# Nahid Bin Azhar > Nahid Bin Azhar (also Mehedi Hasan Nahid) is CTO & Co‑founder of JoulesLabs, focused on AI Engineering, Enterprise AI, and Software Architecture. Site: Nahid Bin Azhar | The Alien — AI Engineering & Enterprise AI Home: https://nahid.im/ Index: https://nahid.im/llms.txt ## About - [About Nahid Bin Azhar](https://nahid.im/about/): CTO & Co-founder of JoulesLabs; focused on AI Engineering, Enterprise AI, and Software Architecture; based in Dhaka, Bangladesh. - Building intelligent systems and engineering practical AI solutions that solve real-world business problems. - [Contact](https://nahid.im/contact/): nahid.dns@gmail.com ## Areas of Expertise - Enterprise AI: Enterprise AI Adoption; AI Readiness Assessment; Business AI Opportunities; AI-powered Workflows; Legacy System Modernization; AI Strategy and Architecture. - AI Engineering: Large Language Models; Retrieval-Augmented Generation; Hybrid Search; Vector Databases; Agentic AI Systems; Model Context Protocol; AI Evaluation and Observability; Production AI Infrastructure. - Software Architecture: Distributed Systems; Backend Architecture; System Integration; AI-native Software Development; Engineering Leadership. ## Open Source - [Talk](https://github.com/nahid/talk): Talk is a real-time users messaging and chatting system for Laravel. (PHP, 1622 stars). - [JSONQ](https://github.com/nahid/jsonq): A PHP query builder for JSON. (PHP, 871 stars). - [QArray](https://github.com/nahid/qarray): A Query Engine For PHP Array. (PHP, 108 stars). - [Presento](https://github.com/nahid/presento): Presento - Transformer & Presenter Package for PHP. (PHP, 74 stars). - [Permit](https://github.com/nahid/permit): A Laravel package to handle user authorization and ACL. (PHP, 73 stars). - [GoHTTP](https://github.com/nahid/gohttp): HTTP client for Go. (Go, 66 stars). ## Achievements - 2017: Won the PHPClasses Innovation Award twice, for practical PHP solutions built for the developer community. - 2019: Won the BASIS National ICT Award as part of the team behind an innovative SaaS application. - 2026: Ranked the #1 PHP open source contributor in Bangladesh since 2019, by contributions to the PHP ecosystem. ## Speaking & Media - [CGPA or Portfolio? What do companies expect from you in the AI era?](https://www.youtube.com/watch?v=NeRnnnRP1c0): Podcast, Career Crackerz Podcast — Programming Hero (2026). Podcast conversation on hiring expectations, portfolios, and learning to program in the AI era. - [The Future of Software Engineering: AI, Product Development & Career Growth](https://www.linkedin.com/posts/nahidophia_i-had-the-opportunity-to-attend-and-speak-activity-7474446023696744448-4WwM): Panel, HeroUnion 2.0 — Independent University, Bangladesh (IUB) (2026). Panel discussion with industry leaders for 700+ students on AI, product, and career growth. - [AI in Software Development: Partner, Not Rival](https://www.linkedin.com/posts/nahidophia_chattagramitfairs-futureofdevelopment-activity-7287506843499667456-CJM4): Talk, Chattagram IT Fairs — World Trade Center, Chattagram (2025). Talk for CS students on using AI as a productivity partner without abandoning core engineering skills. - [Don't Believe Your Facade | Know the Magic Behind It](https://www.linkedin.com/posts/nahidophia_yesterdays-laravel-meetup-2024-event-hosted-activity-7170102279323275264-vJjr): Talk, Laravel Meetup 2024 — East West University, Dhaka (2024). Laravel Bangladesh meetup talk on how Facades work under the hood. - [Developers Healthy and Productive Lifestyle](https://nahid.im/diaries/become-a-productive-developer/): Session, JoulesLabs internal developer session (2023). Internal session on developer productivity; written up as a diary dispatch. ## Diaries Full markdown bodies from the content collection. Canonical URLs remain the HTML pages. ### All-stack, আর vibe coding কেন বন্ধ করছি - URL: https://nahid.im/diaries/all-stack-spec-driven-development/ - Published: 2026-11-27 - Language: bn - Category: ai - Tags: ai, all-stack, spec-driven, development - Description: JoulesLabs-এ নতুন All-stack রোল, একজন ডেভেলপারের দুই প্রজেক্ট, আর vibe coding ছেড়ে spec-driven agentic development-এ যাওয়ার কথা। - English: Discusses transitioning from vibe coding to spec-driven agentic development and a new All-stack role at JoulesLabs. **All-stack** মানে একজন ডেভেলপারই Backend থেকে Frontend, Database, Infrastructure, Security, QA আর client communication পর্যন্ত দেখবেন — আর আমরা সেটা vibe coding দিয়ে নয়, Spec-driven agentic development দিয়ে চালাচ্ছি। আপনারা অনেকেই জানেন, আমরা JoulesLabs-এ ইতিমধ্যেই আমাদের development আর business strategy AI-তে move করেছি। তারই ধারাবাহিকতায় হাউজে একটা নতুন রোল introduce করেছি। নাম দিয়েছি **All-stack**। এই রোলটির কাজ হলো, এক সাবানই কাপড় কাচা, সেই সাবানই গোসল। এখন আর আলাদা করে কোনো full-stack ডেভেলপার থাকবে না। একজন ডেভেলপারই প্রজেক্টের দিকগুলো দেখবেন। - Backend করবেন - Database design করবেন - Infrastructure দেখবেন - Frontend করবেন - Security audit করবেন - Product-এর QA করবেন - Client communication-ও তিনি করবেন কিছু ক্ষেত্রে product-এর জন্য market research-ও করবেন। Competitor analysis, এই টাইপের জায়গায় তিনিই কাজ করবেন। আমরা software service company, তাই এই রোল framework আর language agnostic। এখানে কয়েকটা উদ্দেশ্য। একজন developer, যিনি সকল language বা সকল framework-এ কাজ করতে পারবেন। তিনি একাই almost সকল জায়গায় contribute করবেন। জুনিয়র আর মিড লেভেলের গ্যাপটাকে মিনিমাইজ করে ফেলা। ফাইনালি, একজন ডেভেলপার মিড লেভেলের দুটি প্রজেক্ট parallel হ্যান্ডেল করবেন। ## 🟢 সিনিয়র, Project Manager, DevOps কোথায় তবে একটা বিষয় রেখেছি। প্রতিটা প্রজেক্টের সাথেই একজন সিনিয়র, একজন Project Manager, আর একজন DevOps involved থাকবেন। এরা on demand basis-এ guidance দিবেন। পুরো প্রজেক্টে তারা কোনো কাজ করবেন না। সিনিয়র মূলত এই জায়গাগুলোতে কাজ করবেন। - প্রজেক্ট bootstrapping করা - প্রজেক্টের scope define করা - প্রজেক্টের engineering design করা - প্রজেক্টের security measure করা Deployment-এর জন্য, বা deployment automation-এর জন্য, DevOps help করবেন। Critical জায়গায় Project Manager ক্লায়েন্টের সাথে communication করে দিবেন। আর বাকি পুরোটা manage করবেন আমাদের all-stack ডেভেলপার। ## 🟢 হাউজের ছোট পরীক্ষা তাই এই বিষয়টা নিয়ে R&D করার জন্য হাউজে একটা ছোট পরীক্ষা চালিয়েছি। Recently একটা নতুন কাজ আসে। এই কাজটিতে পরিকল্পনা ছিল পুরোপুরি agentic development করা। Single একটা লাইনও কোনো developer লিখবেন না। সাথে ওই ডেভেলপার এমন language আর framework-এ কাজ করবেন, যেখানে তিনি আগে কখনো কাজ করেননি। আর সে একই সাথে দুটি প্রজেক্ট হ্যান্ডেল করবেন। সিদ্ধান্ত নেই, house থেকে একজন .NET ডেভেলপারকে choose করার, যিনি অলরেডি আরেকটি প্রজেক্টে কমপ্লিটলি involve। Frontend-এ তার কাজের অভিজ্ঞতাও নেই। তাকে Laravel-এর একটা project দেয়া হলো, যেখানে Frontend, Backend, আর অন্যান্য কার্যাবলী রয়েছে। এখানে আমরা দুটো জিনিস ভিন্ন করেছি। Vibe coding-এর পরিবর্তে পুরোটা spec-driven agentic development-এ চলে গেছি। প্রজেক্ট developer-কে handover করার আগে tools আর technology-র best practice ডিফাইন করে দিয়েছি। কি করা যাবে, কি করা যাবে না, সেটা strictly মেনশন করা হয়েছে। Proper harness রেডি করা, skillset সেটআপ করা, একটা complete PRD রেডি করা। এই কাজগুলো তাকে করে দেয়া হয়েছে। আমাদের finding হচ্ছে, AI ব্যবহারের সবথেকে কঠিন পার্ট হচ্ছে AI-কে control করতে পারা। তাই AI কি করবে আর কি করতে পারবে না, সেই জিনিসটা কঠিনভাবে ডিফাইন করে দেয়া হয়েছে, যাতে developer আর Agent-এর ভুল হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়। Spec-driven development-এর জন্য আমরা OpenSpec framework ব্যবহার করি। এখানে প্রতিটি feature-কে Git-এর commit-এর মতো ছোট ছোট করে নেয়া হয়। ফলে একেকটা feature development বেশ ছোট হয়। রিভিউ করা যায়। কোড সম্পর্কে ধারণা নেয়া যায়। Feature আর প্রজেক্টের context বোঝা সহজ হয়। হাতে কোড লিখলে পুরো প্রজেক্ট সম্পর্কে ডেভেলপারের যে লেভেলের ধারণা থাকে, এভাবে করলেও সেই লেভেলের ধারণা থাকে। আর Git-এর commit-গুলো specific আর readable হয়। ## 🟢 যা দেখেছি যাই হোক, ফাইনালি এই R&D successfully শেষ হয়েছে। আমাদের .NET ডেভেলপার PHP, Laravel, আর NextJS Frontend application সফলভাবে সম্পন্ন করেছেন। সাথে তিনি আরেকটি বড় প্রজেক্টেও actively involve ছিলেন। অর্থাৎ parallelly দুটি প্রজেক্টের development সম্পন্ন করেছেন। আমি যখন developer-এর সাথে কথা বলি, তখন দেখতে পাই আগের মতোই confidence আছে। আগে যখন হাতে code করতেন, তখন code আর product সম্পর্কে তার যে level-এর confidence ছিল, এখন এই project সম্পর্কেও সেই একই level। তিনি বলেন না, "এই feature-টা কিভাবে কাজ করে একটু দেখতে হবে", কিংবা "কেন issue হয়েছে, Claude-কে জিজ্ঞেস করতে হবে"। এই R&D সফল হওয়ায় ধীরে ধীরে সবার উপরে এটা implement করার পরিকল্পনা করছি। এখন কোম্পানিতে vibe coding ধীরে ধীরে বন্ধ করার পথে। প্রতিটা developer-কে spec-driven development-এ forcefully move করানো হচ্ছে। যারা vibe coding করেন, আর যারা spec-driven development করেন, এই দুইয়ের পার্থক্য চোখে পড়ার মতো। আর ধীরে ধীরে আমাদের সকল ডেভেলপারকে All-stack ডেভেলপার হিসেবে শিফট করানো হচ্ছে। আসলে, জীবন যেখানে যেমন সেভাবেই চলতে হয়, আর কি 🙂 --- ### AI এর যুগে Legacy এ্যাপ্লিকেশন কি সম্ভাবনা নাকি হতাশা? - URL: https://nahid.im/diaries/ai-era-deprassion-opportunities/ - Published: 2026-05-17 - Language: bn - Category: ai - Tags: ai, career, tips - Description: বিশ্বের প্রায় ৭০ শতাংশ অ্যাপ্লিকেশনই লেগাসি — AI-এর যুগে এই লেগাসি কোডবেস কি হতাশা, নাকি বিশাল সম্ভাবনার দুয়ার, তারই খোঁজ। - English: Frames legacy application codebases as a major opportunity in the AI era, not only a source of despair. সংক্ষেপে: বিশ্বের প্রায় **৭০%** অ্যাপ্লিকেশন legacy, আর AI দিয়ে সেগুলো রাতারাতি rewrite করা বাস্তবসম্মত নয় — অনেক ক্ষেত্রে এটা হতাশা নয়, বরং যারা এই সিস্টেম বুঝে maintain ও modernize করতে পারে তাদের জন্য সুযোগ। আপনি কি জানেন বর্তমানে বিশ্বে যতোগুলো এ্যাপ্লিকেশন রান করছে এর প্রায় **৭০ শতাংশ** লেগাসি? অর্থাৎ এই ৭০ শতাংশ এ্যাপ্লিকেশন লেগাসি সিস্টেমে, লেগাসি কোডবেজে রান হচ্ছে। আর এর ভিতর অন্তত ১৫-২০ শতাংশ এ্যাপ্লিকেশন রয়েছে যাদের লার্জ কোডবেজ এবং কমপ্লেক্স বিজনেস লজিক। আপনি কি মনে করেন এই সকল এ্যাপ্লিকেশন রাতারাতি AI Agent দিয়ে রিরাইট কিংবা রিফ্যাক্টর করে ফেলা সম্ভব? চলুন আজকে লেখায় আমরা লেগাসি এ্যাপ্লিকেশনের বর্তমান অবস্থা, এর ভবিষ্যত ও এখানে সফটওয়্যার ইন্ডাস্ট্রি ও ডেভলপারদের করনীয় কি আছে সেটা জানার চেস্টা করি। ## 🟢 লেগাসি এ্যাপ্লিকেশনগুলোর বর্তমান অবস্থা আমরা তো জানলাম যে আমাদের টোটাল এ্যাপ্লিকেশনের প্রায় ৭০ শতাংশ হচ্ছে লেগাসি। মার্কেটে যারা সত্যিকার অর্থেই বিজনেস করছেন, যারা আপনার আমার জীবনে ইমপ্যাক্ট তৈরী করছেন, ক্রিটিকাল সমস্যাগুলোর সমাধান দিয়ে যাচ্ছেন, আমাদের নিরবিচ্ছিন্ন সার্ভিস দিয়ে যাচ্ছেন এর অধিকাংশই হচ্ছে লেগাসি এ্যাপ্লিকেশন। তাহলে প্রশ্ন আসতে পারে লেগাসি এ্যাপ্লিকেশন মূলত কি? লেগাসি এ্যাপ্লিকেশন হচ্ছে আধুনিক সময়ে সেকেলে বা পুরোনো প্রযুক্তি ব্যবহার করে যেই এ্যাপ্লিকেশন রান করছে সেটাই লেগাসি এ্যাপ্লিকেশন। যেমন: - ব্যাংকিং সিস্টেম - ATM মেশিন অপারেশন - টেলিকম - এন্টারপ্রাইজ - গভর্নমেন্ট ও পাবলিক সেকটর - এভিয়েশন - রিটেইল ও ইকমার্স - ম্যানুফ্যাকচারিং - হেলথকেয়ার কিছুকিছু লেগাসি এ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো প্রায় ২০-২৫ বছর যাবৎ রান করছে এবং এই পুরো সময়টা জুড়ে এ্যাপ্লিকেশনে ধারাবাহিক ও বিচ্ছিন্নভাবে ফিচারযুক্ত হয়েছে। একই এ্যাপ্লিকেশনে শতশত ডেভলপার বিভিন্ন জায়গায় কিছু কিছু কাজ করে গেছেন, যারা এখন আর এই প্রোজেক্টে নেই। সময়ের প্রয়োজনে এতে এমন কিছু ফিচার যুক্ত হয়েছে যা ঐ সময়ের ডেভলপার ছাড়া অন্য কেউ জানে না। এসকল এ্যাপ্লিকেশনের নেই কোনো ডকুমেন্টেশন, নেই প্রোপার গাইডলাইন, এমনকি কোনো সিঙ্গেল পার্সন এই এ্যাপ্লিকেশনগুলোর পুরোটা জানেন না। এমন অনেক ফিচার এই ধরনের এ্যাপ্লিকেশনে থাকে যা কিভাবে কাজ করে সেটা কেউ জানে না, এমনকি এটা কি কাজ করে সেটাও জানে না। কিন্তু সেটা আবার রিমুভও করা যাবে না তাহলে পুরো এ্যাপ্লিকেশন বসে যাবে। এই ধরনের এ্যাপ্লিকেশনগুলোতে বছরের পর বছর ধরে নানান ফিচার যুক্ত হয়ে পুরো সিস্টেম অনেক কমপ্লেক্স হয়ে গেছে, তাছাড়া এগুলো অনেক ক্রিটিকাল লজিক হ্যান্ডল করে। এই একেকটা ফিচারের রয়েছে অন্যান্য ফিচারের সাথে Interdependency. ## 🟢 আমরা কি চাইলেই এগুলোকে রিরাইট করতে পারি না? আইটি ইন্ডাস্ট্রিতে একটি খুব প্রচলিত প্রবাদ আছে: "_**If it ain't broke, don't fix it**_" (যদি এটা ভেঙে না যায়, তাহলে এটা ফিক্স করতে যেয়ো না)। লেগাসি এ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এই কথাটি অক্ষরে অক্ষরে সত্য। সাধারনভাবে মনে হতে পারে একটি পুরোনো লেগাসি এ্যাপ্লিকেশনকে আধুনিক সিস্টেম (.Net, NodeJS, বা Laravel) এবং নতুন ফ্রন্টএন্ড(ReactJS, VueJS) দিয়ে রিরাইট করে ফেলা মনে হয় দারুন একটা আইডিয়া। কিন্তু বাস্তবে এটি পুরো উল্টো, বরং এটি একটি চলন্ত এরোপ্লেনের ইঞ্জিন পরিবর্তন করার মতো রিস্কি। চলুন অনেকগুলো কারনের ভিরত থেকে দু-চারটা বিষয় নিয়ে আলোচনা করি যে কেন লেগাসি কোডবেস বা সিস্টেমকে চাইলেই সহজে রিরাইট করে ফেলা সম্ভব না: **❯ The Blackbox Syndrome:** এই বিশাল পুরোনো এ্যাপ্লিকেশনগুলোর সবথেকে বড় সমস্যা হলো সিস্টেমটি আসলে কিভাবে এর অভ্যন্তরে কাজ করে সেটা এখন আর কেউই পুরোপুরি জানে না। এর রয়েছে ডকুমেন্টেশনের অভাব, ১৫-২০ বছর ধরে ফিচার যুক্ত ও মডিফাই হতে হতে এটি একটি মোনোলিথ মনস্টারে রূপ নিয়েছে। তাছাড়া এই কোডবেসে মূল ডেভলপারের অনুপস্থিতি আরেকটা বড় সমস্যা, যারা সিস্টেমের কোর বিজনেস লজিক ও কাস্টম রুলসগুলো লিখেছেন তারা হয়তো বহু আগেই চাকরী ছেড়ে চলে গেছেন। আর কোডের হিডেন ডিপেন্ডেন্সি তো রয়েছেই। ফলে রিরাইট করতে গেলে আপনার সামনে এমন সকল অজানা বাগ এসে হাজির হবে সেটা আপনার ও পুরো টিমের কারোরই বোধগম্য নয়। **❯ লস্ট বিজনেস লজিক:** এটা আরেকটি বড় কারন চাইলেই কোড রিরাইট করতে না পারার। একটি বড় এন্টারপ্রাইজ সিস্টেমে হাজার হাজার ছোট ছোট বিজনেস রুলস বা এজ-কেস লুকিয়ে থাকে, যা কালের পরিক্রমায় ব্রেইন থেকে হাড়িয়ে গেলেও ঐ ফিচার কিন্তু ঠিকই সিস্টেম থেকে যায় ও ক্লায়েন্ট বা কাস্টমারকে সার্ভ করতে থাকে। এই রকম ক্ষেত্রে এটি রিরাইট করতে গেলে সূক্ষ লজিকগুলো মিস হয়ে যাবার প্রবল সম্ভাবনা থাকে। আর সেটি যদি হয় ফিনটেক, টেলকো বা হেলথটেক তাহলে একটি সামান্য ভুলে বিলিয়ন ডলারের ক্ষয়-ক্ষতিও হতে হবে। **❯ Data Migration:** সফটওয়্যার রিরাইট করা যতটা কঠিন তার থেকে শতগুন বেশি কঠিন লেগাসি এ্যাপ্লিকেশন থেকে ডাটা মাইগ্রেশন। অধিকাংশক্ষেত্রেই পুরো সিস্টেমের ডাটা, ডাটা স্ট্রাকচার, স্কিমা নতুন সিস্টেমের সাথে মিলে না। নতুন সিস্টেমে এটি ফিট করাতে হলে পুরো বিজনেস ডোমেইনে নলেজ থাকতে হয়, এজ-কেজগুলো বুঝতে হয়, ইউজারের জার্নিগুলো জানতে হয়। ছোট্ট একটি ভুলেও এখানে বিশাল সমস্যা তৈরী করতে পারে। আর এই পুরো প্রক্রিয়া খুবই ব্যায়বহুল এবং অনিশ্চিত ROI(Return on Investment). তাছাড়া কিছু কিছু এ্যাপ্লিকেশনের সাথে অন্যান্য বিজনেস এতোটা টাইটলি কাপলড যে আপনি এখানে কোনো ডাউনটাইম রাখতে পারবেন না, রাখলে আপনার ক্লায়েন্টের বা কাস্টমারের বিজনেসের বড় অংকের ক্ষতি হয়ে যেতে পারে যা প্রায় অপূরনীয়। আর সাথে তো নানান পলিসিগত ও রেগুলেটরি ডিপেনডেন্সি আছেই। ## 🟢 এগুলো আমাদেরকে কেন বলছেন? কারন অনেকেই ভাবছেন AI আসার ফলে সবাই AI দিয়ে এ্যাপ্লিকেশন বানিয়ে ফেলবে, ডেভলপারদের আর কোনো কাজ থাকবে না। ডেভলপার’রা হয়ে যাবে বেকার, আসলেই কি তাই? এবার আপনি উপরের আলোচনার সাপেক্ষ একটা ম্যাথ করে মিলিয়ে নিন সামনের দিনগুলোতে কি পরিমান কাজের সম্ভাবনা তৈরী হচ্ছে আপনি কার জন্য কাজ করতে চাইবেন? যিনি আজকে একটি ফ্লোটিং আইডিয়ার উপরে AI দিয়ে একটি এ্যাপ্লিকেশন বানিয়ে দু মাস পরে সেটা শাটডাউন করে দিবে তার? নাকি যারা যুগের পর যুগ সুনামের সাথে মানুষকে সার্ভিস দিয়ে এসেছে এবং প্রফিটেবল, সেই কোম্পানীকে? বুদ্ধিমান হলে স্টাবলিস্ট কোম্পানির সাথে কাজ করা উচিৎ স্টেবিলিটি ও ইমপ্যাক্ট তৈরীর জন্য। এখন যত দ্রত মানুষ এপ্লিকেশন বানাবে ততো দ্রুত সেগুলো ফ্লপ করবে। বিজনেসে ইনভেস্টমেন্টেও কম হবে ফলে এতে সিরিয়াসনেসও কমে যাবে। এতে করে সিরিয়াস বিজনেস কম গ্রো করবে। অথচ লেগাসি এ্যাপ্লিকেশনগুলো কিন্তু ঠিকই যুগের পর যুগ সফলতার সাথে ঠিকে আছে, যারা প্রফিটেবল। সামনে লেগাসি এ্যাপ্লিকেশকে AI-enabled করার হিউজ একটা মার্কেট তৈরী হচ্ছে, যেটা বিশাল একটা মার্কেট। বুঝতেই পারছেন পুরো ওয়ার্ল্ডের প্রায় ৭০ শতাংশ। যেখানে আপনাকে এ্যাপ্লিকেশনকে স্ক্রাচ থেকে বিল্ড না করে বরং এক্সিস্টিং সিস্টেমে AI ইন্টিগ্রেট করার চাহিদা তৈরী হচ্ছে। একটা বড় সিস্টেম চাইলেই রাতারাতি সেটাকে রিরাইট করে ফেলা সম্ভব না বা করবেও না। বরং তারা যেই সিস্টেমটা কাজ করছে সেটাকে ঠিক রেখৈ AI-enable করে ফেলবে। মানে AI অনেকক্ষেত্রে core legacy সিস্টেমকে রিপ্লেস না করে বরং: - Wrapper layer - Middleware - API Gateway - Event stream - Agent layer - Semantic Indexing - Automation Orchestration - MCP - RAG এগুলোর মাধ্যমে সিস্টেমকে AI-enabled করবে। আপনি যদি ভাবেন এই এ্যাপ্লিকেশনগুলোকে চাইলেই AI Agent দিয়ে রিরাইট করে ফেলা সম্ভব তাহলে আমি বলবো আপনি ভুলের সাগরে ডুবে আছেন। এটা যে কতো বড় আত্মঘাতী সেটা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছেন বহুবছর যাবৎ তারা জানেন। চলুন দেখি এক্সিস্টিং সিস্টেমগুলোকে এ্যাজ ইট ইজ রেখে কোন সেগমেন্টে AI-enabled করা যেতে পারে তার কিছু নমুনা: **❯ Banking & Financial** - Fraud detection - Loan risk analysis - Customer support agent - Document verification **❯ Healthcare** - Medical transcription - Drug recommendations - Hospital workflow **❯ Enterprise Software** - AI copilot - Workflow automation - Internal knowledge assistant **❯ E-commerce** - Recommendation engine - AI search - Dynamic pricing - Return fraud detection উপরের সকলগুলো কাজ আপনি LLM, MCP, RAG, AI Agent এগুলো দিয়ে AI-enabled করে ফেলতে পারবেন। এখানেতো কয়েকটা উদাহরন হিসেবে দিলাম, এইরকম সেগমেন্ট রয়েছে হাজার হাজার। সামনে সবাই তাদের এক্সিস্টিং সিস্টেমকে মডার্ন করার জন্য সেটাকে AI-enabled করবে। শুধু AI-enabled না বরং সার্ভিসে আইসোলেট করে ফেলানো, নতুন ইউআই যুক্ত করার মতো নানান কাজ থাকবে। ------ আমি মনেকরি আগামি ২-৩ বছরের মধ্যে নতুন একটা ইন্ডাস্ট্রি তৈরী হবে Legacy AI Modernization-কে কেন্দ্র করে। যেটা বিশাল একটা মার্কেট। সেখানে অনেক অনেক দক্ষ সফটওয়ার ইঞ্জিনিয়ার দরকার হবে Legacy System-কে AI-enabled করতে। আর আপনিও যদি সেই সময়টাতে নিজেকে যোগ্য হিসেবে গড়তে চান তাহলে আপনাকে নিচের দেয়া বিষয়গুলে শিখতে হবে: - LLM কিভাবে কাজ করে - কিভাবে LLM-কে ট্রেইন করানো যায় - কিভাবে আপনার নলেজবেজ AI-কে ফিট করানো যায় - MCP কি, কিভাবে কাজ করে, কখন এটি ব্যবহার করবো, কিভাবে ডেভলপ করতে হয় - RAG সিস্টেমের ব্যবহার জানতে হবে, প্রয়োগ জানতে হবে - কিভাবে এক্সিস্টিং ডাটাকে RAG-য়ে ফিট করাতে হয় সেটা জানতে হবে - Vector Database কি, ডাটার ভেকটর ফর্ম কি সেটা জানতে হবে - কোন ধরনের কাজের জন্য কোন Vector DB ব্যবহার করলে ভালো হবে সেটা জানতে হবে - AI Agent Orchestration নিয়ে কাজ জানতে হবে। - সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা ভালো করে বুঝতে হবে - লার্জ প্রোবলেমকে ছোট ছোট প্রোবলেমে ভাঙতে জানতে হবে - বড় একটা সিস্টেমকে এক্সপ্লোর করতে জানতে হবে - জানতে হবে বড় একটা সিস্টেমকে ছোট ছোট প্রোসেসে ভাগ করতে - ডাটাবেস ডিজাইন জানতে হবে, ডাটা মাইগ্রেশন জানতে হবে - কোড রিড করে বিজনেস লজিক এক্সট্রাক্ট করতে জানতে হবে - লেগেসি কোডবেজ রিফ্যাক্টর ও ডিবাগ করতে জানতে হবে তাই হতাশ না হয়ে বরং চলুন শেখাকে কন্টিনিউ করি। আজকে থেকেই একেকটা টপিক নিয়ে পড়াশুনা করি ও সেটা ইমপ্লিমেন্ট করতে চেস্টা করি। নিজে দক্ষতা অর্জন করি। আর এই সময়টা তিক্ত হলেও ধৈর্য ধারন করুন, ইনশা’আল্লাহ আগামীটা বেশ সুন্দর হবে। --- ### AI: বাস্তবতা ও করনীয় - URL: https://nahid.im/diaries/ai-বাস্তবতা-ও-করনীয়/ - Published: 2026-05-11 - Language: bn - Category: ai - Tags: ai, career, guidance, job - Description: AI-এর এই সময়ে ডেভেলপারদের আসলে কীভাবে কাজ করা উচিত — প্রম্পট বনাম কনটেক্সট ইঞ্জিনিয়ারিং, হাইপ আর বাস্তবতার ফারাক এবং করণীয়। - English: Contrasts Prompt vs Context Engineering and what developers should actually learn as AI becomes everyday tooling. AI এর এই সময়ে এসে একটা বিষয়ে অবাকও হই আবার কষ্টও লাগে যে ইন্ডাস্ট্রিতে কেউই AI নিয়ে সত্যিকার অর্থে ডেভলপারদের কিভাবে কাজ করতে হবে, কিভাবে তারা এই সময়ে নিজেকে গড়ে তুলতে পারবে, চাকরীর ক্ষেত্রে সত্যিকারের ফ্যাক্ট কি, এই সময়ে কি কি সম্ভাবনা তৈরী হচ্ছে এগুলো নিয়ে কথাই হয় না। বরং এক গ্রুপ বলে চাকরী চলে যাবে আর অন্য গ্রুপ বলে চাকরী থাকবে তবে নিজেকে আপডেট করতে হবে। কিন্তু নিজেকে কিভাবে, কি দিয়ে আপডেট করবেন সেটা অলমোস্ট কেউই বলছেন না। আমার আজকের এই লেখাটি মূলত নিজেকে আপডেট কিভাবে ও কি দিয়ে করা যেতে পারে সেটা নিয়ে, সাথে থাকবে এর চ্যালেঞ্জগুলো। কমিউনিটিতে দেখবেন অলমোস্ট দুটি বিষয় নিয়ে কথা হয়, **Prompt Engineering** ও **Context Engineering**. আপনি বুকে হাত দিয়ে বলেনতো এই দুটি স্কিল আদৌ শেখার কিছু আছে কিনা? Prompt Engineering এই টার্মটাই একটা ফ্যাতরা টার্ম, তবে Context Engineering আলাদা বিষয় কিন্তু সেখানে এই ইঞ্জিনিয়ারিংটা শেখার কিছু নেই। এখানে এই টার্মিনোলজিটা ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। Context Engineering আসলে কি? এক কথায় Agent-কে আপনার কাজের পুরো কনটেক্সট/বিষয়বস্তু দেয়া। এই যে আপনি আপনার কাজের পুরো কনটেক্সট AI-কে দিবেন সেটা দিতে হলে কিন্তু আপনাকে আপনার ডোমেইনে বিস্তর একটা নলেজ রাখতে হবে। আপনাকে এর সুবিধা-অসুবিধা জানতে হবে, কি কেন কিভাবে এর উত্তর জানতে হবে। সেটা না জানলে আপনি Context Engineering দিয়ে ঘোড়ার ডিমও করতে পারবে না। ## 🟢 চলুন, এটা ধীরে ধীরে ব্যাখ্যা করি অনেকেই বলেন AI ভালো কোড লিখতে পারে আর সে ইঞ্জিনিয়ারিং বেস্ট প্রাক্টিস বা ডিসিশন নিতে পারবে না? কথাটা আংশিক সত্য হলেও এর ভিতরে নলেজ গ্যাপ রয়েছে। বেস্ট, সুন্দর, ভালো এই জিনিসগুলো আপেক্ষিক। আপনার কাছে টিয়া কালার ভালো লাগে, আমার কাছে সেটা খ্যাত লাগে। আমি কাচ্চি বিরিয়ানী পছন্দ করি আর আপনার কাচ্চি বিরিয়ানী দেখলেই বমি আসে। তো আপনি যদি একটি রেস্টুরেন্টে গিয়ে AI-কে বলেন তোমার এখানকার বেস্ট খাবারটা দাও, তাহলে AI কি দিবে? এখানকার অধিকাংশ লোক কাচ্চি পছন্দ করে তাই AI হয়তো আপনাকে কাচ্চি বিরিয়ানীই দিবে, কিন্তু আপনার তো কাচ্চি দেখলে বমি আসে। তাই AI-কে আপনি বেষ্ট বললেও সে আপনার জন্য বেস্ট নাও দিতে পারে। আপনার কাছে টুল থাকা মানেই আপনি এক্সপার্ট না, ধরুন আপনার কাছে নানচাকু বা সামুরাই আছে, এতেই কি আপনি নিরাপদ? না বরং আপনি ব্যবহার করতে না জানলে এটা বরং আরও ক্ষতিকর, জীবননাশও হতে পারে। আবার আপনি খেয়াল করলে দেখবেন, AI এর কোনো একটা আউটপুট-কে দিয়ে আপনি যদি AI-কেই বলেন এটি ইম্প্রুভ করে দাও দেখবেন সে সেটা ইম্প্রুভ করে দিবে। এই একই আউটপুটে আপনি ধারাবাহিকভাবে ১০০ বার ইমপ্রুভ করতে বলেন, ও ১০০ বারই করবে। এর মানে AI নিজেও জানে না কোথায় কি ইম্প্রুভ করবে। তাহলে এটা জানে কে? হ্যা এটা আপনি জানেন। ধরুন আপনি একটা এ্যাপলিকেশন বানানোর প্লান করলেন এবং সেখানের অথেকটিকেশন সিস্টেম বিল্ড করবেন। তো এখানে দুটো জিনিস জরুরী, এ্যাপ্লিকেশনের কমিউনিকেশন প্রোটোকল ও অথেনটিকেশন সিস্টেম। আপনি যদি AI-কে বলেন “Develop this application with modern and best communication protocol and authentication system”. তাহলে এটা দিয়ে AI আসলে কি বানাবে? ও হয়তো মডার্ন ও বেস্ট communication protocol হিসেবে gRPC বা GraphQL ব্যবহার করলো আবার Authentication system হিসেবে OpenID connect ব্যবহার করলো। কিন্তু আপনার সিস্টেম একেবারে প্লেইন এবং সিম্পল। আপনার হয়তো Communication protocol হিসেবে Rest এবং Authentication system হিসেবে Basic Auth ইম্লিমেন্ট করলেই হতো। অথবা এই দুটোই আপনার রিকোয়ার্মেন্ট। আপনি এখানে বলতে পারবেন না Basic Auth এর চেয়ে OpenID Connect বেস্ট। সবগুলোই বেস্ট তবে কোথায়, কেন এবং কখন ব্যবহার করতে হবে সেটা জানতে হবে, আর সেটা আপনাকেই ডিসিশন নিতে হবে। সেগুলোর Pros ও Cons জানতে হবে। AI সবগুলোই ইমপ্লিমেন্ট করতে জানে সেটা সত্যি, কিন্তু কোনটা আপনার লাগবে সেটা AI সত্যিই জানে না। কোনোদিন জানবেও না। এটা বাস্তব। তো কেউ যদি বলে “AI কি বানাতে পারে না?” এটা একটা গার্বেজ প্রশ্ন। রাজমিস্ত্রীও সব বাড়িই বানাতে পারে কিন্তু ডিজাইন করে আর্কিটেক্ট, ডিসিসন নেয় আর্কিটেক্ট। বানাতে পারা মূখ্য বিষয় না, কেন বানাচ্ছি, কি বানাচ্ছি, কিভাবে বানাচ্ছি, এর উদ্দেশ্য কি, এটা কিভাবে অডিয়েন্সকে বেনিফিটেড করবে এটা বোঝা জরুরী। ## 🟢 তাহলে আপনাকে কি শিখতে হবে? অনেকেই বলেন AI এর যুগে Programming শেখার আর কিছু নাই। কোড করবে নাকি AI. এই যে কথাটা, এটা আরেকটা মিসলিডিং কথা যা পুরো জেনারেশনকে ডেস্ট্রয় করে দিতে পারে। আপনি বলুন তো সাইন্টিফিক ক্যালকুলেটরে কোন ম্যাথটা করা যায় না? ক্যালকুলাস, ডিফরেনশিয়াল ইকুয়েশন, লগারিদম সহ কোনটা করা যায় না? সাইন্টিফিক ক্যালকুলেটর সবার জন্য মার্কেটে প্রথম আসে ১৯৭২ সালে। তাও কি মানুষজনের এই ম্যাথগুলো জানা, শেখা বন্ধ হয়ে গিয়েছে, যে সাইন্টিফিক ক্যালকুলেটর সব করে দিতে পারে বা এখন কম্পিউটার সব করে দিতে পারে তাহলে আর এগুলো জেনে বা শিখে কি করবো এজন্য? এক্সাক্টলি, আমাদের প্রোগ্রামিংয়েরও একই বিষয়। যতই আপনার কোড AI লিখে দিক, আপনার প্রোজেক্ট বিল্ড করে দিক, আপনাকে প্রোগ্রামিংয়ে ভালো হতেই হবে, এর কোনোই বিকল্প নাই। কোড শিখতে হবে না এই ট্রাপে পরে গেলেন তো ইন্ডাস্ট্রি থেকে নাই হয়ে গেলেন। আপনি হয়তো AI এর এই সময়ে এসে বুঝতেছেন যে কোড লেখা পুরো প্রোজেক্টের জন্য মূল কাজ না, এটা AI-কে দিয়ে করিয়ে নিবেন। সত্যি কথা বলতে কোড করা কোনোদিনই একটা প্রোজেক্টের মূল বিষয় ছিলো না। একটা প্রোজেক্ট একটা বিজনেসের পিছনে কোড করা ছাড়াও শতশত উপকরন থাকে। সবথেকে বড় যেটা দরকার যেটা আগেও ছিলো সেটা হলো বিজনেস ডোমেইনে নলেজ ও সেটাকে ইঞ্জিনিয়ারিংয়ের সাথে সমন্বয় করা। যেটা আগেও ছিলো এখনও আছে, আগামিতেও থাকবে। পূর্বেও যারা ভালো করেছে তারা এভাবেই করেছে। সুন্দর পিচাই কি গুগোলের সবথেকে ভালো কোডার, সব থেকে ভালো প্রোগ্রামার, সবথেকে ভালো প্রোবলেম সলভার? উত্তর না, বরং সে অন্য অনেকের থেকে এই বিষয়গুলোতে খারাপ, কিন্তু সে যেভাবে বিজনেস ও প্রযুক্তিকে সমন্বয় করতে জানে সেটা হয়তো অনেকেই জানেন না। এটাই আসল স্কিল, এটাই আপনার সাথে অন্যদের পার্থক্য তৈরী করে। তবে এখন ডেভলপার বা ইঞ্জিনিয়ারদের কাজের প্যারাডাইম চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে আপনি নিজেকে ব্যাকএন্ড বা ফ্রন্টএন্ড বা মোবাইল বা ডেভঅপস বলে পরিচয় দিতেন এবং এই একটি নিশে সারাজীবন কাজ করতেন। বর্তমান প্রেক্ষাপটে এরকম হবে না। আগে ছিলো Fullstack, যেখানে Frontend+Backend উভয় নিয়ে কাজ করতে হতো। আর এখন হবে **Allstack**, যেখানে _Design(UI/UX) + Frontend + Backend + Mobile + Devops + System Architect + Product Owner + Marketing + Testing_ সব নিয়ে কাজ করতে হবে। আপনার সবগুলো সেগমেন্টের টপ লেভেলে থেকে বটম লেভল পর্যন্ত জ্ঞান থাকতে হবে। আগে যেমন যেকোনো কিছুর একটা সারফেস লেভেলের জ্ঞান দিয়ে চলে গেছেন এখন সেই যুগ নাই, ডেপথের জ্ঞান লাগবে। বিষয়টা বিলিয়ার্ড খেলার মতো, আপনি জাস্ট একটা বল পকেট করতে পারলেই হবে না, বরং আপনাকে ইমাজিন করতে জানতে হবে যে একটা শটে কোন বল কতো ডিগ্রি এঙ্গেলে কতোটুকু গতিতে কার সাথে সংঘর্ষ হয়ে কোথায় যাবে। ঠিক তেমনি আপনাকে জানতে হবে, একটা রিকুয়েস্ট সাইকেল কিভাবে কাজ করে, ডেটাবেসে ডাটা কিভাবে থাকবে, কিভাবে ডাটা রিট্রিভ করা হবে, ডাটা ফ্লো কেমন হবে, সিকিউরিটি কিভাবে ইমপ্লিমন্ট হবে, ডেপ্লয়মেন্ট সাইকেল কি হবে, সিপিউ ইউজেস কেমন হবে, কতোটা কোর ব্যবহার হচ্ছে, ইউজারের জার্নি কিভাবে অপটিমাইজ করা যাবে, সব সবকিছু। এই সবকিছু আপনার মাথায় থাকতে হবে, আপনাকে এই সবকিছু প্রেডিক্ট করতে জানতে হবে, টপ লেভেল থেকে পুরো সিনারিও বার্ডস আই ভিউতে দেখতে জানতে হবে। শুধু AI Agent এর কাছে কন্টেক্সট থাকলে হবে না বরং আপনাকে সেই কন্টেক্সট পুরোটা ধারন করতে হবে ও বুঝতে হবে। এগুলো না জানলে এটা সত্যিই আপনার জন্য ডিজাস্টার হয়ে যাবে। ## 🟢 সমস্যা ও চ্যালেঞ্জ সবাই ভাবতেছে AI আসার কারনে লার্নিং মনে হয় খুব সহজ হয়ে গেছে, সহজেই সব রিসোর্স পাওয়া যায়, সহজেই এক্সপার্টকে এক্সেস করা যায়, তাই বুঝি শেখাটা অনেক সহজ। এটা আরেকটা মিথ। বরং এখন অর্থাৎ AI এর এই যুগে লার্নিং সবথেকে কঠিন। বিগত সকল সময়ের থেকে এখন লার্নিং করাটা অনেক অনেক কঠিন। অধিকাংশ মানুষজনের এখন আর সার্ফেস লেভেলের জ্ঞানও থাকবে না, ইনডেপথ তো পরের কথা। আপনি বলতে পারেন কেন? এর অনেকগুলে উত্তর রয়েছে, আমি তিনটি বলছি। **১। ইনফরমেশন ওভারলোড:** একসময় বাসায় টিভিতে শুধু বিটিভি দেখা যেতো, তখন মানুষ বিটিভির সকল প্রোগ্রাম মনোযোগ দিয়ে দেখতো, সেটার পুরোটা অনুভব করতে ও তৃপ্তি পেতো। এখন টিভিতে ১০০ এর উপরে চ্যানেল, ইউটিউব, নেটফ্লিক্স কিন্তু আপনার কোনো কিছুই পুরোটা দেখা হয় না। কি দেখবেন সেটা ভাবতে ভাবতে দেখার আগ্রহ চলে যায়। এই একই সমস্যা অলরেডি মানুষজনের হওয়া শুরু করেছে AI থেকে। আগে রিসোর্স ছিলো না, কিন্তু এখন AI এর অনেক নলেজ, কিন্তু আমরা সেটা ব্যবহার করতে জানবো না, বা এতো এতো বিষয় থাকার কারনে আমরা সেগুলোকে এ্যাভয়েড করবো। ইভেন আমরা তো এখন AI থেকে নলেজ নেয়ার থেকে শুধু রেজাল্ট চাই। ও অনেক ডিটেইল কিছু দিলে আমরা বলি শুধু হ্যা বা না-তে বলো। আগে মানুষ কম জানলেও গভীরে জানতো, কিন্তু এখন মানুষ শুধু টার্ম জানে। যা শেখা ও ডিসিশন নিতে বাধা প্রদান করবে। **২। গাইডেড লার্নিং:** AI তে কোনো গাইডেড লার্নিং নেই, বরং এটি কনভার্সেশন টাইপের। আপনি জিজ্ঞেস করবেন ও উত্তর দিবে। এখানে কোনো কারিকুলাম নেই, এক্ষেত্রে অনেকসময়েই দেখবেন আপনি AI থেকে জানা শুরু করেছেন একটি বিষয় কিন্তু শেষ হয়েছে ভিন্ন টপিক দিয়ে। ফলে আপনি যেই উদ্দেশ্যে শেখা শুরু করেছেন সেটা বিঘ্ন ঘটছে ও অসফল হচ্ছে। শেখার জন্য স্ট্রাগল করা দরকার, আপনি যখন সেটাকে বাইপাস করে যাবেন তখন মনে হবে শিখেছেন কিন্তু আদতে কিছু শিখেননি। এটা একধরনের illusion of learning তৈরী করছে। **৩। ডোপামিন রিলিজ:** একসময় মানুষ ৩ ঘন্টার মুভি দেখতো, এরপরে আসলো ২ ঘন্টার মুভি, তারপরে দেড় ঘন্টার, আর এখন শর্ট ফিল্ম। তাও মানুষ দেখে না, তারা দেখে রিলস। ৩০ সেকেন্ডের রিলস যেই সুখ দেয় ৩ ঘন্টার মুভি সেটা দেয় না। আর ব্রেইন কোনো কিছুতে আনন্দিত, বা সুখ অনুভব করলে এর থেকে লোয়ার কিছু এক্সেপ্ট করতে পারে না অর্থাৎ মানুষের ব্রেইন efficiency না, pleasure chase করে। ঠিক তেমনি আপনি দুই লাইন প্রম্পট দিয়ে একটা এপ্লিকেশন ম্যাজিকের মতো বানাতে পারছেন, সেখানে আপনাকে বই পরে দিনের পর দিন শিখতে হবে, এটা বেশ বোরিং স্টাফ, যা অধিকাংশ মানুষই(বিশেষ করে নতুনরা) নিজের ব্রেইনকে কন্ট্রোল করতে পারবে না। ফলে তারা ব্রেইনকে সুখ ঠিকই দিবে কিন্তু তাদের সলিড নলেজ বিল্ড হবে না। এখানে নতুনরা ভাবে “আমি ১০ সেকেন্ডে AI দিয়ে app বানাতে পারি, তাহলে ৬ মাস data structure কেন শিখবো?”। এটাই সবথেকে বড় বাধা। আমি মনে করি এই তিনটি চ্যালেঞ্জে অধিকাংশ মানুষই ফেইল করবে, তবে যারা এই তিনটিকে ওভারকাম করতে পারবে আশাকরা যায় তারা এগিয়ে যাবে ইনশা’আল্লাহ। ## 🟢 তো নতুনরা কি করবে? বর্তমানে সবথেকে হুমকিতে আছে ফ্রেশার, ভার্সিটির সিএসসি গ্রাজুয়েটে অধ্যয়নরত শিক্ষার্থীরা। কারন আগের সেই রিপিটেটিভ কাজ এখন AI করে দিচ্ছে, ফলে সমস্যায় পরে অভিজ্ঞতা অর্জনের যেই জায়গাটা সেটা হাড়িয়ে যাচ্ছে। যেই কারনে ফান্ডামেন্টাল শেখার কোনো বিকল্প নেই। - AI দারুন আউটপুট জেনারেট করলেও, আদতে সে নিচের বিষয়গুলোতে অসহায়
 - requirement বোঝে না পুরোপুরি - edge case anticipate করতে পারে না consistently - architecture ownership নেয় না - business tradeoff বুঝে না - debugging-এর real-world complexity handle করতে পারে না আর এই জায়গাগুলোতে মানুষ লাগবেই। এর কোনোই বিকল্প নেই। আর এই স্কিলসেট গুলো ডেভলপ করার জন্য এদের অবশ্য অবশ্যই ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল, প্রোগ্রামিং, ডাটা স্ট্রাকচার, এলগরিদম, প্রোবলেম সলভিং, ডিবাগিং, সিস্টেম থিংকিং বেশি বেশি করে শেখা দরকার। সাথে বিজনেস ডোমেইনে নলেজ ডেভলপ করা, বিজনেসকে টেকনলজির সাথে কানেক্ট করতে পারা দরকার। প্রোডাক্টকে টপলেভেল থেকে দেখতে পারার দক্ষতা অর্জন করা এখন খুবই জরুরী। এগুলো শেখার জন্য অবশ্যই বই পড়া দরকার। বইয়ে যেটা বুঝবেন না, সেখানে AI-কে দিয়ে সেটার ডিটেইল বুঝে নেয়া দরকার। অন্তত ২-৩টা প্রোজেক্ট নিজের হাতে করা দরকার। এরপরে ভাইব কোডিং, এর আগে নয়। অনেকেই মনে করে Programming মানে হচ্ছে Syntax শেখা, AI এর এই যুগে এটা একেবারে ভুল। হ্যা আপনাকে অন্তত সুডোকোড বা কোনো ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে। তবে এটা জাস্ট টুল। আপনার প্রোগ্রামিং শেখা মানে: - abstraction ability - decomposition skill - debugging patience - logical reasoning - mental modeling এগুলো AI দিয়ে শর্টকাট নেয়া যায় না। ## 🟢 তাহলে কি AI চাকরী খাবে না? AI সব চাকরী খাবে এটাও পুরোপুরি সত্য না আবার AI কোনো চাকরীই খাবে না এটাও পুরোটা সত্য না, বরং বিষয়টা মাঝামাঝি। তবে অন্তত আগামী দেড়-দুই বছরে অনেকেই চাকরী হাড়াবেন, অনেক কোম্পানী দেউলিয়া হয়ে যাবে। কিন্তু এই দূর্যোগকালীন সময়ে যারা সার্ভাইব করে যাবেন আশাকরা যায় এরপরেরটা সুন্দর। আর এই যে লেঅফ হবে এর সবগুলোই কিন্তু AI জন্য না, কিন্তু AI বলে চালানো হবে কারন ইনভেস্টরদের কাছে এটা শুনতে বেশ ফিউচারিস্টিক। তবে AI এর ইমপ্যাক্টটা ফেক না। ইন্ডাস্ট্রি রিশেপ নিচ্ছে, এই ট্রান্সিশন চলাকালী সময়টা বেশ কঠিন, তবে এরপরের বিষয়টা ভালো। যেমন টেকটনিক প্লেটের সংঘর্ষে মাউন্ট এভারেস্ট তৈরী হয়েছে, সেই এভারেস্ট তৈরীর সময়টা কিন্তু বেশ কঠিন ছিলো তবে এর আফটার ইফেক্ট বেশ ভালো। আমরাও ঠিক এখন সেইরকম সময় অতিবাহিত করছি। এরপরের ইমপ্যাক্ট বেশ আশানুরুপ। তাই এখন সময় নিজেকে প্রুভ করার, টিকিয়ে রাখার। > চাকরী যাওয়া না যাওয়াটা বিষয় না, আজ চাকরী গেলে আগামীকাল যেন আমরা চাকরী পেতে পারি সেটার জন্য প্রস্তুতি নেয়াটা হচ্ছে আসল বিষয়। আপনি(ডেভলপাররা) বুকে হাত দিয়ে বলুন তো AI আসার পরে আপনি Prompt Engineering আর Context Engineering ছাড়া আর এমন কি শিখেছেন? AI Agent ডেভলপমেন্ট, MCP সার্ভার ক্রিয়েট করা, RAG সিস্টেম নিয়ে কাজ করা, LLM কি এবং কিভাবে কাজ করে এগুলো জানা, LLM-কে ট্রেইন করা, এগুলো করেছেন? আপনার নিজের কি একটা AI Agent আছে যেটা RAG সিস্টেম ব্যবহার করে, কিংবা ট্রেইনড LLM ব্যবহার করে? নিজের ডেভলপ করা কোনো MCP আছে? আপনি কি জানেন Vector ডাটাবেস আসলে কি? Vector ডাটাবেসের vector ভ্যালুগুলো মূলত কি নির্দেশ করে? যদি এই উত্তরগুলো না হয়, তাহলে আপনার চাকরী কেন থাকবে একটু আমাকে বলুনতো? > > * * * তাই দূর্যোগ চলাকালীন সময়ে হতাশ না হয়ে, ধৈর্য ধারন করুন। নিজেকে প্রশ্ন করুন যে আপনি কি জানেন আর কি জানেন না। যেটা জানেন না সেটা ইপ্রুভ করুন। উপরের বিষয়গুলোর যেখানে ঘাটতি রয়েছে সেগুলো নিয়ে কাজ করুন, চাকরী যাওয়া সমস্যা না, সমস্যা হচ্ছে আর কখনোই চাকরী না পাওয়া। আপনি এই জায়গাটা নিয়ে কাজ করুন যাতে চাকরী গেলেও আবার নতুন করে শুরু করতে পারেন। ইনশা’আল্লাহ আপনার যোগ্যতা থাকলে সেই অনুযায়ী রিজিকও আল্লাহই দিবেন :) --- ### AI ও সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে এর ভবিষ্যত - URL: https://nahid.im/diaries/ai-and-future-of-software-industry/ - Published: 2026-04-10 - Language: bn - Category: ai - Tags: ai, software-development, career - Description: AI রেভ্যুলুশন সফটওয়্যার ইন্ডাস্ট্রি ও ডেভেলপারদের কাজকে কোন দিকে নিয়ে যাচ্ছে — বাবল, বাস্তবতা আর সম্ভাবনার একটি মধ্যপন্থী বিশ্লেষণ। - English: A middle-ground analysis of the AI bubble versus reality and how software industry work is shifting. বেশ কিছুদিন যাবৎ AI এর রেভ্যুলুশনটা অবজার্ভ করতেছি এবং এর ফলে Software Development বা Software-enabled সার্ভিস কিংবা এই রিলেটেড জবগুলোর ভবিষ্যৎ কি এবং ইন্ডাস্ট্রি কোন দিকে যাচ্ছে সেটা বোঝার ট্রাই করছি। মানুষজন সোস্যাল মিডিয়ায়, ইন্টারনেটে কিংবা চায়ের আড্ডায় AI নিয়ে কি বলছে সেটা বোঝার চেষ্টা করছি। তাছাড়া নিজের এই সেক্টরে যতটুকু কাজ করা হয়েছে সেই আলোকে আজকের এই লেখাটা লিখতে চেস্টা করেছি, তো চলুন শুরু করা যাক। ## AI এর বর্তমান অবস্থা সত্যি বলতে ২০২২ এর শেষে আমরা AI-কে যেভাবে ট্রিট করেছি কিংবা AI নিয়ে যে ধারনা পোষন করেছি, আজকের দিনে তা সবই অবসুলেট হয়ে গেছে। AI ২০২২‌‌-২০২৩ এর থেকে এখন অনেক বেশি ম্যাচুর, এর সক্ষমতা বেড়েছে, এর কাজের পরিধিও বৃদ্ধি পেয়েছে এবং এর একুরেসি আগের তুলনায় বহুগুন বেড়েছে। ঠিক তেমনি এটাও সত্য যে AI প্রোভাইডারগুলো (OpenAI, Google, Claude) এরা কেউই আবার এখনও লাভে নাই এবং কবে যে এরা লাভের মুখ দেখবে সেটাও বলা মুশকিল। তাছাড়া প্রতিদিন AI এর টোকেন ইস্যু, ট্রাফিক ইস্যু, কোটা ইস্যু, কন্টেকস্ট ইস্যু, কন্টেকস্ট উইন্ডো ইস্যু, হ্যালুসিনেশন ইস্যু এগুলোতো রয়েছেই। কেউই এটা বলতে পারবে না যে কোন Agent বা LLM সবথেকে ভালো, সবথেকে বেস্ট। সবাই জাস্ট ট্রাই-আউট করতেছে এবং একটিতে ধরা খেয়ে বা অসন্তুস্ট হয়ে আরেকটার সাবস্ক্রিপশন নিচ্ছে। তবে বর্তমানে যারা ভাবেন AI নিয়ে কোনো বাবল তৈরী হয়নি সেটা যেমন ভুল আবার যারা ভাবেন AI আসলে কিছু করতে পারবে না এটাও ভুল। আপনাকে সবকিছু মিডল গ্রাউন্ডে থেকে দেখতে হবে। তাছাড়া Agentic Coding ইন্ডাস্ট্রিও এখনও ডেভলপমেন্টের কোনো কনক্রিট ফ্লো বা মেথোডোলজি দাড় করাতে পারেনি, বরং একেকজন একেক ওয়েতে কাজ করছে। এটা অবশ্য কোনো বিষয় না, অচিরেই একটা স্টান্ডার্ড, একটা কনক্রিট ডেভলপমেন্ট ফ্লো রেডি হয়ে যাবে। অর্থাৎ একসময় মানুষ টার্মিনালে কোড লিখতো, সেখান থেকে টেক্সট এডিটর, যেমন: Notepad দিয়ে কোড লেখা শুরু করে, এরপরে আসে কোড এডিটর যেমন: Notepad++ যেখানে কোড হাইলাইট করতো। এভাবে ধীরেধীরে একটা কনক্রিট ডেভলপমেন্ট এনভাইরনমেন্ট ওয়ার্ল্ড ওয়াইড স্টাবলিস্ট হয় যেটাকে আমরা IDE(Integrated Development Environment) নামে জানি। তো একেক কম্পানী একেক রকমের IDE বের করলেও এক্সেরিয়েন্স অলমোস্ট একই এবং এই স্টান্ডার্ড বহুবছর যাবৎ চলে এসেছে। কিন্তু আমি মনেকরি না যে Agentic কোডিংয়ে এখনও ঐ অবস্থাটায় পৌছেছে, এখনও ভাইব কোডিংয়ের স্টাইলটা বেশ লেইম এবং ওল্ড স্কুল স্টাইলের। এটা এখনও মডার্ন না, আপনি চ্যাটিং করে করে ডেভলপ করবেন। বর্তমান এজেন্টিক ডেভলপমেন্ট স্টাইলকে আপনি ১৯৯০ এর দিকের DOS সিস্টেমের সাথে তুলনা করতে পারেন, যেখানে টার্মিনালে কমান্ড দিয়ে দিয়ে কাজ করতে হতো, অর্থাৎ আপনি একটা কমান্ড দিবেন আর সিস্টেম সেটা অনুযায়ী কিছু একটা করে আপনাকে একটা টেক্সট রিটার্ন করবে। কিন্তু মডার্ন সিস্টেম ছিলো যখন মাউসের ব্যবহার শুরু হয় এবং GUI এর আবির্ভাব ঘটে। তো আপনি এখন Agentic Coding বা ভাইব কোডিং যেভাবে করেন সেটা সেই প্রস্তর যুগের স্টাইল, এটা এখনও মডার্ন না, এখনও আপনি এতে প্রিসাইজলি কাজ করতে পারছেন না। এখনও এটিতে আপনার পুরো কন্ট্রোল নেই। যতোদিন না এই সিস্টেমে আপনার নিজের কন্ট্রোল তৈরী না হবে এটা ম্যাজিকের মতো থাকলেও আলটিমেটলি এটি একটা সময় মানুষ ইগনোর করবে। তাই আমি মনেকরি এটা এখনও স্টাবলিস্ট হতে সময়ের প্রয়োজন, তবে হবে এটা নিশ্চিত। > একটা মজার বিষয় বলি, AI নিয়ে আপনি যতো হাইপ দেখেন এর অধিকাংশই কিন্তু হচ্ছে কোম্পানীর C-level, management ও non-tech পার্সন থেকে। ## ইন্ডাস্ট্রি তাহলে কোন দিকে যাচ্ছে? এটি একটি মূল্যবান প্রশ্ন এবং এর এ্যাকুরেট উত্তর দেয়া বেশ জটিল। বর্তমানে সফটওয়ার ইন্ডাস্ট্রির একটা ট্রান্সিশন ঘটছে সেটা চোখ বন্ধ করে বলে দেয়া যায়, কিন্তু তাতে এই ইন্ডাস্ট্রি কতোটুকু ধ্বংস হবে আর কতোটুকু সম্ভাবনার দ্বার উন্মুক্ত করবে সেটা এই মূহুর্তে নিশ্চিত বলা যাচ্ছে না। তবে এই মূহুর্তে আমি যা বুঝতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। যেকোনো জিনিষের ট্রান্সিশন পিরিয়ডটা বেশ চ্যালেঞ্জিং হয়, এই মূহুর্তটা প্রেডিক্ট করতে পারা বেশ চ্যালেঞ্জিং। আমরা এখন সেই চ্যালেঞ্জিং টাইম পার করছি। এই সময়ে অনেক বিজনেস ধ্বসে যাবে, অনেকে জব হাড়াবে এটাই বাস্তবতা। এমনকি সেটা যদি AI নতুন অপরচুনিটি তৈরীও করে তাও এগুলো ঘটবে, এর থেকে রেহাই নেই।
![](images/38641245_2187816977913149_8226977054822760448_n-1024x683.webp)
চ্যালেঞ্জিং টাইম 🤪
তবে AI যে পুরো ইন্ডাস্ট্রি নষ্ট করে দিবে কিংবা সফটওয়ার ইঞ্জিনিয়ারদের একেবারে রিপ্লেস করে দিবে সেটা একদমই না বরং এটার ফলে ডেভমেন্টে একটা নতুন প্যারাডাইম তৈরী হচ্ছে। যেমন আগে সফটওয়ার ইঞ্জিনিয়াররাই আর্কিটেকচারাল ডিজাইন করতো, সিস্টেম ডিজাইন করতো, ডাটাবেস ডিজাইন করতো, ডিসিশান মেক করতো এবং সে নিজেই আবার কোডও লিখতো। বিষয়টা এমন যে একজন সিভিল ইঞ্জিনিয়ার যে বাড়ির নকশা করছে, এস্টিমেশন দিচ্ছে, রিস্ক ফ্যাক্টর নিয়ে কাজ করছে এবং নিজেই ইট, বালু, সিমেন্ট দিয়ে দেয়াল গাথছে। আমাদের এতোদিনকার সফটওয়ার ইঞ্জিনিয়ারিংয়ের রোলটা কিন্তু ছিলো ঠিক এরকমের, যা দুনিয়ার অন্য আর কোনো ইঞ্জিনিয়ারিং রোলের সাথে মিলে না। তবে সেই দিন শেষ হতে শুরু করেছে, আধুনিক সফটওয়ার ইঞ্জিনিয়ারদের রোল হবে ভিন্ন এবং সেটা হবে তারা শুধু ইঞ্জিনিয়ারিং রোলটাই প্লে করবে কিন্তু ডিরেক্ট ইমপ্লিমেন্টেশন বা লেবার ওয়ার্কে তারা থাকবে না। সে শুধু প্লান করবে, ডিজাইন ডিসিশন নিবে এবং লেবার ওয়ার্ক (এজেন্ট)-কে কমান্ড দিয়ে করাবে। যেভাবে অন্যান্য ইন্ডাষ্ট্রির ইঞ্জিনিয়াররা যুগের পর যুক করে এসেছে। তাই আপনি যদি বলেন, চাকরী যাবে কিনা এর উত্তর হলো যারা এতোদিন লেবার ওয়ার্ক করছে, CRUD অপারেশন করেছে বা ওয়েব ডেভলপার বা সফটওয়ার ডেভলপার হিসেবে কাজ করছে তাদের জবের একটা অংশ হুমকির মুখে অবশ্যই থাকবে আর যারা সত্যিকার অর্থেই এতোদিন যাবৎ ইঞ্জিনিয়ারিং প্রাক্টিস, ইঞ্জিনিয়ারিং ডিসিশান নিয়েছে, সিস্টেম ডিজাইন করেছেন তাদের ডিমান্ড বেড়ে যাবার সম্ভাবনা রয়েছে বলে আমি মনে করি। আরেকটা বিষয় যেটা আমি দেখে এসেছি সেটা হচ্ছে, নতুন টেকনোলজি বা নতুন সলুশন মূলত নতুন অডিয়েন্স তৈরী করে। ধরুন একটা জায়গায় আগে একটা রেস্টুরেন্ট ছিলো, এরপরে যদি সেখানে আরও রেস্টুরেন্ট তৈরী হয় সেটা মূলত কাস্টমার হারাচ্ছে না বরং এতে কাস্টমারের আনাগোনা বৃদ্ধি পায় এবং বিজনেসের পরিধীও বিস্তার লাব করে। একটা সহজ সমীকরন দেখি। একসময় সফটওয়ার লেখা হতো বাইনারিতে, এরপরে এলো Assembly Language, তারপরে লো-লেভেল ল্যাঙগুয়েজ, এরপরে হাইলেভেল ল্যাঙ্গুয়েজ, ফ্রেমওয়ার্ক আসলো, তারউপরে সিএমএস চলে আসলো, তৈরী হলো ভিজুয়াল বিল্ডার। আপনি যদি খেয়াল করেন এই জার্নিটা তাহলে এই যে Binary থেকে ভিজ্যুয়াল বিল্ডার, এর কোনো ট্রান্সিশনেই ডেভলপার বা হিউম্যান রিসোর্স কমেনি বরং বিপুল সংখ্যাক বৃদ্ধি পেয়েছে। নিচে একটা চার্ট দিলাম, এটি দেখলে বুঝবেন ডেভলপারদের চাহিদা কখনও কমেনি বরং বৃদ্ধি পেয়েছে। | Year | Estimated Developers | | --- | --- | | 2000 | ~5–7 million _(early web era, estimated)_ | | 2005 | ~10 million _(growth of internet & Java)_ | | 2010 | ~18–19 million ([CMSWire.com](https://www.cmswire.com/cms/industry-news/global-developer-population-to-hit-19-mill-by-2010-001248.php?utm_source=chatgpt.com)) | | 2015 | ~21–23 million _(mobile + cloud boom)_ | | 2020 | ~24–25 million ([globenewswire.com](https://www.globenewswire.com/news-release/2020/08/17/2079063/28124/en/Worldwide-Developer-Population-and-Demographics-2020-Purchasing-Decision-Making-Impact-of-COVID-19-Platforms-Development-Targets.html?utm_source=chatgpt.com)) | | 2024 | ~28.7 million ([Statista](https://www.statista.com/statistics/627312/worldwide-developer-population/?utm_source=chatgpt.com)) | | 2025+ | ~45–50 million _(expanded definition incl. AI/no-code)_ | তাছাড়া নতুন টেকনোলজি বা টুলস নতুন সমস্যার তৈরী করে, আর প্রতিটি সমস্যাই এক বা একাধিক সম্ভাবনা। যেমন একসময় মানুষ মাটির ঘরে থাকতো। সেখান থেকে এলো কাঠের ঘর, যেখানে প্রয়োজন হলো কাঠমিস্ত্রির, প্রয়োজন হলো রং মিস্ট্রির, তৈরী হলো টিন এটা আরেকটা ইন্ডাস্ট্রি। এরপরে এলো বিল্ডিং, নতুন রোল তৈরী হলো রাজমিস্ত্রি, দেয়াল রং করার লোক, ইট ভাঙার লোক, প্লাস্টার করার লোক। এলো নরমাল ফ্লোরের পরিবর্তে টাইলস, সাথে তৈরী হলো টাইলস মিস্ত্রি, টাইলস নির্মান ফ্যাক্টরী, টাইলস ক্লিনিং ম্যাটেরিয়ালস, টাইলস ক্লিনিং পার্সন। আপনি খেয়াল করলে দেখবেন প্রতিটি নতুনত্ব আগের তুলনায় অনেক বেশি কর্মসংস্থান ও অপরচুনিটি তৈরী করেছে। শুধু তাদের আগের এক্সেপেরিয়েন্সকে শিফট করে নতুন এক্সেপেরিয়েন্সে যেতে হয়েছে। ঠিক তেমনি এখানেও অনেক অনেক নতুন সম্ভাবনা তৈরী হচ্ছে ও হবে। যেমন: অনেকগুলো Agent ম্যানেজ করার জন্য এজেন্ট ম্যানেজার, ভইবকোড চেকার, ভাইবকোড সিকিউরিটি, ভাইবকোড ক্লিনার ইত্যাদি। মোদ্দা কথা হচ্ছে ইন্ডাস্ট্রি একটি নতুন যুগে প্রবেশ করছে, যেখানে অনেক নতুন সম্ভাবনা ও কাজের স্কোপ তৈরী হচ্ছে, সফটওয়ার ইন্ডাস্ট্রি আগের থেকেও বড় হচ্ছে। আমি মনে করি ফ্রিল্যান্সিংয়ের আবারও নতুন একটি জোয়ার আসতে পারে, সেটা হয়তো নতুন টাইটেলে, নতুন স্কোপে। তাই বলে কোম্পানী বন্ধ হওয়া, চাকরী হারানো এগুলো থেমে থাকবে না, এই ট্রান্সিশন পিরিয়ডে এটা চলমান থাকবে। তবে সকল চাকরী যাওয়া ও কোম্পানী বন্ধ হওয়ার কারন কিন্তু শুধুই AI নয়। ## কেন কোম্পানীগুলো বন্ধ হচ্ছে ও ছাটাই করছে? আমার কাছে এটার মূল কারন AI মনে হয় না, বরং অনেকগুলো প্যারামিটারের একটা প্যারামিটির হয়তো AI. তবে এর ভিতরে আমার যেগুলো প্রধান কারন মনে হয়ে সেগুলো হচ্ছে: - মূল্যস্ফিতী - বিশ্ব যুদ্ধ পরিস্থিতি - করোনাকালীন প্রভাব - অপ্রোয়োজনীয় হায়ারিং ও শোঅফ - অদক্ষতা(দিনের পর দিন নিজেকে একই জায়গায় রাখা) - ভুল প্রোডাক্ট হাইপে জনপ্রিয়তা পেয়ে কলাগাছ হওয়া এবং এই ক্রাইসিসের সময়ে সেটা একচুয়ালি ফেইল করা - AI এর হাইপ ## এখন তাহলে কি করা উচিৎ? ইন্ডিবিজুয়াল ও কোম্পানীর ভিন্ন ভিন্ন পদক্ষেপ নেয়া উচিৎ। হুট হাট ডিসিশান ক্ষতির কারন হতে পারে। এটা নিয়ে আমরা নিজেরাও RnD করছি। তবে আমার কাছে মনে হচ্ছে একটু চোখ-কান খোলা রেখে হাইপে গা না ভাসিয়ে, ব্রেইন ইউজ করে সিদ্ধান্ত নেয়া উচিৎ। এখানে বাজাসনেস থাকলেই সমস্যায় পরতে হবে। ### ডেভলপার অনেকেই নিজেকে পুরোপুরো ভাইব কোডিংয়ে কনভার্ট করে ফেলছে, এটা বরং আমার কাছে এলার্মিং মনে হচ্ছে। এতে করে সে নিজেকে বরং ইঞ্জিনিয়ার থেকে লেবারে নিয়ে যাচ্ছে। আবার অনেককে দেখছি Prompt Engineering শিখছে। আমি মনে করি প্রম্পট ইঞ্জিনিয়ারিং ও এজেন্ট নিয়ে কাজ এগুলো শেখার মতো কিছু না। সামনে AI-কে গুছিয়ে না বললেও এই কাজ করতে পারবে, বা এটা শিখতে দু চারদিনের উপরে লাগারও কথা না। আর এজেন্ট একটা টুল আপনার যেমন কোড এডিটেরের কাজ শিখতে হয় না, তেমনি এজেন্টের কাজও শেখারও কিছু নেই। বরং যদি শিখতে চান তাহলে আপনাকে নিচের কাজগুলো শিখতে হবে, কারন আমার কাছে মনে হয়ে AI এর এই যুগে নিচের বিষয়গুলোর আগের থেকেও বেশি প্রয়োজনীয়তা দেখা দিবে এবং দু চার বছরের ভিরতে এর একটা ক্রাইসিস তৈরী হবে। - আপনার কাজ, ক্লায়েন্টের কাজ কিভাবে অটোমেট করা। - ওয়ার্কফ্লো অটোমেট করার এক্সপেরিয়েন্স বাড়ানো। - কোনো লেগেসি প্রোজেক্টকে AI-enabled করা। - লেগেসি এপ্লিকেশনকে RAG-based সিস্টেমে মাইগ্রেট করা ও এর স্কোপ বেঝা। - AI-কে কিভাবে ট্রেইন করানো যায় সেটা জানা। - MCP সার্ভার ডেভলপমেন্ট। - Multi-level Agent building. - Data-structure & Algorithm (বিশেষ করে কিভাবে ও কখন এর প্রয়োগ করতে হবে সেটা বোঝা)। - সিকিউরিটি নিয়ে পড়াশুনা করা। - System Design, Infrastructure ও আর্কিটেকচারাল ডিসিশান নেয়া। - Database design ও অপটিমাইজেশন। ### কোম্পানী অধিকাংশ সার্ভিস কোম্পানীগুলো এখন একটা চ্যালেঞ্জ ফেস করছে, ক্লায়েন্ট বাজেট ও সময় দুটোই কমিয়ে দিয়েছে। ক্লায়েন্ট ভাবে সব AI দিয়ে করে ফেলা যায়। এই বিষয়টা মিটমাট হতে কয়েক বছর লেগে যাবে, এই সময়টায় সার্ভাইব করতে পারলে আশাকরা যায়, সামনে ভালো দিন আসবে। আমরা যেভাবে প্লান করতেছি, - রেগুলার ডেভলপমেন্ট ৪০-৬০% AI দিয়ে করানো - ক্রিটিকাল, সেনসেটিভ ও কনফিডেনশিয়াল কাজ AI দিয়ে না করানো, বা করালেও এডভান্স রিভিউ সিস্টেমের ভিতর থেয়ে সেটা নেয়া। - ফুলস্ট্যাক ডেভলপার বাড়ানো, অর্থাৎ একাই সবকাজ করতে পারা। - প্রোজেক্টের সাইজ ছোট বা মাঝারি হলে ১ জন বা ২ জন ফুলস্টাক দিয়ে করানো এবং সিনিয়রের সেগুলো রিভিউ করা। - টিম সাইজ অপ্রোয়োজনে আর না বাড়ানো। - ডেভলপমেন্টের পাশাপাশি AI প্রভাবকে মাথায় রেখে নতুন সার্ভিস ইট্রোডিউস করা। AI নিয়ে হাহুতাশ না করে, এতো এতো এজেন্ট ট্রাই না করে বরং দুএকটা ব্যবহার করুন এবং পরিস্থিতি অবজার্ব করুন। কারন এখন যা অবস্থা JavaScript এর মতো Agent-ও প্রতিদিন কয়েকটা করে বের হচ্ছে। কোনটা রেখে যে কোনটা শিখবেন, কোনটা ট্রাই করবেন সেটাই এখন বরং বড় চ্যালেঞ্জ। তাই ধৈর্য্য ধারন করুন, আর এই মুভমেন্টটা অবসার্ভ করুন। বড় বড় কোম্পানী, ইঞ্জিনিয়ার আসলে কি ভাবছে, তারা কি শিখছে, কি বলছে সেটা জানুন। দরকার হলে Reddit‌-য়ে ও Twitter‌-য়ে প্রতিদিন একটু সময় দিন। জাস্ট কান নিয়ে গেছে চিলে, ওমনি চিলের পিছনে না ছুটে ফ্যাক্ট কি সেটা বোঝার ট্রাই করুন। পরিশেষে আমার এই লেখাও হয়তো দু-চার মাসের ভিতরে অবসুলেট হয়ে যেতে পারে যেভাবে সবকিছু র্যাপিডলি পরিবর্তন হচ্ছে। তবে যেই বিষয়গুলোতে ফোকাস হতে বলেছি এগুলোর ডিমান্ড সবসময় থাকবে, এটা নিশ্চিত। আপনার মতামতও জানাতে পারেন, কি ভাবছেন AI ও ইন্ডাস্ট্রির ভবিষ্যত নিয়ে? --- ### টেক কি ব্যবসার মূল উপকরন, নাকি এটি শুধুমাত্র একটি টুল - URL: https://nahid.im/diaries/does-tech-vital-role-for-business-or-not/ - Published: 2025-07-02 - Language: bn - Category: business - Tags: business, inspirations, tech - Description: টেক কি ব্যবসার মূল উপকরণ, নাকি নিছক একটি টুল? RemoteOK ও Gumroad-এর মতো বাস্তব উদাহরণ দিয়ে প্রশ্নটির উত্তর খোঁজা। - English: Asks whether technology is core to a business or merely a tool, using RemoteOK and Gumroad as case studies. দুটো সত্যিকারের ব্যবসার স্টোরী দিয়ে শুরু করি, একটি হচ্ছে [Pieter Levels(Levelsio)](https://x.com/levelsio) এর [RemoteOk](https://remoteok.com/), আরেকটি হলো [Sahil Lavingia](https://www.linkedin.com/in/sahillavingia/) এর [Gumroad](https://gumroad.com/). Pieter ছোট ছোট স্টার্টআপের জন্য বেশ জনপ্রিয়, তার অনেকগুলো স্টার্টআপ রয়েছে, তার মধ্যে RemoteOK একটি। এটি একটি জব মার্কেটপ্লেস, যেটি ২০২৪ এর হিসেব অনুযায়ী $3.4 Million রেভিনিউ জেনারেড করেছে। এটা মজার বিষয় না, মজার বিষয় হচ্ছে পুরো এই বিজনেসটা একটা সিঙ্গেল ল্যাপটপ দিয়ে পরিচালীত হয় এবং এই প্রোজেক্টি একটি সিঙ্গেল PHP ফাইলে(index.php) ডেভলপ করা এবং যেটার প্রোডাকশন ডাটাবেস হিসেবে ব্যবহৃত হচ্ছে SQLite. কি অবাক হচ্ছেন? ![](images/ripon_video_16_x_9_0.webp) আচ্ছা, আরেকটু অবাক করি, Sahil ২০১১ সালে ডিজিটাল প্রোডাক্ট সেল করার জন্য একটি প্লাটফর্ম লঞ্চ করেন Gumroad নামে। যার খুবই মিনিমালিস্টিক ডিজাইন এবং সহজ ইউজার ইন্টারফেস। Sahil এর ভাষ্যমতে তার কোনো ফিজিক্যাল টিম নাই, এবং তার টেক টিমের সাইজ হচ্ছে ৭-৯ জন। সাহিল এই ৯ জন টেক টিম নিয়ে ২০২৪ সালে $23.8 million রেভিনিউ জেনারেট করেন। তাহলে প্রশ্ন হলে বিজনেসে সুপার পাওয়ার টেক কতোটা জরুরী? এই বিষয়টা বুঝতে হলে বুঝতে হবে Tech Business এবং Tech-enabled Business এর ভিতর পার্থক্য। ## Tech Business vs. Tech-enabled Business এখানে এই দুই ধরনের বিজনেসের সাথেই টেক জড়িত, কিন্তু দুজনের টেকের প্রয়োগ একই রকমের নয়। ### Tech Business টেকনোলজি-নির্ভর বিজনেস বলতে আমরা বুঝি যেখানে **টেকনোলজিই মূল প্রোডাক্ট**। যেমন Google, Apple, Uber, Netflix। এই ধরনের বিজনেসে টেক সমস্যা মানেই অনেক সময় বিজনেস বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা। ### Tech-enabled Business অন্যদিকে, **Tech-enabled Business** হলো সেইসব ট্র্যাডিশনাল বিজনেস যেগুলো টেকনোলজিকে ব্যবহার করে নিজের কাজকে আরও সহজ, দ্রুত এবং স্কেলযোগ্য করে তোলে। যেমন Supper Shop, Delivery system. ## একটি উদাহরন দিয়ে বোঝার চেষ্টা করি ধরুন আপনি ৮০’র দশকে গ্রামের হাটে মেয়েদের চুড়ি-ফিতা বিক্রি করতেন। হাট বসতো সপ্তাহে দুই দিন। যার যার কেনা দরকার সে হাটের দিনে আপনার কাছে এসে চুড়ি-ফিতা কিনে নিয়ে যায়। এখানে সমস্যা হচ্ছে ঐ দুই দিন ছাড়া আপনার কাছ থেকে প্রোডাক্ট কেনা যায় না। তাই, এবার আপনি ভাবলেন বাড়ি বাড়ি ফেরী করে প্রোডাক্ট বিক্রি করবেন। যেই ভাবা সেই কাজ, আপনি কাস্টমার বাড়ানোর জন্য বাড়ি বাড়ি ঘুরে প্রোডাক্ট বিক্রি শুরু করলেন। এতে করে বেশি মানুষের কাছে রিচ করা যাচ্ছে এবং একটা পার্সোনালাইজড সম্পর্ক তৈরী হচ্ছে। এখানে আরেকটি ঝামেলা, কাস্টমার যা চায় সেটা হয়তো আপনার কাছে নেই, সেক্ষেত্রে প্রথমবারে কাস্টমারের কাছ থেকে তার চাহিদা জেনে পরেরবার সেটা নিয়ে আসতে হয়। যদি কাস্টমারের চাহিদা আগে থেকেই জানা থাকতো তাহলে প্রথমবারেই তার কাঙ্খিত প্রোডাক্টটি পেয়ে যেত। এইদিকে সময়ের পরিক্রমায় এরপর মানুষের হাতে ফোন চলে আসলো, তাই আপনি ভাবলেন আপনি আপনার কাস্টমারদের আপনার ফোন নম্বর শেয়ার করবেন যাতে তারা তাদের চাহিদা ফোন কলের মাধ্যমে জানাতে পারে এবং আপনি সেই প্রোডাক্টগুলো তাদের বাসায় পৌছে দিতে পারবেন। শুরু করলেন ফোন নম্বর শেয়ার করে কাস্টমারের কাছ থেকে ফোনেই অর্ডার নেয়া। এভাবে অনেকদিন চলে গেলো, পৃথিবীতে এরই মধ্যে চলে এসেছে ফেসবুক, ইনস্টাগ্রাম। মোবাইল নম্বর দিয়ে প্রোডাক্ট সেলের একটা সমস্যা হচ্ছে এটা খুব বেশি স্কেল করা সম্ভব হচ্ছে না, আর অনেক বেশি মানুষের কাছে এর মাধ্যমে রিচ করা সম্ভব না, আর তাই আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম প্লাটফর্ম গুলো ব্যবহার করে একটা কাস্টমারবেজ তৈরী করলেন এবং সেখানেই আপনার প্রোডাক্টের বিজ্ঞাপন দেয়া, অর্ডার নেয়া এবং কাস্টমার সাপোর্ট দেয়া শুরু করলেন। এখানে মেসেজিং এর মাধ্যমে অর্ডার রিসিভ করে স্প্রেডশিটের মাধ্যমে অর্ডারের ডাটা, কাস্টমারের ডাটা, ডেলিভারীসহ সবকিছু ট্রাক রাখা শুরু করলেন। সমস্যা হচ্ছে যেহেতু এগুলো ডিরেক্ট কোনো প্রোডাক্ট সেলিং প্লাটফর্ম না তাই এখানে কাস্টমার ম্যানেজ করা, কাস্টমারকে রিটার্গেটিং করা, পেমেন্ট হ্যান্ডল ও আফটার সেলস সার্ভিস দেয়া অনেকটা কস্টকর। আপনি চটজলদি বানিয়ে ফেললেন ইকমার্স ওয়েবসাইট এবং সেখানেই আপনার সেই ট্র্যাডিশনাল চুড়ি ফিতার বিজনেস করা শুরু করলেন। কারন এতো দিনে মানুষ ওয়েবসাইট ব্য়বহার করতে অভ্য়স্থ হয়ে গেছে। এখানে অর্ডার থেকে ডেলিভারী পুরো বিষয়টাকে অটোমেট করা গেলো এবং কাস্টমার ম্যানেজ করাও সহজ হলো। কিন্তু আপনার বিজনেসে প্রতিদিনই নতুন নতুন অফার ও ক্যাম্পেইন থাকে, যেগুলো কাস্টমাররা তাৎক্ষনিক জানতে পারলে আপনার বিক্রী আরও বেড়ে যেতো। এদিকে পৃথিবী স্মার্টফোন আর ওয়াইফাই এর জগতে হাবুডুবু খাচ্ছে, সবার হাতে হাতে মোবাইল ও ইন্টারনেট। আপনিও এই সুযোগটি হাত ছাড়া করতে চাইলেন না, তারপর তৈরী করলেন একটি মোবাইল অ্যাপ। দিনে রাতে পুশ নোটিফিকেশন দিয়ে মানুষকে আপনার নতুন অফার জানালেন, আপনার প্রোমোশনাল কন্টেন্ট কাস্টমাররা সহজেই পেয়ে যাচ্ছে। কাস্টমার এখন আগের থেকে অনেক বেশি ডিসকাউন্ট পাচ্ছে, নতুন কোনো আইটেম আসলে সেটা তাৎক্ষনিক জেনে যাচ্ছে, ফলে এটি ব্যবসাকে তরান্বিত করছে। * * * উপরের এই লম্বা আলোচনায় আমরা কি বুঝলাম? আপনার কোর বিজনেস হচ্ছে মেয়েদের চুড়ি-ফিতা বিক্রী করা। আপনি আপনার বিজনেস এক্সেলারেট করতে একেক সময় যুগের চাহিদা অনুযায়ী একেকটা টুলকে বেছে নিয়েছেন। অর্থাৎ আপনি আপনার এক্সিসটিং বিজনেসের এক্সপেরিয়েন্স বাড়াতে কিংবা ইফিসিয়েন্সি ইম্প্রুভ করতে টেককে টুল হিসেব ব্যবহার করছেন, এখানে টেক কিন্তু আপনার মেইনস্ট্রিম বা কোর প্রোডাক্ট নয়। টেক এখানে জাস্ট আপনার কোর প্রোডাক্ট ইভেক্টিভলি সেল করার একটা টুল মাত্র। কোনো রিয়েল বিজনেস পার্সনের যদি ইকমার্স প্লাটফর্ম ধ্বংসও হয়ে যায় তাও তার দক্ষতা দিয়ে বিজনেস অনেকদিন টিকিয়ে রাখতে পারার কথা। ইকমার্স সাইটে যদি শুধু অর্ডার প্লেস করার অপশনও থাকে তাও বিজনেস ধ্বসে যাবার কথা না। সে অর্ডার প্লেসের পরে বাকি কাজ ম্যানুয়ালি হ্যান্ডল করবে। হ্যা সেটা কঠিন হবে তবে অপারেশন ঠিকই রানিং রাখতে পারবে। আর এরই মধ্যে সে তার সিস্টেম ঠিক করে ফেলবে। যদি কোনো টেক-এনাবলড বিজনেস টেকের উপরে পুরোটাই নির্ভরশীল হয়ে যায় তাহলে সেই বিজনেস মডেলেই ঝামেলা আছে বোঝা যায়। > আপনি জানলে হয়তো অবাক হবেন যে বাংলাদেশের জনপ্রিয় Ride Sharing প্লাটফর্ম **Pathao** কিন্তু শুরুতে তাদের রাইড শেয়ারের কার্যক্রম WhatsApp গ্রুপের মাধ্য়মে পরিচালনা করতো। এবং এগুলো Google Sheet এর মাধ্যমে ম্যানেজ করতো। আর সেখান থেকেই পাঠাও আজকে এই জায়গায়। এখনও এমন অনেক বিজনেস আছে যারা কোটি টাকা প্রফিট করছে কোনো ধরনের টেক সহায়তা না নিয়েই(হ্যা তারা টেক হিসেবে ক্যালকুলেটর ব্যবহার করে অবশ্য), আর সেখানে আমাদের দেশের স্টার্টআপগুলো ধ্বংস হয়ে যাচ্ছে শুধু টেকের কারনে, ভাবা যায়? যাইহোক, আপনি বিষয়টাকে কিভাবে মূল্যায়ন করছেন সেটা কিন্তু কমেন্টে জানাতে পারেন। --- ### MCP Server কিভাবে AI Agent এর সাথে কাজ করে? - URL: https://nahid.im/diaries/how-mcp-server-works-with-ai-agent/ - Published: 2025-06-30 - Language: bn - Category: ai - Tags: ai, ai-agent, mcp, mcp-server - Description: MCP (Model Context Protocol) সার্ভার আসলে কী এবং কীভাবে এটি AI Agent বা LLM-কে বাইরের টুল ও সার্ভিসের সাথে যুক্ত করে — সহজ ব্যাখ্যা। - English: Explains Model Context Protocol (MCP) servers and how they connect AI agents and LLMs to external tools. **MCP (Model Context Protocol) Server** হলো এমন একটি সার্ভার যা AI Agent বা LLM-কে বাইরের tool ও service ব্যবহার করতে দেয় — মানসম্মতভাবে, আলাদা আলাদা এক-অফ হ্যাক ছাড়া। আলহামদুলিল্লাহ, আজকে নিজের স্বল্প জ্ঞান দিয়ে লিখতে বসেছি MCP(Model Context Protocol) Server নিয়ে। এই লেখায় আমরা জানার চেষ্টা করো MCP সার্ভার আসলে কি জিনিস, এটা কি সমস্যার সমাধান করছে এবং এটি কিভাবে AI Agnet এর সাথে কাজ করে? তো চলুন কথা আর দীর্ঘ্য না করে মূল বিষয়ে চলে যাই। ## MCP Server কি? **MCP Server (Model Context Protocol Server)** হচ্ছে এমন একটা সার্ভার, যেটা AI Agent বা LLM (Large Language Model)-কে বিভিন্ন **external tools** বা **services** এর সাথে যুক্ত করতে সাহায্য করে – অর্থাৎ AI Agent বা LLM এক্সটার্নাল টুলস বা সার্ভিসেসকে যে প্রোটোকল দিয়ে ডিসকভার করে ব্যবহার করা হয় সেটাই MCP বা Model Context Protocol. আর এই সার্ভিস বা টুলস যেই সার্ভারে রান করে সেটাই হচ্ছে MCP server. আরেকটু সহজ করে বললে, আমরা জানি AI বা LLM গুলো রিয়েল টাইম ডাটা নিয়ে কাজ করে না, কিন্তু এমন অনেক কেস রয়েছে যেখানে তার কোনো একটা কাজ সম্পন্ন করতে হলে রিয়েল টাইম ডাটাকে একসেস করতে হয় কিংবা থার্ডপার্টি কোনো সার্ভিসের সাথে কানেক্ট করতে হয়। যেমন ধরুন আপনাকে বর্তমান weather ইনফরমেশন নিয়ে কাজ করতে হতে পারে, কিংবা আপনাকে আপনার পার্সোনাল ক্যালেন্ডারের ইনফরমেশন এক্সেস বা মডিফাই করার প্রয়োজন হতে পারে, কিংবা আপনার পার্সোনাল মেইলের ইনবক্সের একটা সামারী জেনারেট করতে হতে পারে AI বা LLM দিয়ে, সেটা কিভাবে করবেন? হ্যা এই কাজগুলোকেই সহজ করে দিচ্ছে একেকটা MCP Server. ### MCP Server কিভাবে কাজ করে? একটি MCP সার্ভারের এক বা একাধিক টুলস বা ফাংশন থাকতে পারে। MCP Server মূলত AI Agent এবং এই টুলস গুলোর ভিতরে Middleware হিসেবে কাজ করে। ![](images/⚙️-MCP-Server-কীভাবে-কাজ-করে_-visual-selection-2.webp) **যেমনটা আগেই বলেছি একটা MCP server এর একাধিক টুল থাকতে পারে। প্রতিটি টুলের নিম্নের প্রোপার্টিগুলো থাকবে** - Name - অর্থাৎ এই টুল বা ফাংশনের কি নাম সেটা, যেটি দিয়ে MCP সার্ভার মূলত বিভিন্ন কাজে কল করবে। - Description - এখানে বলা থাকবে এই টুলটি মূলত কি কাজ করে বা করবে। - Input - অর্থাৎ এই টুল বা ফাংশন কি রিসিভ করবে প্রোসেস করার জন্য সেটা। - Output - এই টুল বা ফাংশন কি রিটার্ন করবে সেটা। ![](images/⚙️-MCP-Server-কীভাবে-কাজ-করে_-visual-selection.webp) নিচে বুঝার সুবিধার্থে একটা স্যাম্পল JSON স্কিমা দেয়া হলো। ```json { "name": "getCurrentWeather", "description": "Get current weather information for a given city.", "inputSchema": { "type": "object", "properties": { "city": { "type": "string", "description": "Name of the city to check weather for" } }, "required": ["city"] }, "outputSchema": { "type": "object", "properties": { "temperature": { "type": "number", "description": "Current temperature in Celsius" }, "condition": { "type": "string", "description": "Weather condition (e.g., Sunny, Rainy)" } }, "required": ["temperature", "condition"] } } ``` ### Tool Discovery এবার যখন কোনো একটা ইউজার AI Agent'কে কোনো নির্দিষ্ট একটা কাজ করতে বলবে তখন সেই এজেন্ট মূলত প্রথমে Tool Discovery করবে। একটা এআই এজেন্ট মূলত অনেকগুলো MCP Server এর সাথে কানেক্টেড থাকতে পারে, এজেন্ট এই MCP server থেকে Tool Discovery এজেন্ট ইনিশিয়ালিজেশনের সময়েও করতে পারে অথবা ইউজারের নির্দিষ্ট কোনো কাজের সময়েও অন-ডিমান্ডে করতে পারে। এটা মূলত ইমপ্লিমেন্টেশনের উপরে নির্ভর করে। তো Tool Discovery'টা মূলত কি? Tool Discovery হলো AI Agent তার সকল কানেক্টেড MCP সার্ভারকে জিজ্ঞেস করবে "তোমাদের কার কি কি টুলস রয়েছে"? ফলে সে বুঝে যাবে কোন MCP কি কি কাজ করতে পারবে। এই Tool Discovery এরও একটা স্টান্ডার্ড রয়েছে, প্রত্যেক MCP সার্ভার মূলত টুল লিস্ট মূলত `discovery` কমান্ড অথবা `GET /toos` API এর মাধ্যমে দিয়ে থাকে এবং এজেন্ট এই সবগুলো টুলের মেটাডাটা নিয়ে নিজের Context তৈরী করে রাখে পরবর্তীতে ব্যবহারের জন্য। > এখানে বলে রাখা ভালো যে MCP সার্ভার মূলত `stdio` অথবা RestAPI এর মাধ্যমে কমিউনিকেট করে থাকে। ### Tool Routing এটি হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ন বিষয় যে AI Agent কিভাবে একটা ইউজারের রিকুয়েস্টকে Route করে সঠিক MCP server'য়ে পাঠাবে। Agent যখন ইউজারের কাছ থেকে কোনো নির্দেশনা পায়, তখন সে নিজের কন্টেক্সট দেখে বিচার করে নিম্নরূপ: - ইউজারের রিকুসেষ্টের ইন্টেন্ট বা উদ্দেশ্য কি? - এই রিকুয়েস্ট সার্ভ করার জন্য আমাকে কোন Tool বা ফাংশন কল করতে হবে? - সেই টুল বা ফাংশন কোন MCP সার্ভারে রয়েছে? ধরুন আপনার AI Agent ৩টি MCP Server এর সাথে যুক্ত রয়েছে - MCP A - Weather Tools - MCP B - Calendar Tools - MCP C - Map Tools এবার ইউজার যদি AI Agent'কে বলে যে: _আগামীকাল বৃষ্টি হলে দিনের সকল মিটিং ক্যান্সেল করে দাও।_ এজেন্ট এখান থেকে ইউজারের ইন্টেন্ট বের করবে এবং নিজেই রাউটিং করে MCP A ও MCP B কে আলাদা কল দিয়ে নিজেই টুল Chain তৈরী করে ফেলবে। ### Tool Invocation প্রত্যেক MCP Tool-এর metadata তে থাকে **Tool Source বা Origin**, এবং তা থেকে Agent জানে কোন টুলকে কি প্যারামিটার বা আর্গুমেন্ট দিয়ে কল করতে হবে, ধরুন - MCP A তে রয়েছে `getWeatherByCity` টুল - MCP B তে রয়ছে `cancelAllEventsByDate` টুল এই যে ইনফরমেশনগুলো, এগুলো কিন্তু আমাদের এজেন্টের কাছে থাকবে। এবার এজেন্ট Context-Aware কল করবে নিচের মতো করে\_ ```json { "tool": "getWeatherByCity", "arguments": { "city": "Dhaka" } } ➡ sent to MCP Server A ``` ```json { "tool": "cancelAllEventsByDate", "arguments": { "date": "tomorrow"} } ➡ sent to MCP Server B ``` ## MCP যেভাবে AI Agent'কে সাহায্য করে | **এজেন্টের সমস্যা** | **MCP এর সমাধান** | | --- | --- | | হার্ডকোড লজিক লেখা জটিল। | MCP সার্ভারের কারনে AI Agent গুলোতে হার্ডকোড লজিক লিখতে হয় না। এজেন্ট টুলের নাম, বিবরন, ইনপুট-আউটপুট স্কিমা দেখেই সিদ্ধান্ত নিতে পারে। | | এখানে ডাইনামিক টুলিং এর সিমাবদ্ধতা রয়েছে। | সহজেই MCP টুল রেজিস্টার করা যায় রানটাইমে। | | LLM গুলো সরাসরি টুলের ইন্টারফেসকে বুঝতে পারে না। | MCP সার্ভার টুল মেটাডাটা ও স্কিমা ডেফিনেশন দিয়ে LLM এর সাথে ব্রিজ তৈরী করে। | পরিশেষে MCP Server হচ্ছে একটি পাওয়ারফুল টুল যেটি AI Agent'কে এনহ্যান্স করে ও এর পরিধিকে বৃদ্ধি করে, তাছাড়া MCP Server হচ্ছে মডিউলার ও রিইউজেবল ফলে একটি MCP Server'কে একাধিক এজেন্ট ব্যবহার করতে পারে। একটি MCP Server সাধারন AI Agent'কেও ইন্টারেক্টিভ ও অধিক ইন্টেলিজেন্ট করে তুলতে সক্ষম। আমি এখানে মূলত MCP ইন্টার্নালি কিভাবে কাজ করে এবং এটি কিভাবে AI Agent'দের সাথে ইন্টারএক্ট করে সেটার তাত্বিক বিষয় আলোচনার চেস্টা করলাম। তবে আপনি যদি নিজের একটা MCP Server বানাতে চান সেই ইমপ্লিমেন্টেশন বেশ সহজ কারন MCP Server ডেভলপ করার জন্য সব ইকোসিস্টেমেই অফিশিয়াল SDK রয়েছে। - (Python, C#, TypeScript, Java, Kotlin) - [https://github.com/modelcontextprotocol]() - PHP - [https://github.com/php-mcp/server](https://github.com/php-mcp/server) - Laravel - [https://github.com/php-mcp/laravel](https://github.com/php-mcp/laravel) - Go - [https://github.com/mark3labs/mcp-go](https://github.com/mark3labs/mcp-go) এখান থেকে আপনি আপনার পছন্দের স্ট্যাকে নিমিষেই MCP সার্ভার ইমপ্লিমেন্ট করতে পারবেন, সেটার জন্য উপরে উল্লেখিত বিষয় না জানলেও চলবে, কারন এই সকল SDK উপরে বর্নীত বিষয়গুলো ইন্টার্নালি ইমপ্লিমেন্ট ও হ্যান্ডল করেছে। তবে উপরের বিষয়গুলো জানা থাকাটা খুবই জরুরী, কারন আপনি যা বানাচ্ছেন সেটার ডেপথে না জানলে কমপ্লেক্স সিচুয়েশনে প্রোবলেম সলভ করতে পারবেন না, এমনকি আপনি যদি নিজে এরকমের একটা SDK বা MCP এর কাস্টম ইমপ্লিমেন্টেশন করতে চান তখনও এটা সহায়ক হবে। তো আর দেরি কেন? শুরু করে দিন আপনার MCP development এর পথচলা। > [আমার লেখায় কিংবা জানায় ভুল থাকতে পারে, কেউ সুধরে দিলে কৃতজ্ঞ থাকবো] --- ### PHP'তে ডাটা Sanitization বনাম Validation - URL: https://nahid.im/diaries/php-data-sanitization-vs-validation/ - Published: 2025-06-04 - Language: bn - Category: php - Tags: development, php, tips - Description: পিএইচপিতে ইউজার ইনপুট নিয়ে কাজ করার সময় Sanitization ও Validation-এর পার্থক্য, কখন কোনটি দরকার এবং নিরাপদ কোডের চর্চা। - English: Clarifies the difference between sanitization and validation when handling user input safely in PHP. **Sanitization** ইনপুট পরিষ্কার বা normalize করে; **Validation** বলে সেই ইনপুট গ্রহণযোগ্য কি না — PHP ওয়েব অ্যাপে দুটোই দরকার, একটাকে অন্যটার বিকল্প ভাবা যাবে না। আসসালামুআলাইকুম, সবাইকে স্বাগতম আজকের লেখায়। আজকের বিষয়টি PHP তে ওয়েব ডেভলপমেন্টে প্রোফেশনাল কাজ করার জন্য খুবই গুরুত্বপূর্ন। ওয়েব এপ্লিকেশন নিয়ে কাজ করেন কিন্তু ইউজার ইনপুট বা ইউজার রিকুয়েষ্ট নিয়ে দুঃচিন্তা করেন না এমন ডেভলপার খুজে পাওয়া বোধহয় একটু কষ্টেরই হবে। এই লেখায় আমি চেষ্টা করবো ইউজার ইনপুটকে ফিল্টার করার গুরুত্ব, প্রয়োজনীয়তা ও এর প্রয়োগ সম্পর্কে একটু খুচরা আলাপ করতে। তাহলে চলুন আমরা একটু একটু করে আগাই। প্রথমেই যে কথাটি মনে রাখতে হবে ‘_কোনো ইউজারের ইনপুটকে বিশ্বাস করা যাবে না, সেটি যদি আপনার বাবাও পাঠায়_‘। **Fox Mulder** এর ভাষায় — > trust no one. ### তাহলে উপায় কি? হ্যা এটি একটি ভালো প্রশ্ন, যদি ইউজারকে তথা ইউজার ইনপুটকে বিশ্বাসই না করি তবে এ এপ্লিকেশন দিয়ে কি হবে? হুম চিন্তা নেই, আপনি ইউজারের ইনপুটকৃত ডাটাকে নিয়ে কাজ করার পূর্বেই সেটিকে পরীক্ষা নিরীক্ষা করে নিতে পারবেন। আপনি যা চাচ্ছেন তা ইউজার দিচ্ছে কিনা অথবা ইউজার অনাকাংখিত কোনো ডাটা রিকুয়েস্টে পাঠিয়েছে কিনা সেটি ভালো করে যাচাই করে নিতে হবে। প্রয়োজনে ইউজারের ডাটাকে আপনার মতো করে মডিফাই করে নিন, কারন আপনার অ্যাপ্লিকেশনে একটি অনাকাংখিত ডাটা হতে পারে সারাজীবনের কান্না। PHP'তে যেসকল সোর্সের মাধ্যমে আপনার সিস্টেমের কাছে ডাটা আসতে পারেঃ - $\_GET - $\_POST - $\_REQUEST - $\_COOKIE - $argv - php://stdin - php://input - file\_get\_contents() - Remote databases - Remote APIs - Data from your clients ## Sanitization এটি হলো এমন একটি প্রক্রিয়া যেখানে ইউজার ইনপুটকৃত ডাটাকে স্টোরেজে পাঠানোর পূর্বেই অথবা এই ডাটা নিয়ে কোনো প্রসেসের পূর্বেই এটি থেকে সমস্থ অনাকাংখিত কন্টেন্ট মুছে দেয়া হয় অথবা পরিশোধন করা হয়। এই প্রক্রিয়াটিকে আপনি ইউজার ইনপুট ও ডাটা স্টোরেজের মধ্যে একটি লেয়ারের সাথে কল্পনা করতে পারেন। এখানে মনে রাখা জরুরী যে ইউজারকে কখনই আপনার সিষ্টেমকে কন্ট্রোল করতে দেয়া যাবে না। একটা উধাহরন দিয়ে বোঝার চেষ্টা করিঃ ধরুন আপনি একটি ফর্ম ডিজাইন করলেন যেখানে একটা ইনপুট ফিল্ড আছে এবং সেই ফিল্ডে আপনি ইউজারকে তার সম্মন্ধে কিছু লিখতে বললেন, অর্থাৎ ইউজার তার বায়ো লিখবে। প্রায় সকল ইউজার এখানে ঠিকঠাকভাবেই ডাটা ইনপুট করেছে কিন্তু একজন পাকনা ইউজার এসে সেই ইনপুট ফিল্ডে কিছু HTML কোড লিখে দিলো যেটি একটি `iframe` দিয়ে অন্য একটি ওয়েবসাইট কে প্রদর্শন করে। ভেবে দেখুন এটি কি হওয়া উচিৎ ছিলো। এতে করে সাইটে vulnerability ইসু তৈরী হয়েছে যেখানে ইউজার আপনার সিষ্টেমে HTML inject করতে পারছে। যেটি কখনই কাম্য নয় কারন এতে করে সাইটের সিকিউরিটি, ডিজাইন ও পারফরম্যান্স সবকিছুই নষ্ট হচ্ছে। তাহলে আমরা এখন কি করবো? হ্যা, এই সময়ে আমাদের প্রধান কাজ হলো ইনপুটের ডাটা filter অর্থাৎ sanitize করা। PHP'তে HTML ডাটা sanitize করার জন্য বেশকিছু ফাংশন আছে, যেমনঃ `htmlentities`, `htmlspecialchars`. তাহলে চলুন একটা বাস্তবিক উদাহরন দেখিঃ ```php $input = ''; echo htmlentities($input); ``` স্বাভাবিক ক্ষেত্রে এর আউটপুট হওয়া উচিৎ ছিলো একটি বাটন, কিন্তু যেহেতু আমরা এখানে `htmlentities` ফাংশনটি ব্যবহার করেছি তাই এটি এর সকল স্পেশাল ক্যারক্টারকে এনকোড করে ফেলবে। অর্থাৎ এরকমের একটা টেক্সট রেসপন্স হিসেবে দিবে এবং HTML রেন্ডার করে সেটাকে টেক্সট হিসেবেই দেখাবে। **PHP Output** **HTML Output** এই একই ঘটনা ঘটতে পারে ডাটার ভিতর SQL Injection এর মাধ্যমে। হ্যা আপনি ইউজারকে ভালোবেসে প্রোগ্রামে কোনো ডাটা Sanitization করলেন না। এরপরে ইউজার অথেনটিকেশনের জন্য ইউজারের কাছে ইউজারনেম ও পাসওয়ার্ড চাইলেন কিন্তু আপনার এ ইউজারেও একটু পাকনা তাই সে ইউজার নেম এর স্থানে একটি SQL query লিখে দিলো, ব্যাস কেল্লা ফতে। এই ইউজার অথেনটিক ইউজারনেম ও পাসওয়ার্ড ছাড়াই আপনার সিষ্টেম এ্যাক্সেস অর্থাৎ লগইন করতে পারবে। কি ব্যাপারটা মজার না? হ্যা যতটুকুনা মজার তার থেকে ঢের বেশি বিপদজনক। ```php $username = $_GET['username']; // Vulnerable SQL query $sql = "SELECT * FROM users WHERE username = '$username'"; $result = $conn->query($sql); ``` এখানের কোয়ারীটা খুবই বিপদজনক, কারন আমরা ইউজারের ইনপুটকৃত ডাটাকে Sanitize করি নাই, ফলে ইউজার যদি `username` প্যারামিটারে একটা SQL কোয়েরী ইনজেক্ট করে তাহলে সে সকল ইউজারের ইনফরমেশন দেখতে পারবে। ধরুন নিচের মতো করে যদি সে Query Parameter'য়ে ডাটা পাস করে, http://example.com/login.php?username=admin' OR '1'='1 ``` http://example.com/login.php?username=admin' OR '1'='1 ``` তাহলে উপরে কোয়েরীটা হয়ে যাবে এরকম, SELECT \* FROM users WHERE username = 'admin' OR '1'='1' ``` SELECT * FROM users WHERE username = 'admin' OR '1'='1' ``` ফলে এই কোয়োরীতে username যদি admin নাও হয় তারপরেও `'1'='1'` true হবার কারনে এটি সকল ইউজারকে রিটার্ন করবে। যেটা কাঙ্খিত না। উপরের কোয়েরীটা হতে পারতো এরকমের, ```php $username = $_GET['username']; // Escape the input $safe_username = mysqli_real_escape_string($conn, $username); // Safe (but not safest) query $sql = "SELECT * FROM users WHERE username = '$safe_username'"; $result = $conn->query($sql); ``` তাই ডাটাবেসে কোনো কোয়েরী চালানোর পূর্বে সেটিকে sanitize করে নিন। নিচে কিছু ডাটা স্যানিটাইজেশনের ফাংশন দেয়া হলোঃ - `htmlentities` - `htmlspecialchars` - `mysqli_real_escape_string` - `strip_tags` ## Validation Sanitization ও Validation এদুটো এক জিনিস নয়। অনেকেই এদুটো বিষয়কে গুলিয়ে ফেলেন। ভ্যালিডেশন ডাটার পরিবর্তন বা পরিবর্ধন করেনা। ভ্যালিডেশন হচ্ছে সেই ঘটনা যেখানে সিষ্টেম কি চাচ্ছে আর ইউজার কি দিচ্ছে সেটার তুলনা করে। ধরুন আপনি চাচ্ছেন একটি ইনপুট ফিল্ডে ইউজার যেন ইমেইল দেয়। ইউজারের ইনপুটটি ইমেইল কিনা এটি চেক করে দেখার নামই হচ্ছে ভ্যালিডেশন। অর্থাৎ আমি যা চাচ্ছি ইউজার তাই দিয়েছে কিনা এটা নিশ্চিত হওয়াকেই বলে Validation. ```php $email = 'talk@nahid.co'; if (filter_var($email, FILTER_VALIDATE_EMAIL)) { echo "This ($email) email address is considered valid."; } ``` `filter_var` এই ফাংশনটি PHP তে মূলত ডাটা ভ্যালিডেশনের জন্য ব্যবহৃত হয়। এরকম আরো বেশ কিছু ফাংশান আছে। যেমনঃ - `isset` - `empty` - `is_string` - `is_integer` - `is_boolean` - `is_numeric` - `is_array` এছাড়াও রয়েছে বিভিন্ন থার্ডপার্টি লাইব্রেরী, ডাটা বা ইনপুট ভ্যালিডেশনের জন্য আপনি আমার [Validx](https://web.archive.org/web/20160730152840/https://github.com/nahid/validx) প্যাকেজটি ব্যবহার করতে পারেন। ## Escape Escape আর Sanitize প্রায় একই জিনিস, এটা শুধু জাস্ট এটা টার্মিনোলজি। এর মূল পার্থক্য হলো sanitize ডাটাকে স্টোরের পূর্বেই ফিল্টার করে আর Escape ডাটাকে ফিল্টার করে Render করার পূর্বে অর্থাৎ কোনো রিকুয়েষ্টকে রেসপন্সের পূর্বে যে ওয়েতে Sanitize করা হয় সেটাই মূলত Escape। Escape এর ক্ষেত্রে sanitize এর ফাংশনগুলোই ব্যবহার করা যাবে। তবে আপনি যদি কোনো টেমপ্লেট ইঞ্জিন ব্যবহার করেনে যেমনঃ twig অথবা smarty তাহলে এটি অটোমেটিক্যালি ডাটা escape করে নিবে। তাহলে আমরা জানলাম কেন ডাটাকে filter ও ‍validate করার প্রয়োজন হয় ও কিভাবে এগুলো কাজ করে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। কোনো বিষয়ে পরিষ্কার না হলে কিংবা আমি কিছু ভুল বলে থাকলে কমেন্টে সেটা শেয়ার করতে পারেন। তো আশা করবো এরপর থেকে সবাই অবশ্যই ডাটাকে স্টোর করার পূর্বে অথবা রেন্ডার করার পূর্বে এ কাজ গুলো করে নিবেন। ধন্যবাদ সবাইকে :) --- ### জ্ঞানও সফলতার প্রতিবন্ধকতা হতে পারে - URL: https://nahid.im/diaries/জ্ঞানও-সফলতার-প্রতিবন্ধক/ - Published: 2024-06-07 - Language: bn - Category: productivity - Tags: philosophy, productivity - Description: জ্ঞান কি সবসময়ই সমৃদ্ধি আনে? কখনো কখনো অতিরিক্ত জ্ঞানই কীভাবে সফলতার পথে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়, তারই একটি ভাবনা। - English: Reflects on when excess knowledge becomes a barrier to shipping work and real-world success. আচ্ছা, নলেজ বা জ্ঞান কি সবসময়েই ভালো? জ্ঞান কি সবসময়েই সমৃদ্ধি বয়ে আনে? আমাদের সকলেরই কি প্রচুর জ্ঞান অর্জন করা উচিৎ? এর এককথায় উত্তর হলো না। হ্যা ঠিকই শুনেছেন, জ্ঞান অর্জন সবসয়ম ভালো না। জ্ঞান কিছু সময়ে সফলতার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হয়ে দাড়াতে পারে, কিছু সময় জ্ঞান বা নলেজ আপনাকে ভুল সিদ্ধান্তের দিকে ঠেলে দিতে পারে। আচ্ছা আমরা যে প্রচুর বই পড়ি, প্রচুর পডকাস্ট শুনি, ভিডিও দেখি এগুলো সবই কি জ্ঞান? হতে পারে এগুলো জ্ঞান কিন্তু আমরা এগুলোকে ভিন্নভাবে বলতে পারি। আমি এই সবকিছুকে জ্ঞান মনে করি না, বরং এই সবকিছু ডাটা। আমারা অধিকাংশ ক্ষেত্রেই ডাটাকে ইনফরমেশনে রূপ দিতে পারি না। আমাদের মস্তিস্কে যা আছে সেগুলো বিচ্ছিন্ন কিছু আনঅর্গানাইজড মিনিংলেস ফ্যাক্ট। যা আমাদের প্রয়োজনিয় ইনফরমেশনের কাছে যেতে বাধা প্রদান করে। অপ্রয়োজনিয় জ্ঞান বা ডাটা থাকার কারনে আমরা প্রতিনিয়তই নানান সমস্যার সম্মুখিন হই। অনেক ক্ষেত্রে পিছিয়ে পরি। বিশেষ করে আমাদের প্রফেশনে তো এটা হরহামেশাই ঘটে, অন্যও প্রফেশনেও এটির প্রভাব রয়েছে। আমি এর দ্বারা যতটুকু সাফার করেছি এবং সেই আলোকে এটি নিয়ে যতটুকু জেনেছি সেটাই শেয়ার করার চেস্টা করছি। ➡ Paralysis by Analysis - এটা জ্ঞান অর্জনের(আমি বলবো অপ্রয়োজনীয় ডাটা কনজুমিং) একটা বড় সমস্যা। যখন আপনার কাছে কোনো একটা বিষয়ে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত নলেজ থাকে তখন অধিকাংশ ক্ষেত্রেই সিদ্ধান্ত গ্রহনে জটিলতা তৈরী হয় এবং এ্যাকশন নিতে ডিলে হয়। যেমন, অনেক ক্ষেত্রে কোনো স্টার্টআপ তাদের প্রোডাক্ট লঞ্চিংয়ে বেশ সময় নিয়ে ফেলে বা ডিলে করে কারন তারা কন্টিনিউয়াসলি মার্কেট এনালাইসিস, ট্রেন্ডস, কম্পিটিটর এনালাইসিস করে একটা পারফেক্ট প্রোডাক্ট তৈরী করতে চায়, যেখানে তারা একটি MVP রিলিজ করে ইউজারের ফিডব্যাক নিয়ে ধিরে ধিরে এটাকে ডেভলপ করতে পারতো। আবার আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা তারাও আক্রান্ত, আমরা অনেকসময় আমাদের অবস্থানের থেকে অনেক উচ্চমর্গীয় জ্ঞান কনজিউমিংয়ের কারনে প্রায়সই সিদ্ধান্তের ক্ষেত্রে কিংবা ডেভলপমেন্টের ক্ষেত্রে ডিলে করে থাকি। ধরুন, কেউ একজন যিনি খুবই বেসিক লেভেল আছেন, তার এখন শেখা দরকার OOP, বেসিক এলগোরিদম কিন্তু সে এখন কনজিউম করতেছে Google এর আর্কিটেক্ট এর লেখা মাইক্রোসার্ভিস ডিজাইন, Kubernetes, আর্কিটেকচরাল ডিজাইন প্যাটার্ন ইত্যাদি। এখন এই লোক যখন কোন সফটওয়্যার ডেভলপকরতে যাবে যে সিদ্ধান্তহীনতায় ভুগবে, যে এটা মাইক্রোসার্ভিস বানাবে কিনা, এটাতে কতো মিলিয়ন রিকুয়েস্ট সার্ভ করতে পারবে, RDMS নাকি NoSQL ব্যবহার করবে এটা নিয়ে ভাবতে ভাবতেই প্রোজেক্টের অর্ধেক সময় নষ্ট করবে। ➡ Information Overload -  এটি আরেকটি সমস্যা, অতিরিক্ত তথ্য কনজিউমিং অনেকসময় ওভারহেড হতে পারে যা সত্যিকারের দরকারি বিষয়গুলোতে ডিফোকাস করে দিতে পারে। এটি কর্মদক্ষতা হ্রাস করে এবং মানুষকে ইফোর্টলেস করে দেয়। অতিরিক্ত অপ্রয়োজনীয় ইনফরমেশন কনজিউমিং এর কারনে ব্রেইনে যেকোনো কাজে বেশি প্রসেস করতে এবং ব্রেইন ক্লান্ত থাকে, ফলে সে অনেককিছু জানলেও সেটার প্রয়োগ করতে পারেনা। যেমন,  আমাদের অনেককেই দেখবেন তারা নিজেকে বলে ফুলস্ট্যাক ডেভলপার কিংবা আরেকটি টার্ম দেখবেন Polyglot Programmer. এরা যদিও দাবি করেন যে সবগুলো স্ট্যাক তারা পারেন কিংবা অনেকগুলো ল্যাংগুয়েজে কাজ করেন। কিন্তু বাস্তবতা হচ্ছে আপনি খেয়াল করে দেখবেন অধিকাংশই কোনো বিষয়ে মাস্টার নন, আরও ভালোভাবে বললে তারা কোনোটাই ভালো পারেন না। এর অন্যতম একটি কারন হচ্ছে Information Overloading. ➡ Confirmation Bias - অনেকসময় পূর্বে কোনো জ্ঞান আপনাকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে। অর্থাৎ আমরা সিদ্ধান্তে ক্ষেত্রে এমন সকল বিষয় খুজি যেটা নিয়ে আমি পূর্বের ধারনা ছিলো, অর্থাৎ আমরা আমাদের নিজের জ্ঞান দিয়েই কোনো জিনিস বোঝার চেস্টা করি, ফলে বিগার পিকচারে ঐ বিষয়টা বোঝার সুযোগ হয় না। যেমন, একজন সি-লেভেলের লোকের কোনো একটা নির্দিষ্ট মার্কেটিং স্ট্রেটেজিকেই সর্বোত্তম এ্যাপ্রোচ মনে করা এবং রিয়েল ডাটাকে উপেক্ষা করে সেখানেই ইনভেস্টমেন্ট চালিয়ে যাওয়া। ➡ Overconfident - অতিরিক্ত নলেজ কনজিউমিং অনেকসময় মানুষকে ওভারকনফিডেন্ট করে তুলে, ফলে সে কোনো কাজের ক্ষেত্রে পর্যাপ্ত প্রস্তুতি না নিয়ে চ্যালেঞ্জগুলোকে অবহেলা করতে শুরু করে, যেটি ফেইলারের কারন হয়ে যায়। যেমন, অনেকেই জ্ঞান ডাইজেস্ট করার থেকে বেশি জ্ঞান অর্জনের ফলে একটা ওভারকনফিডেন্ট চলে আসে কিন্তু সেই বিষয়ে বাস্তবিক কাজের ধারনা বা অভিজ্ঞতা না থাকার কারনে সে চ্যালেঞ্জগুলোকে আন্ডারস্টিমেট করে এবং দিনশেষে ফেইল করে। যাইহোক, এই কথাগুলো মানে কি? আমরা জ্ঞান অর্জন করবো না? নাকি পড়াশুনা বন্ধ করে দিবো? না আমরা পড়ালেখাও করবো এবং জ্ঞান অর্জনও করবো, তবে সেটা ব্যালান্স ওয়েতে। অর্থাৎ আমি যতটুকু নলেজ ডাইজেস্ট করতে পারি, যেটি এখন আমার সাথে সম্পৃক্ত, যেটি বোঝার মতো পর্যাপ্ত সক্ষমতা আমার রয়েছে সেটাই আমি কনজিউম করবো। আমি নলেজ কনজিউমকে প্রায়োরাটাইজ করবো এবং এটি অর্জনের ক্ষেত্রে বিনয়ী হবো। আমাকে খেয়াল রাখতে হবে, আমার জ্ঞান কি ডাটা নাকি ইনফরমেশন। আমাকে ডাটাকে ইনফরমেশনে কনভার্ট করতে জানতে হবে, জানতে হবে ইনফরমেশনের সঠিক প্রয়োগ। নাহলে জ্ঞানই আপনাকে অজ্ঞ করে তুলবে :) --- ### Productivity ও Development'য়ে আমার দৈনন্দিন ব্যবহৃত এ্যাপসমূহ - URL: https://nahid.im/diaries/my-daily-used-app-for-productive-development/ - Published: 2023-05-14 - Language: bn - Category: productivity - Tags: app, development, productivity - Description: প্রাত্যহিক ডেভেলপমেন্ট ও প্রোডাক্টিভিটির জন্য আমার নিয়মিত ব্যবহৃত অ্যাপ ও টুলগুলোর একটি হাতেকলমে তালিকা। - English: A hands-on list of the author's daily productivity and software development apps and tools. আসসালামুআলাইকুম, আশাকরি সবাই ভালো আছেন। বেশ অনেকদিন থেকে ভাবতেছিলাম আমি যেসকল এ্যাপ আমার প্রাত্যহিক জীবনে ব্যবহার করি আমার প্রোডাক্টিভ ডেভলপমেন্টের জন্য সেগুলো আপনাদের সাথে শেয়ার করি, এতে করে হয়তো আপনারা অনেকে নতুন নতুন কিছু এ্যাপের সন্ধান পেলেন এবং এর উপকারিতা সম্পর্কেও অবগত হলেন। আশাকরি এই লেখাটি আপনাদের ভালো লাগবে। ## TickTick ![](images/Screenshot-2023-03-15-at-12.41.22-PM-1024x557.webp) আমার দেখা এখন পর্যন্ত সবথেকে সুন্দর ও ইউজার ফ্রেন্ডলি টুডু এ্যাপ হচ্ছে TickTick. এটির UI যেমন চমৎকার ঠিক তেমনি এর User Experience'ও দারুন। আমি এর অসাধারন কিছু ফিচার নিয়ে নিচে জেনে নেই, - মাল্টিলেভেল টুডু লিস্ট তৈরী করা যায়। - প্রোগ্রেসিভ টুডু তৈরী করা যায় ফলে আপনার চেকলিস্টের সকল আইটেম কমপ্লিট হবার আগ পর্যন্ত টুডু done হবে না। - লিস্ট, ক্যাটেগরী ও ট্যাগের মাধ্যমে আপনি সহজেই আপনার টুডুকে পৃথক করতে পারবেন। - এর রয়েছে এক্সটেন্সিভ রিমাইন্ডার সিস্টেম, এতো দারুন আর সরল রিমাইন্ডার সিস্টেম আমি অন্য এ্যাপে দেখিনি। - এছাড়াও আপনি এই এ্যাপের মাধ্যমে কাস্টমাইজড রিপিট তৈরী করতে পারবেন, যেটা খুবই কার্যকরী। - এতে রয়েছে Kanban সুবিধা। - একাধিক ইউজারকে আপটি একটি লিস্টে যুক্ত করতে পারবেন। - টাস্ককে আপনি স্পেসিফিক ইউজারকে মেনশন করতে পারবেন। - এর রয়েছে অসাধারন গ্লোবাল ও লোকাল কিবোর্ড শর্টকাট যা আপনার নিত্যদিনের কাজে সহজ করবে। - আরেকটি অসাধারন ফিচার রয়েছে এই এ্যাপটিতে, Habit. এটি খুবই উপকারি একটি ফিচার। যেমন আপনি চাচ্ছেন প্রতিদিন ফজরের সলাত আদায় করতে কিংবা প্রতিদিন আপনি আর্লি ঘুমাতে যেতে চান অথবা আপনি সপ্তাহে নির্দিষ্ট তিনদিন সুইমিং করবেন, এধরনের নানান হেবিট আপনি তৈরী করে সেটি আপনার দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে পারেন। - TickTick'য়ে আপনি Google Calendar থেকে ইভেন্টগুলোলো সিঙ্ক করতে নিতে পারবেন। - এর রয়েছে চমৎকার নটিফিকেশন সিস্টেম। - এটি ক্রস প্লাটফর্ম এপ্লিকেশন, তাই আপনি এটি Android, iOS, MacOS, Windows ও Web এই সকল প্লাটফর্মে সিমলেসলি চালাতে পারবেন। - মোবাইলের এর রয়েছে চমৎকার popup system. আমি ব্যক্তিগতভাবে এটির পেইড ভার্সন ব্যবহার করি, তবে এর ফ্রী ভার্সনেও অনেক ফিচার রয়েছে। এমনকি আপনি এর ফ্রী ভার্সন দিয়েও এর অলমোস্ট সকল কাজই চালাতে পারবেন। **Type**: Freemium **Platform**: Android, iOS, MacOS, Linux, Windows, Chrome Extension, Firefox Extension **Price**: ৳250-month **Website**: [https://ticktick.com](https://ticktick.com) ## Tinker2 ![](images/Screenshot-2023-03-15-at-1.40.43-PM-1024x623.webp) Tinker2 PHP'র জন্য ডেস্কটপ বেজড দারুন একটি REPL. আমার প্রতিদিনকার ডেভলপমেন্টে এটি ফ্রিকুয়েন্টলি ব্যবহার করা হয়। আমাদের এমন অনেক সময়েই আসে যখন ছোট একটি কোড স্নিপেট কোথাও রান করে এর আউটপুট দেখে নেয়ার প্রয়োজন হয়। আমরা এই কাজটি PHP'র জন্য `php -a` কমান্ড রান করে সেখানে করতে পারি। কিন্তু কনসোলে কোড লেখা বিরাট একটি হ্যাসেল এবং কোড সহজে মডিফাই করাও যায় না। Tinker2 আপনাকে এই কাজটি খুব সহজেই করতে দেয়, এটি জাস্ট একটি কোড এডিটরের মতোই। এটি আপনাকে কোড সাজেশন দিবে, এবং অটো কমপ্লিটের সাপোর্টও রয়েছে এতে। মজার বিষয় হচ্ছে Tinker2'তে Laravel ও WordPress সাপোর্ট রয়েছে। ফলে আপনি আপনার প্রোজেক্টের কোনো কোড বা ফাইল মডিফাই না করেই আপনার প্রয়োজনীয় প্রোগ্রাম Laravel কিংবা WordPress এনভাইরনমেন্টে রান করাতে পারবেন। **Type**: Paid **Platform**: MacOS, Linux, Windows **Price**: $12-month **Website**: [https://tinker2.app](https://tinker2.app) ## Boop ![](images/Screenshot-2023-03-15-at-1.48.39-PM-1024x500.webp) Boop হচ্ছে ডেভলপারদের জন্য প্রতিদিনকার ব্যবহার্য প্রয়োজনীয় একটি টুল। আমরা প্রতিদিনই এই সফটওয়্যার কম বেশি ব্যবহারর হয়। এই ইউটিলিটি টুলটি মূলত একই সাথে অনেকগুলো কাজ সম্পাদনের সুযোগ দেয়। যেমন: - JSON prettify and format - Format XML Data - Format CSS - Format SQL - Base64 encode & decode - Case (Start case, Snake case, Camel Case, Kebab case, Upper case, Lower case) - YAML to JSON - Date to timestamp - Date to UTC - MD5 Checksum - Binary to Decimal - Decimal to Binary - Count Character - JSON to Query string - Remove duplicate lines - Hash (SHA1, SHA256, SHA512, MD5) - Trim text - PHP Unserialize - Lorem Ipsum Generator - CSS minify - JSON to PHP Array এছাড়াও আরও নানাবিধ কাজ এই টুলটির মাধ্যমে সম্পাদন করা যায়। তাছাড়া এটিতে আপনি Custom Script যুক্ত করে নিজের প্রয়োজন মতো কাজ করে নিতে পারবেন। উপরে উল্লেখিত কাজগুলো আমাদের হরহামেশাই দরকার পরে, সেক্ষেত্রে আমরা ইন্টারনেটে খুজে হয়তে সেখানে কাজ করে নেই, কিন্তু আমার মেশিনে যদি এই এ্যাপ্লিকেশনটা ইনস্টল থাকে তবে ঝটপট কাজটি সেরে ফেলা সম্ভব হয়। এতে করে সময় যেমন সাশ্রয় হয় তেমনি প্রোডাক্টিভিটিও বৃদ্ধি পায়। **Type**: Opensource **Platform**: MacOS **Price**: Free **Website**: [https://github.com/IvanMathy/Boop](https://github.com/IvanMathy/Boop) ## Clipy ![](images/Screenshot-2023-03-15-at-2.35.56-PM-1024x357.webp) আমার প্রতিদিনকার অধিক ব্যবহৃত অন্যতম এ্যাপ হচ্ছে Clipy. এই একটি এ্যাপ আপনার প্রতিদিনকার একটি বড় সময় সেভ করবে। Clipy মূলত একটি Clipboard Manager যা আপনার Clipboard'য়ের সকল হিস্ট্রী সংরক্ষন করে এবং প্রয়োজনমতো সেগুলো পুন:ব্যবহারের সুযোগ দেয়। এছাড়ও এটিতে রয়েছে Snippet ফিচার যা আপনার প্রতিদিনকার ফ্রীকুয়েন্টলি ব্যবহার্য টেক্সটগুলোকে সংরক্ষন করে রাখার কাজে ব্যবহার হয়, যেমন আপনি চাইলে আপনার Github personal token, SSH key কিংবা বড় কোনো কমান্ড এখানে সেভ করে রাখতে পারবেন ভবিষ্যতে ব্যবহারের জন্য। এটিতে রয়েছে ইন্সট্যান্ট Clipboard কিংবা Snippet ডাটা পেস্ট করার সুবিধা, এছাড়া এটিতে Global Keyboard Shortcut সাপোর্ট করে। যেমন আমি Clipboard হিস্ট্রি থেকে ডাটা পেস্ট করার জন্য `CTRL + SHIFT + V` কমান্ড ব্যবহার করি, এই কমান্ডটি চালালে উপরের ছবির মতো একটি popup menu চলে আসে আমার পূর্বের হিস্ট্রির ডাটা নিয়ে। আমি আমার সেটিংস'য়ে পূর্বের ১০০ হিস্ট্রী সংরক্ষন করি, আপনি আপনার চাহিদা অনুযায়ী এটি বাড়াতে কমাতে পারবেন। > এর একটিই সমস্যা, সেটি হচ্ছে আপনি Mac ব্যবহারকারী না হলে এটি ব্যবহার করতে পারবেন না। **Type**: Opensource **Platform**: MacOS **Price**: Free **Website**: [https://github.com/Clipy/Clipy](https://github.com/Clipy/Clipy) ## LastPass আমাদের ডেভলপারদের প্রতিদিন হাজারো সাইটে কিংবা এ্যাপ্লিকেশনে কাজ করতে হয়। এসকল জায়গায় কাজ করতে গিয়ে আমাদের প্রতিদিনই নতুন নতুন সাইটে রেজিস্ট্রেশন বা সাইনআপ করতে হয় ফলে সেখানে নতুন পাসওয়ার্ড দিতে হয়। এই যে হাজারো সাইটে হাজারো পাসওয়ার্ড সেটা মনে রাখা এটি সত্যিই একটা বড় হ্যাসেল যা আপনার প্রোডাক্টিভিটিকে ডাউন করে। এমন অনেক সময় হয় যে পাসওয়ার্ড মনে নেই তাই আমাকে Forget Password দিয়ে পাসওয়ার্ড রিসেট করে নিতে হয়েছে, যা বেশ সময় সাপেক্ষ। এই ঝামেলা থেকে এড়ানোর জন্য আমি ব্যবহার করি **LastPass**. অসাধারন একটি Password Manager এটি। অলমোস্ট সকল প্লাটফর্মে এটি কাজ করে। আমি এটির পেইড(Premium) ভার্সন ব্যবহার করি, তবে এর রয়েছে Free এবং Family প্যাক। ফ্রী'তে কিছু লিমিটেশন রয়েছে, যেমন দুটি ডিভাইসে একই সময়ে লগইন থাকা যাবে না। তবে যারা শুধু PC'র জন্য ব্যবহার করতে চান তাদের ফ্রী অপশনটিই ভালো। এছাড়া এর Family প্যাকটি চমৎকার, এখানে ৬ টি একাউন্ট ব্যবহার করা যাবে যেটি মাত্র মাসে $4 মাত্র। #### ফিচারসমূহ: - Password Save and Autofill - Password Generation - Passwordless Authentication with LastPass Authenticator - Store Digital Records (Credit Card, Driving License, Wifi Password, etc) **Type**: Freemium **Platform**: Linux, MacOS, Window, Browsers, Android, iOS **Price**: $3-month **Website**: [https://lastpass.com](https://lastpass.com) ## PhpStorm যেহেতু পেশায় আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার তাই কোড লেখা, ডিবাগ করা, টেস্ট করাই হচ্ছে আমরা প্রাইমারী কাজ। একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের জন্য ভালো একটি IDE নির্বাচন সবথেকে গুরুত্বপূর্ন একটি বিষয়। এটি আপনার কাজের গতি বহুলাংশে বৃদ্ধি করবে। আমি আমার ক্যারিয়ারে অনেকগুলো IDE ট্রাই করেছি কিন্তু PhpStorm এর মতো এতো চমৎকার ও এতো ফিচাররিচ কোনো IDE এখনও খুজে পাইনি। এর উল্লেখযোগ্য ফিচারসমূহ: - Code editing - Code Auto-completion - Refactoring - Code Highlighting - Profiling - Code Analysis - Advanced search system - Full project search - Code navigation **Type**: Premium **Platform**: Linux, MacOS, Window **Price**: $9.90-month **Website**: [https://www.jetbrains.com/phpstorm/](https://www.jetbrains.com/phpstorm/) ## SublimeText আমি IDE'র পাশাপাশি সবসময়েই একটি কোড এডিটর ব্যবহার করি। এর প্রধান কারন হচ্ছে সহজেই টুকিটাকি কোড এডিট করা। বিভিন্ন সিস্টেম ফাইল, কনফিগ ফাইল ইত্যাদি অন দ্যা ফ্লাই এডিট করা। এই কাজে আমার জন্য ফাস্টার লোড হয়, হালকা পাতলা এবং ভেরী মিনিমাল সিম্পল ডিজাইনের একটা Editor দরকার, যেটা আমি SublimeText এর ভিতরে পাই। **Type**: Freemium **Platform**: Linux, MacOS, Window **Price**: $99 (With 3 years of updates) **Website**: [https://www.sublimetext.com](https://www.sublimetext.com) ## iTerm2 ![](images/Screenshot-2023-05-14-at-1.17.55-AM-1024x840.webp) সফটওয়্যার ইঞ্জিনিয়ার কিংবা ডেভলপারদের প্রতিদিনকার ব্যবহৃত একটি টুল হলো CLI. Mac এর জন্য ডিফল্ট Emulator এর নাম হচ্ছে Terminal. তবে আপনি চাইলে আপনার পছন্দ মতো Terminal Emulator ব্যবহার করতে পারেন। আমি Mac'য়ে CLI এর জন্য iTerm2 ব্যবহার করি। এটি এক্সটেসিবল, ফিচাররিচ, কাস্টমাইজেবল এবং হ্যান্ডি। যে কারনগুলো জন্য আমি iTerm2 ব্যবহার করি। - Split Panes - Search - Auto Completion - Hotkey Window - Floating Window - Copy Mode - Lots of color schemes - Transparent and Blur Window - Support Multiple Shells **Type**: Opensource **Platform**: MacOS **Price**: Free **Website**: [https://iterm2.com](https://iterm2.com) ## ZSH ZSH হচ্ছে Bash এর অল্টারনেটিভ। যার অর্থ হচ্ছে Z-Shell. আমরা Unix ভিত্তিক অপারেটিং সিস্টেমে ডিভল Shell হিসেবে Bash ব্যবহার করি। তবে আপনি যদি এর থেকেও এডভ্যান্স ফিচার চান তবে অন্যন্য Shell ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আমি ব্যবহার করি ZSH. আমি ZSH এর সাথে [OhMyZSH](https://github.com/ohmyzsh/ohmyzsh) ফ্রেমওয়ার্কটি ব্যবহার করি। এর উল্লেখযোগ্য ফিচার সমূহ: - Support multiple themes - Support plugins - Faster auto completion - More configurable **Type**: Opensource **Platform**: Unix based OS **Price**: Free **Website**: [https://www.zsh.org/](https://www.zsh.org/) ## Vim Vim হচ্ছে CLI এর জন্য একটি জনপ্রিয় Text Editor. এটি হাইলি কাস্টমাইজেবল এবং ফাস্টার। আমি সাধারনত সার্ভার সাইডে টেক্সট বা কোড এডিটিং এর জন্য Vim ব্যবহার করি। এটিতে রয়েছে দারুন সব হ্যান্ডি কী-বোর্ড শর্টকাট যা CLI তে আপনার টেক্সট এডিটিং এক্সপেরিয়েন্সকে বহুগুন বৃদ্ধি করবে। **Type**: Opensource **Platform**: Linux, Mac, Windows **Price**: Free **Website**: [https://www.vim.org](https://www.vim.org) ## Postman যারা প্রতিদিনই API ডেভলপমেন্টের কাজ করেন তাদের প্রত্যাহিক কাজের ভিতের API Design, Test and Debug করার জন্য কোনো না কোনো API ক্লায়েন্ট ব্যবহার করতে হয়। আমি API ক্লায়েন্ট হিসেবে Postman ব্যবহার করি। এর রয়েছে দারুন UI, এটিতে API collection তৈরী করা এবং এনভাইরনমেন্ট সেট করা খুবই সহজ। Postman এর রয়েছে অসাধারন API Test Automation ফিচার। **Type**: Freemium **Platform**: Linux, Mac, Windows **Price**: $12-month(Starting) **Website**: [https://www.postman.com](https://www.postman.com) ## DBGate ![](images/Screenshot-2023-05-14-at-1.14.40-AM-1024x657.webp) যারা সফটওয়্যার ডেভলপমেন্টের কাজ করে তাদের ডাটাবেসের সাথে কাজ করাটা একটা কমন বিষয়, আর এর জন্য রয়েছে নানান Database Client, যার মাধ্যমে আমরা গ্রাফিক্যালি ডাটাবেসের সাথে ইন্টার্যাক্ট করতে পারি। মার্কেটে অনেক অনেক ডাটাবেস ক্লায়েন্ট রয়েছে, যেগুলো মোটামুটি ভালো তার প্রায় সবগুলোই পেইড, আর বাকিগুলোতে কিছু না কিছু প্রয়োজনিয় ফিচার মিসিং। আমি Database ক্লায়েন্ট হিসেবে ব্যবহার করি DBGate. এটি চমৎকার একটি ডাটাবেস ক্লায়েন্ট, এটি অনেকগুলো জনপ্রিয় ডাটাবেস সার্ভার সাপোর্ট করে, যেমন: MySQL, MariaDB, PostgreSQL, MongoDB, Redis সহ আরও অনেকগুলো। **Type**: Opensource **Platform**: Linux, Mac, Windows **Price**: Free **Website**: [https://dbgate.org](https://dbgate.org) ## Ngrok এটি একটি চমৎকার টানেলিং সিস্টেম যেটা আপনার লোকাল মেশিনকে ইন্টারনেটে এক্সপোজ করার জন্য ব্যবহার করা হয়। Ngrok এর কমন ইউজকেস হচ্ছে ডেভলপমেন্ট এবং টেস্টিং, এছাড়াও এটি রিমোট থেকে আপনার লোকাল নেটওয়ার্ককে এক্সেসক করার জন্যও ব্যবহার হয়। আমি রিসেন্ট সময়ে Shopify App Development নিয়ে কাজ করছি তাই Ngrok আমার প্রতিদিনই ব্যবহার করতে হয়। **Type**: Freemium **Platform**: Linux, Mac, Windows **Price**: $12-month (starting) **Website**: [https://ngrok.com](https://ngrok.com) এছাড়াও অনেক এ্যাপ্লিকেশন বা টুলস ব্যবহার করতে হয় প্রাত্যাহিক কাজের জন্য যেগুলো মোটামুটি সকলেই করেন তাই সেগুলো আর বিশেষ করে উল্লেখ করলাম না। তবে এখানে যদি উল্লেখ করার মতো কিছু ভুলে গিয়ে থাকি তবে পরবর্তীতে সেটা ইনশা'আল্লাহ আপডেট করে দিবো। ভালো থাকবে আর সময় পেলে আপনি কোন কোন টুলস ও এ্যাপ্লিকেশন প্রতিদিনকার কাজে ব্যবহার করেন সেটা কমেন্টে জানাতে পারেন, ধন্যবাদ :) --- ### প্রোডাক্টিভ ডেভলপার হবার সরল উপায় - URL: https://nahid.im/diaries/become-a-productive-developer/ - Published: 2023-01-15 - Language: bn - Category: software-development - Tags: developer, lifestyle, tips - Description: নিজের অভিজ্ঞতা থেকে একজন ডেভেলপার হিসেবে বেশি প্রোডাক্টিভ হয়ে ওঠার সহজ ও বাস্তবসম্মত কিছু অভ্যাস এবং কৌশল। - English: Practical habits for developer productivity, drawn from a JoulesLabs internal session and personal experience. আসসালামুআলাইকুম, আশাকরি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। কিছুদিন পূর্বে আমি আমার প্রতিষ্ঠান [JoulesLabs](https://jouleslabs.com)'য়ে ডেভলপারদের প্রোডাক্টিভিটি বাড়ানোর উপরে একটি ছোট সেশন নেই "Developers Healthy and Productive Lifestyle" শিরোনামে। এরই একটি অনুচ্ছেদ হলো প্রোডাক্টিভ হবার টেকনিক্যাল স্কিলের উপরে, তাই ভাবলাম এটি শেয়ার করলে হয়তো অন্যদেরও সাহায্যে আসতে পারে। অবশ্য মানুষজনকে জ্ঞান কিংবা মটিভেশন দিতে আমি খুবই লজ্জাবোধ করি কারন জ্ঞান দেয়ার মতো জ্ঞান কিংবা যোগ্যতা কোনোটিই আমার নেই, তাই এটিকে জ্ঞান হিসেবে না নিয়ে আপনারা আমার অভিজ্ঞতা হিসেবে নিতে পারেন। যেহেতু আমিও একজন ডেভলপার তাই আমি আমার নিজ অভিজ্ঞতা থেকে যে বিষয়গুলো উপলব্ধি করেছি এবং যেসকল বিষয়গুলো আমি ফলো করে থাকি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করবো। চলুন শুরু করি: ## মুক্তমনা হোন এই মুক্তমনা প্রগতিশীল কিংবা নারীবাদিদের মুক্তমনা নয়, বরং এটি হচ্ছে একজন ডেভলপার হিসেবে অন্যের মতামত কিংবা পরামর্শ গ্রহন করতে পারার সক্ষমতা। অর্থাৎ ডেভলপারদের একটা কমন সমস্যা হচ্ছে অন্যের মতামতকে সহজে গ্রহন করতে না পারা। এটি নতুনদের ক্ষেত্রে বেশি হয়। ধরুন আপনি একটি জটিল কাজ অনেক খাটাখাটনি করে সম্পন্ন করার পরে সেটার যদি কেউ নেগেটিভ ফিডব্যক দেয় সেটা স্বানন্দে গ্রহন করতে পারাই হচ্ছে বড় একটা গুন। এবিষয়ে আপনি যতো ব্রড হবেন আপনার কাজের কোয়ালিটি ততো বৃদ্ধি পাবে। এই গুনটি শুধু ডেভলপার কেন, সকল মানুষেরই রপ্ত করা উচিৎ, তবে পেশাগত কারনে ডেভলপারদের এটি থাকা আবশ্যক। ## নতুন টুলস ও টেকনলজি সম্পর্কে ধারনা রাখুন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সব থেকে বড় চ্যালেঞ্জই হয়তো এটি। আপনারা সবাই হয়তো জানেন প্রতিদিন কতো হাজার হাজার কিংবা লক্ষাধিক নতুন টুলস, লাইব্রেরী, প্যাকেজ, ফ্রেমওয়ার্ক কিংবা ল্যাংগুয়েজ রিলিজ হচ্ছে, সেগুলো সম্পর্কে বেসিক একটা নলেজ রাখা সত্যিই চ্যালেঞ্জিং। প্রতিদিন শুধু যে পরিমান JavaScript টুলস ও লাইব্রেরী রিলিজ হয় সেটা নিয়েই একটা পূর্নাঙ্গ বই পাবলিশ করা সম্ভব 🤪. আপনি হয়তো সবগুলো সম্পর্কে ধারনা রাখতে পারবেন না তবে চেষ্টা করা উচিৎ আপনার নিত্যদিনকার কাজের সাথে সম্পৃক্ত সকল বিষয়ের আপডেট রাখা। আপনার বয়স ও অভিজ্ঞতা যতো বৃদ্ধি পাবে, আপনার আপটুডেট থাকার প্রবনতা ততো হ্রাস পাবে(এর একটা কারন হতে পারে নতুনদের তুলনায় আপনার হয়তো অগ্রীম ধারনা করতে পারার স্বক্ষমতা কিংবা কমফোর্টজোনে চলে যাওয়া)। আর এই প্রবনতাই হতে পারে আপনার ইন্ডাস্ট্রি থেকে মুখ থুবড়ে পরার একটি কারন। আপনার প্রতিদিনকার টুলস ও টেকনলজি সম্পর্কে আপডেট থাকা আপনাকে অন্যদের থেকে একধাপ এগিয়ে রাখবে। আপনাকে সময়ের সাথে পরিবর্তন হতে শিখতে হবে, এতেকরে ব্রেইন সবসময় নতুন কিছু জানার জন্য সচল থাকবে এবং এটি আপনাকে যেকোন সমস্যার কার্যকরী সমাধান পেতেও সাহায্য করবে। ## যা শিখবেন সেটা অন্যের সাথে শেয়ার করুন আমি দুই ধরনের ডেভলপার দেখেছি যাদের ভিতরে বাড়াবাড়ি রয়েছে(হয়তো কিছু আমার ভিতরেও আছে কিংবা ছিলো)। প্রথম শ্রেনীর ডেভলপাররা যাই শিখুক না কেন সেটা সবাইকে জানাতে পছন্দ করে, সেটা একটা কিওয়ার্ড কিংবা বাজওয়ার্ড যাই হোক। আর দ্বিতীয় শ্রেনীর এরা নিজের জ্ঞানকে গুপ্তধন মনে করে সেটাকে ভল্টে সংরক্ষন করে রাখে, যাতে অন্য কেউ সেটার এক্সেস না পায়, অর্থাৎ তারা তাদের জ্ঞান বা অভিজ্ঞতা কারও সাথে শেয়ার করতে চান না। তাদের কাছে আপনি কখনও কোনো সাহায্য পাবেন না। আমি এটির মাঝামাঝি থাকতে পছন্দ করি। যাইহোক অন্যকে নিজের অভিজ্ঞতা শেয়ার করার একটা দারুন ব্যপার হচ্ছে অন্যকে জানাতে গিয়ে আপনার ঐ বিষয়ে কনক্রিট একটা ধারনা তৈরী হয়ে যাবে। আর পাবলিকলি কিছু লিখতে গেলে বা বলতে গেলে আপনার সেটাকে যতটা সম্ভব নির্ভুল করার চেস্টা করতে হয় ফলে সেটি সম্পর্কে আপনি আগের থেকে আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। আরেকটা বিষয় হচ্ছে অন্যকে জানানোর বিষয় যদি হয় লেখালিখির মাধ্যমে তবে উক্ত লেখা পরবর্তিতে আপনার নিজের জন্যই রেফারেন্স হিসেবে কাজ করবে। ওহ আরও একটি বিষয় আছে, অন্যের সাথে নিজের অভিজ্ঞতা শেয়ার করলে আপনার সেই বিষয়ের ভুলত্রুটি খুজে পাওয়াও সহজ হবে। একটি ভুল একজনের চোখকে ফাকি দিলেও হাজারজনের চোখকে ফাকি দেয়া সম্ভব নয়, তাই আমি মনে করি সকলেরই উচিৎ নিজের অভিজ্ঞতা কিংবা জ্ঞান অন্যের সাথে শেয়ার করা এবং অন্যেক জ্ঞান কিংবা অভিজ্ঞতাও নিজের কাজে লাগানো। ## একজন ভালো শ্রোতা হোন একজন ভালো ডেভলপারের একজন ভালো শ্রোতা হওয়া প্রথম শর্ত। ডেভলপারদের প্রত্যকেটি কাজই নতুন, একটি কাজের হয়তো ৪০% থাকে রিপিটেটিভ, যেটা অন্য প্রজেক্টগুলোর সাথে ম্যাচ করে আর বাকি অংশগুলো হচ্ছে মোটামুটি ইউনিক। তাই আপনি একটি প্রোবলেম সম্পর্কে যতো ভালো বুঝবেন ততো ভালো সেটির সমাধান করতে পারবেন। ডেভলপারদের প্রতিদিনই নতুন নতুন বিষয়ে শিখতে হয়, আর দ্রুত কিছু জানতে বা বুঝতে ভালো লিসেনার হবার বিকল্প নেই। এছাড়াও আমাদের প্রায়সই টিমকে লিড দিতে হয়, একজন ভালো শ্রোতাই হতে পারে একজন ভালো লিডার। Richard Branson একটা উক্তি আছে > To be a good leader you have to be a great listener > > Richard Branson ## একটি বিষয়ে পূর্ন দক্ষতা অর্জন করুন একটি প্রচলিত কথা আছে "Jack of all trades, master of none". এই সমস্যাটি বর্তমান সময়ের অধিকাংশ নব্য ডেভলপারদের ক্ষেত্রে সত্যি। যতো বাজওয়ার্ড আছে সবগুলো তারা জানে, শুধু জানে না একটি ল্যাংগুয়েজ দিয়ে কমপ্লিট একটি প্রোজেক্ট তৈরী করতে। এরা Blockchain, Cryptocurrency, AI, Machine Learning, Robotics, GRPC, NoSQL, BigData, Distributed System, Microservice সব জানে , শুধু জানে না কোনো একটি ল্যাংগুয়েজ দিয়ে সাধারন একটি ডাটাবেস ব্যবহার করে মনোলিথ একটা এপ্লিকেশন Nginx দিয়ে DigitalOcean'য়ের VPS রান করাতে। হ্যা এটিই সমস্যা। আমরা যখন যা দেখি সেটিতেই এক্সপার্ট হতে চাই, ট্রেন্ডি সবই আমাদের ভালো লাগে। এই ভালো লাগাটার যেমন ভালো দিক আছে তার মন্দ দিকটা খুবই ভয়ানক। এরা সব বিষয়ে এক্সপার্ট হতে গিয়ে নির্দিস্ট কোনো বিষয়ে মাস্টার হতে পারে না, এদের কোনো বিষয়ে কনফিডেন্ট থাকে না। আমি মনে করি অন্যান্য বিষয়গুলোতে বেসিক একটা ধারনা রেখে নিজের পছন্দ মতো একটি বিষয়ে মাস্টার হওয়া উচিৎ। ## নিজের IDE'তে মাস্টার হোন আমি অনেককেই দেখেছি IDE'কে ব্যবহার করে সাধারন Text Editor (Notepad++ একটি সাধারন এডিটর) এর মতো করে, অর্থাৎ তারা এটিকে কোড লেখা, কোড হাইলাইট করা এবং কোড সেভ করার কাজে ব্যবহার করে। IDE এর ৫% সুবিধাও আমরা অজ্ঞতার কারনে ভোগ করতে পারিনা, অথচ IDE'তে মাস্টার হবার নানান কোর্স পর্যন্ত পাওয়া যায়। আপনি IDE'তে মাস্টার হলে দিনের অন্তত ৪০(চল্লিশ) শতাংশ সময় সেভ করত পারবেন আর আপনার প্রোডাক্টিভিটি বেড়ে যাবে কয়েকগুন,পাবেন মানুষিক প্রশান্তি। বর্তমান IDE গুলো অনেক স্মার্ট এবং এগুলো ডেভলপারদের সকল চাহিদা মাথায় রেখেই ডেভলপ করা, তাই আজই আপনার জন্য বেস্ট IDE নির্বাচন করুন এবং চেষ্টা করুন এটিতে মাস্টার হতে। > ব্যক্তিগতভাবে আমি IDE হিসেবে PHPStorm ব্যবহার করি, আর ইনস্ট্যান্ট কোড এডিট করার জন্য VS Code ব্যবহার করি। ## CLI'তে প্রো হতে চেস্টা করুন আমাদের অধিকাংশেরই CLI'তে তেমন একটা দক্ষতা নেই, কিন্তু একজন প্রোডাক্টিভ ও দক্ষ ডেভলপার হবার প্রধান একটি শর্ত হচ্ছে Command Line'য়ে দক্ষ হওয়া। মজার বিষয় হচ্ছে CLI কন্সেপ্টটি খুব পুরাতন হলেও এর চাহিদা ও জনপ্রিয়তা প্রতিদিনই বাড়ছে। একজন দক্ষ ডেভলপার তার একটি দিনও কল্পনা করতে পারবে না CLI ব্যবহার ছাড়া। একজন ডেভলপারকে প্রতিদিন নানান কাজে CLI ব্যবহার করতে হয়, যেমন: সার্ভার ম্যানেজমেন্ট, এপ্লিকেশন ডেপ্লয়মেন্ট, ডকার ম্যানেজ করা, এপ্লিকেশন বিল্ড করা, এপ্লিকেশন ডিবাগ করা ও রান করা, লং রানিং জব প্রোসেস করা ইত্যাদি নানান কাজে প্রতিদিনই আমাদের একটা বড় সময় CLI ব্যবহারের পিছনে দিতে হবে। আরেকটা ভালো বিষয় হচ্ছে আপনি GUI এর থেকে CLI ব্যবহার করে কাজ কম সময়ে দ্রুত করতে পারবেন, ফলে এখানেও আপনার ভালো একটি সময় সাশ্রয় হবে। তাই আমি বলবো একজন প্রোডাক্টিভ ডেভলপারের CLI'তে প্রো হবার কোনো বিকল্প নেই। ## Keyboard Shortcut'য়ে মাস্টার হোন প্রোডাক্টিভিটি বৃদ্ধির প্রধান একটি শর্ত হচ্ছে কিবোর্ড শর্টকাটে এক্সপার্ট হওয়া। এতে করে দিনের একটি সিংহভাগ সময় আপনার বেচে যাবে। মাউস দিয়ে করা কাজের তুলনায় কিবোর্ড শর্টকাট ব্যবহার করে কাজ করলে প্রায় অর্ধেক সময় কম লাগে, তাছারা এটি মাউস ব্যবহারের তুলনায় অধিকতর সহজ। তাই আমার আরেকটি পরামর্শ হচ্ছে কিবোর্ড শর্টকাটে যত দ্রুত সম্ভব মাস্টার হতে চেস্টা করুন। ## দ্রুত টাইপ করুন শুনতে হাস্যকর মনে হলেও এটা সত্যি যে দ্রুত টাইপ করতে পারাও প্রোডাক্টিভিটি বৃদ্ধির আরেকটি বড় নেয়ামক। আমি এমন অনেককেই দেখেছি যারা সফটওয়্যার ডেভলপার কিন্তু টাইপ করেন দুই হাতের দুই তর্জনী আঙুল দিয়ে(অর্থাৎ ক্যারেক্টার খুজে খুজে)। দ্রুত টাইপও আপনার কাজের অনেকটা সময় সেভ করবে সাথে আপনার কনফিডেন্টও বৃদ্ধি করবে। আর ভালো টাইপ জানাতে লসের কিছু নেই, আপনি প্রোগ্রামিং করে উপার্জন করতে না পারলেও নীলক্ষেতে টাইপ করে ভালো উপার্জন করতে পারবেন 😛 ## বিজনেস বোঝার চেস্টা করুন হ্যা, ঠিক শুনছেন, শুধু টেকনিক্যাল স্কিল থাকলেই চলবে না। আপনাকে ব্যবসাও ভালো বুঝতে হবে। এই ব্যবসার জ্ঞান দিয়ে হয়তো আপনি নিজে ব্যবসা করতে পারবেন না, তবে আপনি একটি ভালো প্রোডাক্ট ডেভলপ করতে পারবেন। আমাদের ডেভলপারদের একটা বড় সমস্যা হচ্ছে আমরা সবকিছু টেকনিক্যালি ভেবে থাকি। আমরা কিছু বানানোর পূর্বেই হয়তো টেকস্ট্যাক নিয়ে চিন্তা করি, চিন্তা করি কোন ল্যাংগুেজ, ফ্রেমওয়ার্ক বা টুল ব্যবহার করবো, কতো আধুনিক প্রযুক্তি এখানে থাকবে, মানুষ এই টেকনোলজি দেখে কতোটা ওয়াও বলবে এগুলোর পিছনে পরে থাকি। অথচ বিশ্বাস করেন এন্ড-ইউজার এগুলো কিছু নিয়েই ভাবে না। আপনি এপ্লিকেশন PHP দিয়ে করেছেন নাকি Go দিয়ে এটা নিয়ে সাধারন ব্যবহারকারীর কোনোই মাথা ব্যাথা নেই, এবং এগুলোতে ব্যবসাও বাড়ে না, মনে রাখা জরুরী টেকনলজির জন্য বিজনেস না বরং বিজনেসের জন্য টেকনলজি। এছাড়াও আপনি যা বানাচ্ছেন সেটার বিজনেস ডোমেইনে যদি আপনার নলেজ থাকে তবে আপনি নি:শন্দেহে একটা ভালো প্রোডাক্ট তৈরী করতে পারবে। মনে রাখবেন প্রত্যেক প্রোডাক্ট কিংবা সফটওয়্যারই কোনো নির্দিষ্ট অডিয়েন্সের কোনো নির্দিষ্ট সমস্যার সমাধান করে থাকে, আপনাকে মনোনিবেশ করতে হবে সেই সমস্যাটির সুন্দর অপটিমাইজড(ইঞ্জিনিয়ারিং ও বিজনেস দুটোরই) সমাধান বের করতে, যাতে আপনার অডিয়েন্স হ্যাপি থাকে, আর তাহলেই আপনার করা কাজটি সফল। আপনি বিজনেসের ভিতর যত ভালো ঢুকতে পারবেন ততো বেশি ইউজার সেন্ট্রিক প্রোডাক্ট বানাতে পারবেন এবং প্রোডাক্টে ফিচার ইন্টিগ্রেশনও আপনার জন্য ততো সহজ হবে। ## ইউজারের মতো চিন্তা করুন আমাদের ডেভলপারদের আরেকটা বড় সমস্যা হচ্ছে আমরা অধিকাংশ সময়েই এপ্লিকেশনের ক্ষেত্রে টেকনিক্যালি চিন্তা করি, এবং এর ব্যবহারবিধীও চিন্তা করি আমাদের নিজেদের মতো করে। যেহেতু আপনি এপ্লিকেশনটি তৈরী করছেন তাই এটির ভুল কিছুও আপনার কাছে সঠিক মনে হতে পারে, কিন্তু একজন নতুন ইউজারের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। তাই আপনি ইউজারের মতো করে চিন্তা করতে ব্যর্থ হলে তা আপনার সাকসেসফুল একটি প্রোডাক্ট বিল্ডের ক্ষেত্রে বাধা হয়ে দাড়াতে পারে। আপনি যতো বেশি ইউজারের মতো চিন্তা করতে শিখবেন আপনার প্রোডাক্টের সফলতা ও ইউজার এক্সপেরিয়েন্স ততো বৃদ্ধি পাবে। আপনি সমস্যার যত গভীরে প্রবেশ করতে পারবেন, আপনার চিন্তাধার হবে তখন ফিউচারিস্টিক। ## কোড সবার শেষে নতুনদের ক্ষেত্রে একটি বড় সমস্যা হচ্ছে আমরা প্রোডাক্টের রিকোয়ারমেন্ট পড়া শেষ করবার পূর্বেই কোড লিখতে বসি, অন্তত মাথায় কোড লেভেলের সমাধান সাজিয়ে ফেলি। এটা নিজের ও প্রোডাক্টের ক্ষেত্রে আত্মঘাতী এবং এটা আপনার আমার অদক্ষতার প্রতিফলন। আমরা এভাবে চিন্তা করি বিধায় পরবর্তীতে নিজের প্রোজেক্টই নিজের জন্য বিভীষিকা মনে হয়, নতুন ফিচার আসলে মাথায় আকাশ ভেঙ্গে পরে, কোডকে তথা প্রোজেক্টকেই আর স্কেল করা সম্ভব হয় না। আমরা যদি প্রোজেক্টটি নিয়ে প্রোপারলি ব্রেইনস্ট্রোম করতাম, এর প্রতিটি ফিচারকে ছোট ছোট প্রোবলেম সেটে রুপ দিতাম, প্রোপার ইউজার স্টোরি তৈরী করতে পারতাম এবং এর চমৎকার একটা ডাটা মডেল সাজাতে পারতাম এরপরে যদি কোডে হাত দিতাম তাহলে হয়তো এই একই প্রোজেক্ট আপনার ভালোবাসার কারন হতো। তাই আমার পরামর্শ থাকবে 'কোড' প্রোজেক্ট ডেভলপমেন্টের শুরু নয় বরং লাস্ট স্টেপ হওয়া উচিৎ। ## এক্সিস্টিং সলুশন ব্যবহার করুন আমাদের সব নিজেই বানিয়ে ফেলার একটা বাজে প্রবনতা রয়েছে। এটি শেখার জন্য হয়তো ভালো তবে কাজের ক্ষেত্রে অযথা সময় নষ্ট করা ব্যতিত কিছুই নয়। কোনো প্রোজেক্টে কাজ করার ক্ষেত্রে আমাদের নতুন নতুন নানান ফিচার নিয়ে কাজ করতে হয়, এর ভিতর এমন অনেক ফিচার রয়েছে যেগুলো অধিকাংশ প্রোজেক্টেই ব্যবহার হয় কিংবা এর পূর্বে অন্য কেউ সেটি ব্যবহার করেছে। তাই আমাদের সেক্ষেত্রে উচিৎ সেই ফিচারটি স্ক্র্যাচ থেকে শুরু না করে এক্সিস্টিং কোনো সলুশন খোজা যেখানে এর সমাধান আগেই কেউ করে রেখেছে। তবে এক্ষেত্রে আমি 60:40 রেশিও ফলো করি, অর্থাৎ উক্ত সলুশনের যদি অন্তত ৬০% কাজ আমার প্রয়োজনে না আসে তবে সেই সলুশন ব্যবহার করি না। আর সলুশনটি ওপেনসোর্স হলে তো আপনার নিজেরও সেখানে কন্ট্রিবিউট করা, ফিচার যুক্ত করার সুযোগ রয়েছে। তাছাড়াও ওপেনসোর্স প্রোজেক্টে হাজার হাজার ডেভলপার কন্ট্রিবিউট করে থাকে, প্রতিদিন জানা অজানা ইস্যু ফিক্স হচ্ছে, কিন্তু সেই ফিচারটি যদি আপনার নিজের তৈরী করতে হতো তাহলে হয়তো অনেক কিছুই সেখানে মিসিং থাকতো এবং একসময় এটিই আপনার ঘুম হারাম হবার কারন হতো। ## Don't Repeat Yourself এটি আরেকটি গুরুত্বপূর্ন বিষয় প্রোডাক্টিভ ডেভলপার হবার ক্ষেত্রে। আমাদের অনেক সময়ই রিপিটেটিভ কাজ করতে হয়, সেক্ষেত্রে আমরা প্রায়সই সেই কাজগুলো বারবারই নতুন করে করি থাকি, যা আমাদের প্রোডাক্টিভিটিকে নস্ট করে দেয়। আমাদের উচিৎ রিপিটেটিভ কাজকে কমিয়ে আনা এবং একই কাজকে বারবার রিইউজ করা। এতে করে কোড ডিবাগ যেমন সহজ হবে তেমনি কোড মেইনটেইন করাও সহজ হবে। তাছাড়া কোড রিইউজের ফলে প্রোজেক্টের সাইজও কমে যাবে। ## সঠিক কাজে সঠিক টুলস ব্যবহার করুন অধিকাংশ সময়েই আমরা অন্যের লেখা কিংবা সোস্যাল ইনফ্লুয়েন্সার দ্বারা প্রভাবিত হয়ে ভুল টুলস ভুল কাজে ব্যবহার করে থাকি। বিশেষ করে আমরা নতুনরা প্রচুর পরিমানে বাজওয়ার্ড দ্বারা আক্রান্ত। ফলে প্রোগ্রামিং না শিখেই আমরা AI শিখতে শুরু করি। আর এর ফলে আমাদের ঝুরিতে অভিজ্ঞতা জমা না হয়ে কিছু বাজওয়ার্ড জমা হয়, যা দিয়ে চায়ের দোকানে আড্ডা জমানো যায় কিন্তু কাজের বেলায় কিছুই হয় না। আপনি যদি এই যুগে ওয়েডিং ফটোগ্রাফির জন্য VGA ক্যামেরা ব্যবহার করেন সেটা হবে একটি ভুল টুল নির্বাচন, কিংবা ফুড ডেলিভারির কাজে **Ford GT** car ব্যবহার করেন সেটাও ভুল টুল নির্বাচন হবে। আপনাকে জানতে হবে কখন SQL কিংবা NoSQL ব্যবহার করতে হবে, কখন আপনাকে BigData নিয়ে প্রস্তুতি গ্রহন করতে হবে, কখন আপনি আপনার সিস্টেমে Machine Learning ব্যবহার করবেন। সবকিছুর একটা সঠিক সময় রয়েছে। সঠিক জায়গায় সঠিক টুল নির্বাচন করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। ## বোরিং ও রিপিটেটিভ কাজগুলো অটোমেটেড করুন আমাদের অনেক সময়েই প্রতিদিনকার কিছু বোরিং কাজ রিপিট করতে হয়, যেমন: Project Bootstrapping, Deployment, Debugging, Testing, Junk File Cleaning, App Build ইত্যাদি। আমরা যদি এধরনের রিপেটেড কাজ অটোমেট করে ফেলি তাহলে দেখবেন জীবন কতো সহজ হয়ে যায় এবং সময়ে কতটা বরকত পাওয়া যায়। আমাদের প্রত্যেকের উচিৎ এ জাতীয় কাজগুলো অটোমেট করে ফেলা। একবার কষ্ট কর অটোমেট করে নিলে পরবর্তী সময়গুলো আপনার চমৎকার যাবে ইনশা'আল্লাহ। ## ওপেনসোর্স কন্ট্রিবিউট করুন নিজের প্রোডাক্টিভিটি ও স্কিল বাড়ানোর দারুন একটা উপায় হচ্ছে ওপেনসোর্স কন্ট্রিবিউশন। শুধু ওপেনসোর্স কন্ট্রিবিউশনই নয় বরং আমাদের উচিৎ ওপেনসোর্স প্রোজেক্টের কোডগুলোও পড়া, বোঝা। এতে করে অন্যের দারুন দারুন মতামত পাওয়া যায়, স্টান্ডার্ড কোড লেখা যায়, সুন্দরভাবে ভার্সন কন্ট্রোল শেখা যায়, ভার্সনিং নিয়ে কাজ করার সুযোগ থাকে। এছাড়াও এতে করে অন্যদের সাথে নিজের কম্পেয়ার করা যায়, তাদের সাথে নিজের কাজের পার্থক্য করা যায়, নতুন নতুন আইডিয়া নিয়ে কাজের সুযোগ থাকে। ওপেনসোর্স হচ্ছে কমিউনিটি বিল্ড করারও একটি মাধ্যম। এতে করে নতুন নতুন সম্পর্কও তৈরী হয়। ## কমুউনিটিতে যুক্ত হোন সফটওয়্যার ইন্ডাস্ট্রিটা হচ্ছে কমুউনিটি ড্রিভেন। এখানে আপনি কমুনিটির সাথে যুক্ত না থাকলে টিকে থাকা একটু মুশকিলই বলা যায়। চেস্টা করা উচিৎ লোকাল কিংবা ইন্টারন্যাশনাল কমুউনিটিগুলোর সাথে যুক্ত হওয়া। নতুন নতুন কানেকশন তৈরী করা, নতুন স্ট্যাকের সাথে পরিচিত হওয়া, সম্ভব হলে নিজ স্ট্যাকের লোকাল ও আন্তর্জাতিক বিভিন্ন ইভেন্টে পার্টিসিপেট করা। এতে করে যেমন নতুন নতুন মানুষের সাথে পরিচিত হওয়া যায় তেমনি নতুন টেকনোলজির আপডেটগুলোও জানা যায়, সুযোগ হয় ইন্ডাস্ট্রির এক্সপার্টদের সাথে পরিচিত হওয়ার, তাদের কাজের অভিজ্ঞতা সম্পর্কে জানা। একজন ভালো ডেভলপার হবার জন্য এটি খুবই জরুরী, এটি জরুরী মানুষিক প্রশান্তির জন্যও। * * * চেস্টা করেছি আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতার আলোকে কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করার, কিছু বিষয় হয়তো উপকারে আসতে পারে আবার কিছু জিনিস হয়তো অযথা মনে হতে পারে। কোনো বিষয় নিয়ে আপনার দ্বিমত থাকলে কিংবা লেখাটি ভালো লেগে থাকলে আমাকে জানালে খুশি হবো, ধন্যবাদ ❤️ --- ### [Bangla] What's New In PHP 8.2 - URL: https://nahid.im/diaries/whats-new-in-php-8-2/ - Published: 2022-12-19 - Language: bn - Category: whats-new-in-php - Tags: php, released - Description: পিএইচপি ৮.২-এ নতুন কী কী এসেছে — readonly ক্লাস, নতুন টাইপসহ গুরুত্বপূর্ণ পরিবর্তন ও ফিচারগুলোর সংক্ষিপ্ত পর্যালোচনা। - English: Walkthrough of notable PHP 8.2 features, including readonly classes and important type changes. আসসালামুআলাইকুম, আশাকরি সবাই ভালো আছেন। PHP 8.2 রিলিজ হতে আর মাত্র কয়েকটি দিন বাকি, অর্থাৎ ডিসেম্বরের ৮ তারিখে রিলিজ হতে যাচ্ছে PHP 8.2. প্রতিবারের মতোই এই ভার্সনে নতুন কিছু ফিচার যুক্ত হয়েছে, কিছু আগের ফিচারকে ডিপ্রিকেট করা হয়েছে, আগের কিছু ফিচারের পরিবর্তন আনা হয়েছে এবং কিছু ডিপ্রিকেটেড ফিচার এই ভার্সনে রিমুভ করে দেয়া হয়েছে। আজকের এই লেখায়া আমরা মূলত এই পরিবর্তনগুলোর গুরুত্বপূর্ন কিছু বিষয় নিয়েই আলোচনা করবো ইনশা'আল্লাহ। ## Changes - ➕ [readonly Classes](#readonly-classes) - ➕ [Added three new types](#new-type) - ➕ [MySQLi: New mysqli\_execute\_query function and mysqli::execute\_query method](#new-mysqli-method) - ➕ [New Random Extension](#new-randomizer) - ➕ [Disjunctive Normal Form (DNF) Types](#dnf) - ➕ [Redact parameters in backtraces](#redact-params-backtrace) - ➕ [Allow Constants in Traits](#trait-constant) - ⚠️ [Deprecate dynamic properties](#dynamic-props-deprecated) - ⚠️ [Deprecate Partially Supported Callables](#deprecate-callable) - ⚠️ [Deprecate ${} String Interpolation](#deprecate-string-interpolation) - ⓧ [Remove Support for libmysql from mysqli](#remove-libmysql-mysqli) ## readonly Classes PHP 8.1 ইতিমধ্যেই `readonly` প্রোপার্টির সাপোর্ট দিয়েছে। `readonly` প্রোপার্টির বৈশিষ্ট্য হচ্ছে এটিতে কেবলমাত্র একবারই ভ্যালু এসাইন করা যাবে এবং পরবর্তীতে এটি আর মডিফাই করা যাবে না, এমনকি ক্লাস স্কোপের ভিতর থেকেও না। PHP 8.2'তে এই ফিচারটিকেই আরও এনরিচ করা হয়েছে, অর্থাৎ এখানে `readonly` প্রোপার্টির সাথে `readonly` class'ও ডিকলেয়ার করা যাবে। যদি কোনো ক্লাসকে `readonly` হিসেবে ডিকলেয়ার করা হয় তবে সেই ক্লাসের সকল প্রোপার্টিই রিড অনলি হিসেবে বিহেব করবে। #### PHP 8.1: readonly property ```php class UserResponse { public function __construct( public readonly string $name, public readonly string $email, public readonly string $website, public readonly string $phone, ) {} } ``` উপরের এই একই কাজটি PHP 8.2 তে আরও সহজ করে দিয়েছে, আমরা নিচের উদাহরনটি দেখি ```php readonly class UserResponse { public function __construct( public string $name, public string $email, public string $website, public string $phone, ) {} } ``` `readonly` ক্লাস ব্যবহার করলে এই ক্লাসের ইন্সট্যান্সে কোনো ডায়নামিক প্রোপারটি কল করা যাবে না। ```php $user = new UserResponse(); $user->undefined = 'unknown'; //Uncaught Error: Cannot create dynamic property UserResponse::$undefined ``` একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে `readonly` ক্লাসের সকল প্রোপার্টি Typed প্রোপার্টি হতে হবে, এই একই বিষয়টা `readonly` প্রোপার্টির ক্ষেত্রেও প্রযোজ্য। > আপনি `readonly` ক্লাসকে extend করতে পারবেন যদি আপনার চাইল্ড ক্লাসও `readonly` হয়। এই ফিচারটি মূলত DTO, Data Model ইত্যাদি ডিজাইনের জন্য বেস্ট সলুশন হবে। ## Added three new types PHP 8.2'তে তিনটি নতুন টাইপ যুক্ত হয়েছে `null`, `false` এবং `true`. অর্থাৎ আপনি `boolean` ছাড়াও `true` এবং. `false`'কে ইন্ডিভিজুয়াল টাইপ হিসেবে ডিকলেয়ার করতে পারবেন। PHP'র কিছু বিল্টইন ফাংশান আছে যারা শুধু `true` কিংবা `false` রিটার্ন করে অন্য কোনো টাইপের সাথে। যেমন `file_get_contents(string $string): string|false`. এই ফাংশানটি `string` রিটার্ন করে যদি সাকসেস হয়, অন্যথায় `false` রিটার্ন করে। ```php function count_collection(array $collection): int|false { if (!is_array($collection)) { return false; } return count($collection); } ``` ## MySQLi: New mysqli\_execute\_query function and mysqli::execute\_query method PHP 8.2'তে `mysqli_execute_query` ফাংশান ও `mysqli::execute_query` মেথড নতুনকরে যুক্ত হয়েছে। যদিও দুটোই একই কাজ করে শুধু একটি হচ্ছে প্রোসিডিউরাল ওয়েতে এবং অন্যটি হচ্ছে অবজেক্ট অরিয়েন্টেড ওয়েতে। এই মেথড বা ফাংশানের মাধ্যমে আপনি একই সাথে পূর্বের `prepare`, `bind`, `execute` ও `get_result` এর কাজ করতে পারবেন। মেথডটি কাজকে খুবই সহজ করে দিয়েছে কিন্তু এটি খুবই পাওয়ারফুল। ```php $query = 'SELECT id, username, name FROM users WHERE id = ? AND status = ?'; $statement = $connection->prepare($query); $statement->bind_param('si', $id, $status); $statement->execute(); $user = $statement->get_result(); ``` উপরের কোডটি PHP 8.2 এর পূর্বের ভার্সনের, এবার আমরা নতুন ফাংশানটি ব্যবহার করে একই কাজটি করে দেখি ```php $query = 'SELECT id, username, name FROM users WHERE id = ? AND status = ?'; $user = $mysql->execute_query($query, [$id, $status]); ``` ## New Random Extension এই ভার্সনে নতুন অবজেক্ট অরিয়েন্টেড [random number generation extension](https://www.php.net/manual/en/book.random.php) যুক্ত হয়েছে, যেখানে পূর্বের অনেকগুলো random number এর সমস্যার সমাধান করা হয়েছে। নতুন এই ফিচারের পারফরম্যান্স খুবই ভালো, সিকিউর, সহজে মেইনটেইন যোগ্য এবং এটি আগের মতো Global State এর উপরে নির্ভরশীল না, ফলে এর ইন্টার্নাল কমপ্লেক্সিটি অনেকখানি কমে গিয়েছে। নতুন এই এক্সটেনশন random number জেনারেশনের জন্য একাধিক মডার্ন Randomizer Engine সাপোর্ট করে। ```php $engine = new Random\Engine\Secure(); $randomizer = new Random\Randomizer($engine); $randomizer->getInt(1, 100); ``` উপরের উদাহরনে `Secure()` Randomizer Engine ব্যবহার করা হয়েছে। আপনি চাইলে সাপোর্টেড যেকোনো ইঞ্জিন ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে `Randomizer()` এর প্যারামিটারে ইঞ্জিন পরিবর্তন করে দিলেই হবে, যেমন: ```php $engine = new Random\Engine\Mt19937(1234); $randomizer = new Random\Randomizer($engine); $randomizer->getInt(1, 100); ``` ## Disjunctive Normal Form (DNF) Types এটি চমৎকার একটি সংযোজন PHP 8.2 ভার্সনের। এটি PHP 8.0 এর Union Types এবং PHP 8.1 এর Intersection Types এর একটি কমবাইন্ড রুপ। এর পূর্বে এর দুটোকে একত্রে ব্যবহার করা যেতনা। ```php class JsonData { public function keys((Countable&iterable)|null $data) { // do something } } ``` > এখানে খেয়াল রাখার বিষয় হচ্ছে Intersection Types'কে ব্রাকেট দিয়ে গ্রুপ করে নিতে হবে যদি Union Types এর সাথে ব্যবহার করতে চাই। ## Redact parameters in backtraces এটি আরেকটি অনন্য সংযোজন PHP 8.2 ভার্সনের। Backtrace হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেটি প্রোগ্রামকে Debug করতে সাহায্য করে। এটি মূলত প্রোগ্রামে কখন কোন অংশে কি করতে গিয়ে প্রোগ্রামটি ব্রেক করেছে সেটি লগ করে, ফলে অনেক সময়ই Sensetive ডাটা সেখানে চলে আসে যেটি এক্সপোজ হওয়া উচিৎ নয়। ```php function db_connect(string $database, string $user, string $password, string $host = 'localhost') { $dsn = "mysql:dbname=$database;host=$host"; $db = new PDO($dsn, $user, $password); $db->setAttribute(PDO::ATTR_ERRMODE, PDO::ERRMODE_EXCEPTION); return $db; } $db = db_connect('mydb', 'root', 'password'); ``` উপরের কোডে যদি কোনো exception হয় তবে নিচের মতো করে একটি ইরর দেখাবে ```log PDOException: SQLSTATE[HY000] [2002] No such file or directory in /var/www/html/test.php:3 Stack trace: #0 /var/www/html/test.php(3): PDO->__construct('mysql:host=loca...', 'root', 'password') #1 {main} ``` এখানে দেখা যাচ্ছে database password আমাদের একটি সেনসেটিভ ডাটা যেটি এক্সপোজ হয়ে গেছে। অথচ এটি প্রকাশ পাওয়াটি নিরাপদ নয়। এই ফিচারটি আপনাকে backtrace থেকে সেনসেটিভ ডাটা hide করার সুযোগ দিয়ে কোনো এক্সটার্নাল টুল ব্যবহার ছাড়াই। ```php function db_connect(string $database, string $user, #[\SensitiveParameter] string $password, string $host = 'localhost') { $dsn = "mysql:dbname=$database;host=$host"; $db = new PDO($dsn, $user, $password); $db->setAttribute(PDO::ATTR_ERRMODE, PDO::ERRMODE_EXCEPTION); return $db; } $db = db_connect('mydb', 'root', 'password'); ``` ```log PDOException: SQLSTATE[HY000] [2002] No such file or directory in /var/www/html/test.php:3 Stack trace: #0 /var/www/html/test.php(3): PDO->__construct('mysql:host=loca...', 'root', Object(SensitiveParameterValue)) #1 {main} ``` উপরের উদাহরনটি খেয়াল করলে দেখবেন এখানে আমারা ফাংশানের প্যারামিটারের শুরুতে `#[\SensitiveParameter]` অ্যাট্রিবিউট দিয়ে বলে দিয়েছি যে উক্ত প্যারামিটারটি সেনসেটিভ, ফলে যখন stack trace'য়ে এই ভ্যালুটির পরিবর্তে `Object(SensitiveParameterValue)` দিয়ে রিপ্লেস/মাস্কিং হয়েছে। ## Allow Constants in Traits PHP'র এই ভার্সনের পূর্বে `traits`'য়ে constant যুক্ত করা যেতো না, এখন PHP 8.2 থেকে আপনি traits'য়ে constant যুক্ত করতে পারবেন। ```php trait SlugableTitle { const SLUGABLE_TITLE = 'title'; public function getSlugableTitle(): string { return self::SLUGABLE_TITLE; } } ``` আপনি traits constant'কে কখনও এর নাম ধরে কল করতে পারবেন না। ```php echo SlugableTitle::SLUGABLE_TITLE; ``` উপরের কোডটিতে ইরর হবে, কিন্তু যে class trait ব্যবহার করবে আপনি চাইলে সেই ক্লাসের নাম ধরে এর constant'কে কল করতে পারবেন। ```php class Post { use SlugableTitle; } // ... echo Post::SLUGABLE_TITLE; ``` ## Deprecate dynamic properties যারা এতোদিন PHP'র ডায়নামিক প্রোপার্টি নিয়ে নানান সমালোচনা করতেন তাদের জন্য সুখবর, PHP 8.2 থেকে Dynamic Property ফিচারটি **deprecated** করে দেয়া হয়েছে এবং PHP 9.0 থেকে এটি Error জেনারেট করবে। PHP কমুনিটির এটি দারুন একটি ইনিশিয়েটিভ, এটি PHP'কে এর ডাইনামিক বিহেবিয়ার থেকে অনেকটা বের করে নিয়ে আসবে। এর কিছু অসুবিধা রয়েছে, যেমন: ডেভলপার এক্সপেরিয়েন্স কমাবে। ```php class User{ public string $name; } // ... $user = new User(); $user->email = 'my@email.com'; ``` উপরে আমরা যে `$user->email` কল করেছি এটি এখন থেকে ডেপ্রিকেটেড এবং এটিতে deprecation এর নোটিস দেখাবে, কারন উক্ত প্রোপার্টির অস্তিত্ব এই ক্লাসে নেই। তবে আপনি যদি `__get` এবং `__set` ইমপ্লিমেন্ট করে তবে ডাইনামিক প্রোপার্টি ব্যবহার করতে পারবেন। ```php class User{ protected array $props = []; public function __set($name, $value) { $this->props[$name] = $value; } } $user = new User(); $user->email = 'my@email.com'; ``` উপরের কোডটি এক্ষেত্রে ভ্যালিড হবে। এরপরেও যদি এমন হয় যে আপনার প্রোজেক্টে ডাইনামিক প্রোপার্টিতে ভরপুর এবং আপনি চাচ্ছেন না আপনার প্রোজেক্টে এই ধরনে নোটিস প্রদর্শন করুন তাহলে এর চমৎকার একটি সমাধান রয়েছে। আপনি `[AllowDynamicProperties]` এট্রিবিউটকে ঐ ক্লাসে বলে দিতে পারবেন, এতে করে PHP ঐ ক্লাসের জন্য Dynamic Property'র decprication নোটিস দেখানো বন্ধ করবে। ```php #[AllowDynamicProperties] class User { public string $name; } // ... $user = new User(); $user->email = 'my@email.com'; ``` উপরের উল্লেখিত কোডটি ভ্যালিড এবং এতে কোনো ডেপ্রিকেটেড নোটিশ দেখাবে না। ## Deprecate Partially Supported Callables এই ভার্সনের আরেকটি পরিবর্তন হচ্ছে Partially Supported Callable'কে ডেপ্রিকেট করা। অর্থাৎ যেসকল `callable`'কে `call_user_func($callable)` দ্বারা কল করা হয় সেগুলোই হচ্ছে Partially Supported Callables, এদেরকে ডিরেক্ট `$callable()` হিসেবে কল করা যায় না। যেসকল Callables'কে ডেপ্রিকেট করা হয়েছে সেগুলো হচ্ছে: ```php "self::method" "parent::method" "static::method" ["self", "method"] ["parent", "method"] ["static", "method"] ["Foo", "Bar::method"] [new Foo, "Bar::method"] ``` [Nikita Popov](https://twitter.com/nikita_ppv) তার [PR](https://wiki.php.net/rfc/deprecate_partially_supported_callables)'য়ে এবিষয়ে বিস্তারিত বলেছেন > Apart from the last two cases, all of these callables are context-dependent. The method that `self::method` refers to depends on which class the call or callability check is performed from. In practice, this usually also holds for the last two cases, when used in the form of `[new Foo, "parent::method"]`. > > Reducing the context-dependence of callables is the secondary goal of this RFC. After this RFC, the only scope-dependence still left is method visibility: `Foo::bar` may be visible in one scope, but not another. If callables were to be limited to public methods in the future (while private methods would have to use first-class callables or `Closure::fromCallable()` to be made scope-independent), then the callable type would become well-defined and could be used as a property type. However, changes to visibility handling are not proposed as part of this RFC. ## Deprecate ${} String Interpolation PHP সবসময়েই নানান ভাবে String'য়ে Variable embed করার সুযোগ দিয়ে এসেছে। এর পূর্বে PHP'তে নিম্ন উপায়ে স্ট্রিং'য়ে ভেরিয়েবল এমবেড করা যেত: ```php echo "Hello $name"; echo "Hello {$name}"; echo "Hello ${name}"; ``` PHP 8.2 থেকে `"Hello ${name}"` এই পদ্ধতিতে স্ট্রিং'য়ে ভেরিয়েবল এমবেড করা ডেপ্রিকেট করে দিচ্ছে এবং PHP 9.0 থেকে এটি Exception Throw করবে। কিন্তু নিচের দেয়া জনপ্রিয় দুটি পদ্ধতিতে এখনও স্ট্রিং এমবেড করা যাবে। ```php echo "Hello $name"; echo "Hello {$name}"; ``` ## Remove Support for libmysql from mysqli PHP'তে MySQL এর সাথে কাজ করার জন্য দুটো extension রয়েছে, `pdo_mysql` এবং `mysqli`. `mysqli` এক্সটেনশনকে দুটি লাইব্রেরি দিয়ে কম্পাইল করা যায়, `libmysql` এবং `mysqlnd`. PHP 5.4 থেকে `mysqlnd`'কে ডিফল্ট লাইব্রেরী হিসেবে রিলিজ করা শুরু করেছে। কিন্তু PHP 8.2 থেকে `libmysql` কে রিমুভ করে দেয়া হচ্ছে, অর্থাৎ এখন থেকে আপনি আর `libmysql` লাইব্রেরী দিয়ে এটিকে আর কম্পাইল করতে পারবেন না। এই ছিলো PHP 8.2 এর নতুন আপডেট সমূহ নিয়ে ছোট্ট আলোচনা, আশাকরি লেখাটি আপনাদের উপকারে আসবে ইনশা'আল্লাহ। লেখায় কোনো প্রকার ভুল-ত্রুটি থাকলে কিংবা আপনার কোনো পরামর্শ থাকলে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ :) * * * [https://wiki.php.net/rfc#php\_82](https://wiki.php.net/rfc#php_82) [https://kinsta.com/blog/php-8-2/](https://kinsta.com/blog/php-8-2/) [https://stitcher.io/blog/new-in-php-82](https://stitcher.io/blog/new-in-php-82) [https://php.watch/versions/8.2](https://php.watch/versions/8.2) --- ### [Bangla] How to Use Enums in PHP - URL: https://nahid.im/diaries/php-enums/ - Published: 2022-11-27 - Language: bn - Category: php - Tags: enum, oop, php - Description: Enum কী এবং পিএইচপি ৮.১-এ যুক্ত হওয়া ম্যাচিউর Enum ফিচার কীভাবে ব্যবহার করবেন — বাস্তব উদাহরণসহ পরিচিতি। - English: Introduces PHP 8.1 enums and shows how to use the mature Enum feature with practical examples. Enum হচ্ছে একটি স্পেশাল টাইপ ডাটা যেখানে কিছু ডাটাসেটকে পূর্বে থেকেই কন্সট্যান্ট হিসেবে সেট করা থাকে। Enum এর ফুল ফর্ম হচ্ছে enumeration এবং এটি হচ্ছে একধরনের Data Type, অর্থাৎ প্রকৃত enum'কে আপনি ভেরিয়েবল টাইপ কিংবা ফাংশান বা মেথডের টাইপ হিন্ট হিসেবে দিতে পারবেন। কিন্তু Enum এর অভ্যন্তরীন ডাটাসেট আবার ভিন্ন ধরনের ডাটাটাইপ হতে পারে। যেমন, কোনো enum যদি define করা থাকে `integer` হিসেবে, তার মানে হচ্ছে এর অভ্যন্তরীন ডাটাসেট এর ভ্যালু হবে `integer`। মজার ব্যবহার হলো Enum এর ডাটাসেটের প্রতেকটি এলিমেন্ট রিটার্ন করে ঐ Enum এর টাইপ। > তবে যদি কোনো ল্যাংগুয়েজে Enum সাপোর্ট না থাকে তবে সেখানে Constant কিংবা Class Constant ব্যবহার করা যেতে পারে। সেক্ষেত্রে অবশ্য আপনি Enum এর পুরো সুবিধা সেখান থেকে পাবেন না। ## PHP'তে Enum PHP'তে Enum এসেছে মাত্র কিছুদিন হলো। তবে PHP'এর Enum অনেক ম্যাচিউর ও এডভান্স। এটি PHP'তে যুক্ত হয় ভার্সন `8.1` থেকে। ইতিমধ্যে PHP'তে Enum এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। ```php enum Status: int { case PENDING = 0; case APPROVED = 1; case BLOCKED = 2; } ``` উপরের এক্সামপলে একটি PHP enum এর চিত্র তুলে ধরা হলো যেটি `integer` টাইপ ডাটাসেট ধারন করে। ## Enum এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা আমরা এতোক্ষন আলোচনা করেছি Enum কি সেটি নিয়ে। কিন্তু আমি যদি না জানি এটি কি কাজে লাগে তবে এর ব্যবহার সবসময়েই আমার কাছে অস্পস্ট থেকে যাবে। তবে Enum এর গুরুত্ব বোঝার জন্য আমাকে আগে Enum না থাকার সমস্যা সম্পর্কে জানতে হবে। আমি যদি একেবারে বেসিক ধারনার কথা বলি সেটা হচ্ছে Enum হচ্ছে একটি Key Value পেয়ার। এখন আমাদের সফটওয়্যার ডেভলপমেন্টের সময় এমন অনেকগুলো সিনারিও আসে যেখানে আপনাকে কিছু প্রিডিভাইন্ড ভ্যালু নিয়ে কাজ করতে হয়, যে ভ্যালুগুলো একটি নির্দিষ্ট অর্থবহন করে। যেমন: উপরের উদাহরনে দেখা যাচ্ছে `Approved` এর ভ্যালু হচ্ছে 1. এখন আমরা যদি এটিকে হার্ডকোড হিসেবে প্রোগ্রামে লিখি সেখানে কিছু সমস্যা রয়েছে। নিচের উদাহরন দেখলে বোঝা যাবে। ```php if ($comment->status === 1) { // do something } ``` এখানে আমরা হার্ডকোড ভ্যালু ব্যবহার করেছি, এবং এভাবে যদি আমরা আমাদের এপ্লিকেশনের বহু জায়গায় কোড লিখি সেটাকে পরবর্তিতে রিফ্যাক্টর করা দুরুহ হয়ে পরবে। অর্থাৎ প্রোগ্রামে কোনো কারনে যদি আমাদের Approved এর ভ্যালু 1 এর পরিবর্তে 3 করার প্রয়োজন হয় তবে আমাদের সকল জায়গায় মেনুয়ালি গিয়ে সেটাকে পরিবর্তন করতে হবে, কিন্তু আমরা যদি নিচের মতো করে কোড লিখতাম তাহলে আমরা শুধু Enum ফাইলে `Approved` এর ভ্যালু পরিবর্তন করে দিলেই চলতো। ```php if ($comment->status === Status::APPROVED) { // do something } ``` উপরের উদাহরনটি হচ্ছে একটি বেসিক ধারনা, এই কাজটি করার জন্য আপনাকে Enum ব্যবহারের প্রয়োজন পরবে না বরং আপনি সাধারন Class Constant দিয়েই এই সমস্যার সমধান করত পারবেন। অর্থাৎ আমরা `Status` কে Enum হিসেবে ব্যবহার না করে একটি ক্লাস কিংবা ইন্টারফেস বানিয়ে কাজটি করে ফেলতে পারতাম নিচের মতো। ```php interface Status { const PENDING = 0; const APPROVED = 1; const BLOCKED = 2; } ``` এবার প্রশ্ন আসতে পারে **তাহলে Enum কেন দরকার?** এটি খুবই গুরুত্বপূর্ন একটি বিষয়। এটি বোঝার জন্য আপনার [Strict Type](https://www.geeksforgeeks.org/strict-type-checking-in-cpp/) সম্পর্কে ধারনা থাকতে হবে। আমি ধরে নিচ্ছি আপনি Strictly Typed ও Loosly Typed ল্যাংগুয়েজের পার্থক্য বুঝেন। ### Enum এর Data Type হিসেবে গুরুত্ব ধরুন আপনি DateTime নিয়ে কাজ করছেন। সেখানে আপনি সপ্তাহের দিনগুলোকে Saturday থেকে Friday পর্যন্ত 1 থেকে 7 ভ্যালু দিয়ে ডিফাইন করলেন। এবার একটি মেথড তৈরী করলেন যার নাম হলো `checkWeekend(int $day)`. ```php public function checkWeekend(int $day): bool { if ($day === 1 || $day === 7) { return true; } return false; } ``` অথবা আমরা এটিকে Class Constant দিয়েও চেক করতে পারতাম নিচের মতো ```php public function checkWeekend(int $day): bool { if ($day === WeekDay::SATURDAY || $day === WeekDay::FRIDAY) { return true; } return false; } ``` উপরের দুটো উদাহরনই সুন্দরভাবে কাজ করবে কিন্তু সমস্যা অন্য জায়গায়। দেখুন আমাদের মেথডের প্যারামিটার `integer` ভ্যালু এক্সেপ্ট করে। অর্থাৎ আমি যদি এর প্যারামিটার হিসেবে 100 কিংবা 2590 যাই দেই না কেন সে এটাকে গ্রহন করবে একটি ভ্যালিড প্যারামিটার ভ্যালু হিসেবে। কারন এসকল ভ্যালুই `integer`. কিন্তু আমরা চাই আমাদের মেথড প্যারামিটারে শুধু Week Day গুলোই সাপোর্ট করবে অর্থাৎ 1 থেকে 7 এর মধ্যকার ভ্যালু। এর বাহিরে আমরা যদি কিছু দেই তাহলে সেটা গ্রহন করবে না, এক্সেপশন দিবে। এই কাজটি আমরা সাধারনভাবে করতে পারি না (সাধারন টাইপ, Constant কিংবা Class Constant দিয়ে)। তাহলে উপায়? হ্যা এই সমস্যাটিরই মূলত Enum সমাধান দিয়েছে। আমরা যদি `WeekDay` নামে একটি Enum তৈরী করি এবং আমাদের মেথডের প্যারামিটার টাইপ হিসেবে `WeekDay` বলে দেই তাহলেই সমস্যার সমাধান। চলুন দেখি: ```php // Declare enum enum WeekDay: int { case SATURDAY = 1; case SUNDAY = 2; case MONDAY = 3; case TUESDAY = 4; case WEDNESDAY = 5; case THURSDAY = 6; case FRIDAY = 7; } ``` ```php // Declare a method with parameter $day public function checkWeekend(WeekDay $day): bool { if ($day === WeekDay::SATURDAY || $day === WeekDay::FRIDAY) { return true; } return false; } ``` আমরা যদি উপরের উদাহরন দুটি খেয়াল করি তাহলে দেখবো এখানে Week day এর জন্য একটি Enum ডিকলেয়ার করা হয়েছে যেখানে 1-7 পর্যন্ত একটি ডাটাসেট রয়েছে এবং একটি মেথড রয়েছে যার একটি প্যারামিটার `$day` এবং তার টাইপ হচ্ছে `WeekDay`. এখানে লক্ষনীয় বিষয় হচ্ছে আমরা যেহেতু প্যারামিটার টাইপ উল্লেখ করে দিয়েছি তাই এটিকে আমরা এই টাইপের বাহিরে আর ভ্যালু পাস করতে পারবো না। আর এই `WeekDay` টাইপের ডাটাসেট হচ্ছে 1 থেকে 7 ফলে এর বাহিলে এই Enum আর অন্যকোনো ভ্যালু সাপোর্ট করবে। এবার যদি আমরা সেই আগে সম্যায় আসি যে "যদি কেউ এই মেথডে অন্য কোনো ভ্যালু পাস করে তবে কি হবে?" । এর উত্তর হচ্ছে এখন আর এখানে `WeekDay` টাইপ ব্যতিত অন্যকোনো ডাটা টাইপ পাস করার সুযোগ নেই। ফলে আমাদের সেই Loosly Type প্রোগ্রামটি এখন পুরোপুরি Strict Type প্রোগ্রাম হয়ে গেছে। দারুন না বিষয়টা? ## Enum ব্যবহারের সুবিধাসমূহ - কোড রিডাবেলিটি বৃদ্ধি পায়। - কোডগুলো অর্গানাইজড হয়। - সহজেই রিফ্যাক্টর করা যায়। - ডাটা টাইপকে পুরোপুরি স্ট্রিক্টলি হ্যান্ডল করা যায় ফলে রানটাইমে ইরর হবার সম্ভাবনা হ্রাস পায়। - IDE'তে ভালো সাপোর্ট পাওয়া যায় ফলে ডেভলপমেন্ট ফাস্টার হয়। ## Enum Methods মডার্ন অনেকগুলো ল্যাংগুয়েজই Enum Method সাপোর্ট করে, তারই ধারাবাহিকতা যেহেতু PHP'র Enum নতুন একটি ফিচার তাই PHP'তেও এই দারুন ফিচারটি যুক্ত হয়েছে। Enum Method মূলত Enum এর ডিফল্ট বিহেবিয়ারকে আরও এক্সটেন্ড করার সুযোগ দেয়। ধরুন আমাদের উপরের যে Enum'টি আছে সেখানে আমরা Week Day কে ম্যাপ করেছি। এখন যদি আমরা এরকম কিছু চাই যে `WeekDay` Enum এর কারেন্ট যে ইন্সট্যান্স রয়েছে সেটির সাপেক্ষে আমাদের উইক ডে'র শর্ট নাম রিটার করবে। চলুন নিচের প্রোগ্রামটি দেখে বিষয়টি ক্লিয়ার হই। ```php enum WeekDay: int { case SATURDAY = 1; case SUNDAY = 2; case MONDAY = 3; case TUESDAY = 4; case WEDNESDAY = 5; case THURSDAY = 6; case FRIDAY = 7; public function shortDay(): string { return match($this) { WeekDay::SATURDAY => 'SAT', WeekDay::SATURDAY => 'SUN', WeekDay::MONDAY => 'MON', WeekDay::TUESDAY => 'TUE', WeekDay::WEDNESDAY => 'WED', WeekDay::THURSDAY => 'THU', WeekDay::FRIDAY => 'FRI', }; } } ``` খেয়াল করে দেখুন উপরের উদাহরনে আমরা `shortDay()` নামে একটি মেথড ডিকলেয়ার করেছি `WeekDay` Enum'য়ে। এখানে কারেন্ট ইনস্ট্যান্সের উপর ভিত্তি করে সে আমাদের উইকডে'র সংক্ষিপ্ত নাম রিটার্ন করছে। ```php function getWeekDayShortName(WeekDay $day): string { return $day->shortDay(); } $day = WeekDay::tryFrom(7); echo getWeekDayShortName($day); // FRI ``` যেহেতু `$day` হচ্ছে `WeekDay` Enum এর ইন্সট্যান্স এবং আমরা এখানে 7 পাস করেছি তাই এর আউটপুট হচ্ছে `FRI`. এছাড়াও PHP Enum `interface`'কে implement সাপোর্ট করে এবং `trait` ব্যবহার করা যায়। আমরা নিচের উদাহরন থেকে দুটো ধারনা পরিষ্কার করবো। ```php interface HasCollection { public function names(): array; public function values(): array; } trait Collectionable { public static function names(): array { return array_column(self::cases(), 'name'); } public static function values(): array { return array_column(self::cases(), 'value'); } } enum Status: int implements HasCollection { use Collectionable; case PENDING = 0; case APPROVED = 1; case BLOCKED = 2; } ``` ## Enum এর Key ও Value নিয়ে কাজ অনেক সময়েই আমাদের প্রয়োজন পরে Enum এর Key ও Value নিয়ে কাজ করার। সেক্ষেত্রে Enum এর অবজেক্ট থেকে আপনি বর্তমান Instance'য়ের key value নিচের মতো করে ব্যবহার করতে পারেন। ```php $day = WeekDay::tryFrom(7); echo $day->value; // return 7 echo $day->name; // return FRIDAY ``` আপনি চাইলে Enum এর `case` গুলোও ব্যবহার করতে পারেন ```php Status::cases(); // List of cases /* [ Status::PENDING, Status::APPROVED, Status::BLOCKED ] */ ``` ## Enum যেহেতু Object তাই Enum এর প্রত্যেকটি case মূলত Enum এর ইন্সট্যান্স রিটার্ন করে কিন্তু এর Key ভ্যালু হিসেবে কারেন্ট `case` এর Key Value থাকে। এজন্য এর প্রত্যেকটি কেস এর জন্য অবজেক্ট হচ্ছে একই Enum এর কিন্ত এর কেস ভিন্ন। তাই দুটো আলাদা আলাদা case এর জন্য এর অবজেক্ট রিসোর্স ভিন্ন হবে। নিচের উদাহরন দেখলে আশাকরি বিষয়টা পরিষ্কার হবে। ```php $friday = WeekDay::FRIDAY; $monday = WeekDay::MONDAY; $anotherFriday = WeekDay::FRIDAY; $friday === $anotherFriday; // true $monday === $friday; // false $friday instanceof WeekDay // true ``` > যেহতু PHP 8.1 এর পূর্বে Enum ছিলো না তাই আপনি সরাসরি আগের ভার্সনে এই ফিচারটি ব্যবহার করতে পারবেন না, তবে PHP আগের ভার্সনে যদি আপনি Enum ব্যবহার করতে চান তবে [spatie/enum](https://github.com/spatie/enum) কিংবা [myclabs/php-enum](https://github.com/myclabs/php-enum) এই চমৎকার প্যাকেজ দুটো ব্যবহার করতে পারেন। আশাকরি Enum নিয়ে এই লেখাটি আপনাদের উপকারে আসবে, আল্লাহ সবাইকে ভালো রাখুন :) [https://stitcher.io/blog/php-enums](https://stitcher.io/blog/php-enums) [https://www.php.net/manual/en/language.types.enumerations.php](https://www.php.net/manual/en/language.types.enumerations.php) --- ### [Bangla] JIT in PHP - URL: https://nahid.im/diaries/jit-in-php/ - Published: 2021-05-05 - Language: bn - Category: php - Tags: interpreter, jit, php - Description: পিএইচপি ৮-এ যুক্ত হওয়া JIT (Just-In-Time) কম্পাইলার আসলে কী, কীভাবে কাজ করে এবং পিএইচপির পারফরম্যান্সে এর প্রভাব কতটুকু। - English: Explains PHP's Just-In-Time (JIT) compiler, how it works, and its impact on performance. PHP নামটি প্রথম শুনি ২০০৯ সালে, আর প্রথম পিএইচপি কোড লিখি ২০১০ সালে। সেই শুরুতেই একটি হোচট খাই যখন শুনি “PHP is a dying language”। মনের ভিতর কেমন একটা খা খা করে উঠে। তারপরেও সবার কথা উপেক্ষা করে শুরু করি পিএইচপি শেখা। কর্মজীবন শুরু করি পিএইচপি দিয়েই (যদিও কর্মস্থলে অন্যান্য ভাষা নিয়েও কাজের সুযোগ হয়েছে)। কিন্তু যখনই শুনতাম পিএইচপি এর জুগ শেষ তখনই পিএইচপি’র গভীরে যাওয়ার চেষ্টা করেছি। আর গভীরে গিয়ে খারাপ খুজতে গিয়ে জেনেছি অনেক কিছু, খুজে পেয়েছি পিএইচপির আসল সৌন্দর্য্য। তাই সেই ভালো লাগা থেকেই সবসময় নজর রাখতাম পিএইচপি’র সকল আপডেটগুলোতে, খুজতে চেষ্টা করেছি মানুষজন কেন এটিকে খারাপ বলে, আদৌকি পিএইচপি কোর টিম এর সমাধান করবে? এর মাঝে পিএইচপির আপডেট অনেকদিন বন্ধ থাকায় খুব হাতাশ লাগছিলো। তখনই গুঞ্জন শুরু হয় PHP7 নিয়ে। রিলিজ হয় PHP7, অভাবনিয় পরিবর্তন ও নতুন সংযোজন আসে এই ভার্সনে। ঠিক তখনই জানতে পারি PHP Core Contributor দের PHP8 নিয়ে পরিকল্পনা, প্রায় ২ বছর ধরে প্রায় প্রতি সপ্তাহেই আমি এর আপডেট নেই। জানি নতুন কি কি আসছে এই ভার্সনে। খুবই এক্সাইটেড আমি এই ভার্সন নিয়ে। এটিই হয়তো হতে যাচ্ছে পিএইচপি যুগের সবথেকে সেরা সংস্করন। তো চলুন আজকে জেনে নেই এই ভার্সনটির সবথেকে এক্সাইটিং ফিচারটি। বলে নেয়া ভালো আমার লেখায় অনেক ভুল ত্রুটি থাকতে পারে, সেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ধরিয়ে দিতে সহায়তা করবেন আশা করি। পিএইচপি ৫.৫ এর পরে বেশ অনেক দিন এর আপডেট বন্ধ ছিলো। অবশ্য এই ভার্সনটিই পিএইচপিকে আধুনিকতার ছোয়া দিয়েছে। অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং এর পূর্নাঙ্গ স্বাদ এই সংস্করনেই মানুষজন পেয়েছে। এর দীর্ঘদিন পরে আসে ৫.৬, এই ভার্সনেও বেশ পরিবর্তন আসে তবে এটি ছিলো ৫.৫ এর আদলেই। এর পরেই বিশাল পরিবর্তন নিয়ে রিলিজ হয় পিএইচপি ৭.০। এই ভার্সনটিতে পিএইচপি এর আমূল পরিবর্তন আসে। এর ভিতরে সবথেকে বড় যে পরিবর্তনটি আসে সেটি হলো স্ট্রিক্টলি টাইপড ফিচার (অর্থাৎ মেথড আর্গুমেন্ট ও রিটার্নে এর টাইপ বলে দেয়া যাবে)। এটিই পিএইচপি যুগের সব থেকে হাই পারফর্মড ভার্সন, যা বিগতদিনের ভার্সনগুলোর তুলনা ৩ অথবা তার অধিক ফাস্টার। এই ভার্সনটিতে পিএইচপির অধিকাংশ কোর ফিচারগুলোকে রিরাইট করা হয়েছে। ফলে পিএইচপি আবারও প্রান ফিরে পায় এবং নতুন উদ্যমে এগোতে শুরু করে। এখন চলছে PHP 7.4 ভার্সন, এটিকে মূলত বলা হয় PHP8 এর প্রস্তুতিমূলক একটি সংস্করন। আর আজকে আমরা এই পিএইচপি ৮ নিয়েই জানবো। ## **PHP 8** পিএইচপি ৮, সম্ভাব্য রিলিজের সময় এবছরের(২০২১) শেষের নাগাদ। এই ভার্সনটিতে পিএইচপির আমূল কিছু পরিবর্তন আসবে। বিগতদিনের অনেক ডিপ্রিকেটেড ফিচার এই ভার্সনটিতে রিমুভ করা হবে। যুক্ত হবে অনেক মডার্ন ফিচার। আর এই মডার্ন ফিচারগুলোর মধ্যে সবথেকে এক্সাইটিং ফিচার হচ্ছে JIT(Just In Time) কম্পাইলার। ## **JIT কি জিনিস?** সাধারনত পিএইচপি ইন্টারপ্রেটার রানটাইমে পিএইচপি কোডকে পার্স করে OPCodes এ রূপান্তর করে, এটি খুবই লো লেভেলের এবং এই কোডটি Zend VM দ্বারা ইন্টারপ্রেট হয়। আর এই কাজটি পিএইচপি প্রত্যেক রিকুয়েস্টেই করে থাকে। কিন্তু JIT রানটাইমেই ইন্টারপ্রেটের পরিবর্তে OPCodes কোড থেকে কম্পাইল করে মেশিন কোডে রুপান্তর করে ফেলবে। এটি Java JVM অথবা .Net এর CLR এর মতো। এটি এমন একটি টেকনিক যেটি কোডের কোনো একটি অংশকে কম্পাইল করে ফেলতে পারবে এবং পরবর্তিতে সেই কোডের পরিবর্তে কম্পাইলড অংশকে ব্যবহার করতে পারবে। ## **JIT কেন?** Dmitry Stogov ও Zeev Suraski এর মতে পিএইচপি ইতিমধ্যেই অপটিমাইজেশনের দক্ষতার দিক থেকে এর শেষ সিমানায় পৌছে গেছে। সোর্স: [https://wiki.php.net/rfc/jit](https://wiki.php.net/rfc/jit) > First, we believe we've reached the extent of our ability to improve PHP's performance using other optimization strategies. In other words - we can't further improve the performance of PHP unless we use JIT তাই JIT ব্যতিত পিএইচপিকে উন্নত করা প্রায় অসম্ভব। ## **JIT আসলে কি ওয়েবসাইট আরও ফাস্টার হবে?** সম্ভবত না, কিছু ক্ষেত্রে আগের থেকে একটু স্লোয়ারও হতে পারে। যদিও JIT এর উদ্দেশ্য ওয়েবসাইট ফাস্টার করা নয়। বরং এর উদ্দেশ্য লং রান, সিপিইউ ইন্টেনসিভ সিনারিওতে কাজ করা যা বর্তমানের তথাকথিত পিএইচপিতে সম্ভব নয়। নিচের ডেমোটি দেখতে পারেন: https://www.youtube.com/watch?v=dWH65pmnsrI ## **তাহলে এই JIT দিয়ে আমরা কি করিবো?** আমরা কি এমন একটি JIT চেয়েছিলাম? হ্যা, এটি একটি ভালো প্রশ্ন যে তাহলে এই JIT দিয়ে কি হবে? মূলত প্রথমত পিএইচপি ডিজাইন করা হয়েছিল ওয়েবসাইট ডেভলপমেন্টের জন্য, কিন্তু আধুনিক চাহিদা পূর্ন করার জন্য পিএইচপিকে এই ফিলোসফি থেকে বেরিয়ে আসতে হবে। টিপিক্যাল ওয়েবসাইট ডেভলপমেন্টে এখন আর পিএইচপি আটকে নেই। তারই ধারাবাহিকতায় JIT এসেছে। JIT আসলে পিএইচপির অনেকগুলে নতুন দ্বার উন্মোচন হবে, যেমন: - মাইক্রোসার্ভিস ডেভলপমেন্ট - মেশিন লার্নিং - লং রানিং জব প্রোসেসিং - 3D/2D ইমেজ প্রোসেসিং, - সিপিইউ ইন্টেনসিভ প্রোগ্রাম - এসিনক্রোনাস প্রোগ্রাম - _সবথেকে মজার ব্যপার এটি ইমপ্লিমেন্ট হলে পিএইচপি দিয়েই পিএইচপি’র বিল্ট-ইন লাইব্রেরী লেখা যাবে।_ বর্তমানে পিএইচপি দিয়ে এগুলো ইফিসিয়েন্ট ওয়েতে সম্ভব নয়, এগুলো সম্ভব হবে যদি JIT ইমপ্লিমেন্ট হয়। পিএইচপি ৭.৪ ভার্সনেই মূলত অপশনাল হিসেবে JIT আসার কথা ছিলো। কিন্তু বেশিরভাগ কন্ট্রিবিউটরদের ভোটে সেটি ভার্সন ৮ এ চলে গেছে। এর একটি কারন ছিলো JIT কম্পাইলারের কমপ্লেক্স ডিজাইন, তার থেকেও বড় বিষয় JIT সম্পর্কে খুব বেশি মানুষেস ধারনা না থাকা। পিএইচপি কোর টিমে খুব কম লোকই JIT নিয়ে বিস্তর জানেন। এদের ভিতর JIT এর পূর্নাঙ্গ জ্ঞান আছে শুধু Dmitry Stogov এর, যিনি এই প্রোজেক্টটি লিড দিচ্ছেন। যেহেতু সবাই এটি ডেভলপ করতে করতে শিখছেন, তাই ভার্সন ৭ এ এটিকে রিলিজ দেয়া হয়নি যাতে কোনো মেজর ইস্যু আসলে তাৎক্ষনিক সমাধান পিছিয়ে না যায়। পিএইচপি JIT ডেভলপের জন্য [DynASM](https://luajit.org/dynasm.html) ব্যবহার করা হয়েছে, যেটি মূলত Lua এর জন্য ডেভলপ করা হয়। এটি অনেক লাইটওয়েট ও অপটিমাইজড। বর্তমানে পিএইচপি POSIX প্লাটফর্মে x86 ও x86\_64 এবং Windows প্লাটফর্ম সাপোর্ট করে। এছাড়াও DynASM ARM, ARM64, MIPS, MIPS64 and PP সাপোর্ট করে, তাই থিওরিটিক্যালি পিএইচপিকে এখন জনপ্রিয় সব প্লাটফর্মে সাপোর্ট করানো সম্ভব। JIT কে OPCache এর পুরো সতন্ত্র অংশ হিসেবে ডেভলপ করা হচ্ছে, যা পিএইচপি কম্পাইল টাইম ও রান টাইমে এনাবল বা ডিজাবল করা যাবে। এই প্রোজেক্টির সোর্স এবং ডেভলপমেন্ট আপডেট এখন [https://github.com/zendtech/php-src/tree/jit-dynasm/ext/opcache/jit](https://github.com/zendtech/php-src/tree/jit-dynasm/ext/opcache/jit) লিংকে পাবেন। পিএইচপি ৮ রিলিজের সময় এটিকে মূল রিপোজিটরির সাথে মার্জ করা হবে। আশা করি পিএইচপি ৮ এর নতুন এই ফিচার ও JIT পিএইচপিকে নতুন যুগে নিয়ে যাবে, নতুন পিএইচপিকে বুঝে ওঠার জন্য এখন থেকেই আপ টু ডেট থাকুন, ধন্যবাদ :) ## References - [https://wiki.php.net/rfc/jit](https://wiki.php.net/rfc/jit) - [https://www.intracto.com/nl-be/blog/a-jit-compiler-for-php](https://www.intracto.com/nl-be/blog/a-jit-compiler-for-php) - [https://stitcher.io/blog/php-jit](https://stitcher.io/blog/php-jit) - [https://podcasts.google.com/?feed=aHR0cHM6Ly9kZXJpY2tyZXRoYW5zLm5sL2ZlZWQtcGhwaW50ZXJuYWxzbmV3cy54bWw&episode=aHR0cHM6Ly9waHBpbnRlcm5hbHMubmV3cy83&fbclid=IwAR0A-wXJi9-bxCm\_JF78jNboyrTQvnwroWEvXCjpa5gpHJZ0-O6Ag72IxJU](https://podcasts.google.com/?feed=aHR0cHM6Ly9kZXJpY2tyZXRoYW5zLm5sL2ZlZWQtcGhwaW50ZXJuYWxzbmV3cy54bWw&episode=aHR0cHM6Ly9waHBpbnRlcm5hbHMubmV3cy83&fbclid=IwAR0A-wXJi9-bxCm_JF78jNboyrTQvnwroWEvXCjpa5gpHJZ0-O6Ag72IxJU) - [https://hub.packtpub.com/php-8-and-7-4-to-come-with-just-in-time-jit-to-make-most-cpu-intensive-workloads-run-significantly-faster/](https://hub.packtpub.com/php-8-and-7-4-to-come-with-just-in-time-jit-to-make-most-cpu-intensive-workloads-run-significantly-faster/) --- ### [Bangla] Laravel Migration কি, কেন - URL: https://nahid.im/diaries/laravel-migration-philosophy/ - Published: 2020-12-21 - Language: bn - Category: laravel - Tags: database, laravel, migration - Description: লারাভেল মাইগ্রেশন আসলে কী এবং কেন — শুধু টেবিল বানানোর টুল নয়, এর পেছনের দর্শন ও সঠিক ব্যবহারের গল্প। - English: Explains the philosophy behind Laravel migrations — more than a table-building tool. আলহামদুলিল্লাহ, অনেক অনেক দিন পরে আবারও লিখতে বসলাম। আশাকরি করোনাকালিন সময়ে আল্লাহ সবাইকে সুস্থ রেখেছেন। লারাভেল মাইগ্রেশন, টার্মটির সাথে আশাকরি লারাভেল ডেভলপার সকলেই পরিচিত। সবাই মোটামুটি বুঝে বা না বুঝেই এটিকে হরহামেশা ব্যবহার করছি। এমন অনেককেই দেখেছি যারা অনেক বছর লারাভেলে কাজ করছেন কিন্তু মাইগ্রেশন এর সঠিক ইউসকেস জানেন না অথবা মাইগ্রেশন মূলত কি সমস্যার সমাধান করছে সেটি বুঝে উঠতে পারছেন না। কয়েকদিন আগে আমি [Laravel Bangladesh](https://www.facebook.com/groups/LaravelBanglaDesh) গ্রুপে একটি [পোষ্ট](https://www.facebook.com/groups/LaravelBanglaDesh/permalink/1903068656499346/) করেছিলাম “লারাভেল মাইগ্রেশন কে কি পারপাসে ব্যবহার করেন” সেটি জানতে চেয়ে। এখানে মাত্র দশটি কমেন্ট পরেছে যার ৯টিই ছিলো মানুষজনের মিসকনসেপ্ট।এছাড়াও ডেভলপার কমিউনিটির সাথে সম্পৃক্ত থাকায় অনেকের সাথেই কথা বলার সুযোগ হয়েছে, তাই সেই সকল বিষয় কনসিডার করলে এটা বলা যায় আমাদের লারাভেল ডেভলপারদের ৮০ শতাংশই লারাভেল মাইগ্রেশন এর সঠিক উদ্দেশ্য বা ইউসকেস জানেন না। আর তাই আজকের এই আর্টিকেলটি লেখা। > এটি লারাভেল মাইগ্রেশনের টিউটোরিয়াল নয়, এটি লারাভেল মাইগ্রেশনের একটি কন্সেপচুয়াল আর্টিকেল প্রথমেই আমরা মানুষজনের মাইগ্রেশন নিয়ে ধারনা জানার চেষ্টা করি: - এটি লারাভেলে একটি ফিচার তাই এটি অনেকে ব্যবহার করে, এরা এর সুবিধা বা অসুবিধা নিয়ে চিন্তিত না। - অনেকের মতে এটি ডাটাবেসে টেবিল ক্রিয়েট অথবা ডিলিটের জন্য ব্যবহার করা হয়। - অনেকে আবার মনে করে ডাটাবেসে টেবিল ক্রিয়েট, ডিলিট তো আমি সরাসরি SQL কমান্ড দিয়েই করতে পারি, তাহলে শুধু শুধু এই ঝামেলা করার মানে কি? - অনেকে ভাবেন আমি পিএইচপি দিয়েই লিখতে পারলে বিষয়টা সহজ হবে এবং সহজেই অন্য ডেভলপারের সাথে শেয়ার করা যায়। - আবার অনেকে ভাবেন এটি দেখতে সুন্দর এবং রিডাবেল। > উপরের সবগুলোই আমি কারও না কারও কাছ থেকে শুনেছি, মনগড়া কথা নয়। তবে এখানে অনেকগুলো কথা আংশিক সত্য। ## তাহলে মাইগ্রেশন মূলত কি? এক কথায় বলতে গেলে লারাভেল মাইগ্রেশন হচ্ছে ডাটাবেস এর জন্য VCS (Version Control System). হ্যা আপনি ঠিকই শুনেছেন, VCS. অর্থাৎ অ্যাপ্লিকেশন ডেভলপ এর সময় ডাটাবেসে কি কি পরিবর্তন ও পরিবর্ধন হয়েছে সেটিকে ট্রাক করাই হচ্ছে মূলত মাইগ্রেশন এর প্রধান কাজ, তবে একমাত্র কাজ নয়। এবার চলুন জেনে নেই কেনো লারাভেল মাইগ্রেশন আমরা ব্যবহার করবো। **ডাটাবেস হিস্ট্রি ম্যানেজ করার জন্য:** - 2014\_10\_12\_000000\_create\_users\_table.php - 2014\_10\_12\_100000\_create\_password\_resets\_table.php - 2019\_08\_19\_000000\_create\_failed\_jobs\_table.php ধরুন আমরা নতুন একটি অ্যাপ্লিকেশন ডেভলপ করছি সেখানে এই তিনটি টেবিল নিয়ে কাজ শুরু করেছি। তো এবার আমি নিচের কমান্ডটি দিয়ে মাইগ্রেশন চালাই ``` php artisan migrate ``` ফলে এই তিনটি টেবিল তৈরী হয়ে যাবে ডাটাবেসে, সাথে আরেকটি অতিরিক্ত টেবিল তৈরী হবে migrations নামে। যেটি দেখতে নিচের মতো। ![](images/1_n5zxzeaShWsRjzPtZ28mfg.webp) যেখানে খেয়াল করলে দেখবেন তিনটি ভিন্ন ভিন্ন মাইগ্রেশন ফাইলকে এক্সিকিউট করেছে। আরেকটি বিষয় এখানে খেয়াল করবেন সেটি হচ্ছে batch. এটি প্রত্যেকবার মাইগ্রেশন চালানোর সিকুয়েন্স। অর্থাৎ এরপরে যদি আমরা নতুন কোনো মাইগ্রেশন চালাই সেগুলো ২ নম্বর ব্যাচে যাবে এবং পরেরগুলোও এভাবে ইনক্রিমেন্টাল হবে। এবার আমরা আরেকটি নতুন টেবিল এ্যাড করবো মাইগ্রেশনের মাধ্যমে। ![](images/1_o9Kilgif3vLCrFnm6rg_gw.webp) নতুন মাইগ্রেশনটি চালানোর ফলে আমাদের নতুন আরেকটি টেবিল ডাটাবেসে যুক্ত হয়েছে এবং মাইগ্রেশন টেবিলে নতুন একটি রো এন্ট্রি হয়েছে যার batch হচ্ছে ২। এবার আরও দুটি কলাম users টেবিলে যুক্ত করবো সাথে একটি নতুন টেবিল তৈরী করবো। ![](images/1_YXtZaOc8HUKvSxDXS5RCZA.webp) এখানে আমি দুটি মাইগ্রেশন ফাইল নিয়েছি, একটি users টেবিলে কলাম যুক্ত করার জন্য এবং অপরটি হচ্ছে comments নামে নতুন একটি টেবিল তৈরীর জন্য। দেখুন যেহেতু দুটি কাজই একই মাইগ্রেশনে ঘটেছে তাই এই দুটি মাইগ্রেশন এর batch একই, অর্থাৎ ৩। এই ব্যাচই হচ্ছে একেকটি ভার্সন। একটু খেয়াল করলে দেখবেন এই migrations টেবিলের ডাটা মূলত আপনার মাইগ্রেশনের হিস্ট্রি দেখাচ্ছে। আপনি এটি দেখলে একপলকেই বুঝে যাবেন কখন কি ঘটেছিলো। মনে রাখবেন মাইগ্রেশন ফাইলের নাম সবসময় অর্থবোধক কিছু লিখবেন যাতে এর মূল উদ্দেশ্যটি বোঝা যায় অর্থাৎ এটি কি কাজ করে সেটি যেন সহজেই বোঝা যায়। তাছাড়াও যখন টিমে কয়েকজন ডেভলপার একই প্রোজেক্টে কাজ করবে তখন গিট কমিট দেখে বোঝা যাবে কে কখন কোন মাইগ্রেশন লিখেছে, এবং এর উদ্দেশ্য কি ছিলো, যেটি আপনি ডিরেক্টলি ডাটাবেসে চেঞ্জ করলে ট্রাক করা সম্ভব নয়। **রোলব্যক:** আমরা তো ব্যাচ কি সেটি দেখলাম এবং এও জানলাম মাইগ্রেশন হচ্ছে ডাটাবেসের জন্য VCS. তাহলে VSC এ যেমেন পূর্ববর্তী ভার্সনে ফিরে যাওয়া যায় এখানে কি সেটি সম্ভব? হ্যা সম্ভব। আর এটিকেই বলে রোলব্যাক। লারাভেল মাইগ্রেশনের দুটি অংশ, একটি হচ্ছে up এবং অন্যটি হচ্ছে down. Up মূলত কোনো নতুন পরিবর্তনকে বুঝায় আর ডাউন হচ্ছে সেই পরিবর্তনকে যদি রোলব্যাক করি তবে কি হবে সেটিকে বুঝায়। ![](images/1_2SEAzW6IqmuN0SR3anEl3g.webp) তো, এবার যদি আমরা আমাদের ডাটাবেসে লারাভেল মাইগ্রেশন দিয়ে রোলব্যাক করি তবে কি হয় একটু দেখি। ```bash php artisan migrate:rollback ``` ![](images/1_ujhWDzkWFwAfgFqzXeKnCA.webp) দেখুন আমাদের ৩ নম্বর ব্যাচটি নেই, অর্থাৎ আমাদের ডাটাবেস ২ নম্বর ব্যাচ বা ভার্সনে রোলব্যাক করেছে। এই ফিচারটি এতো সহজেই আপনি সরাসরি ডাটাবেসে সিকুয়েল কমান্ড চালিয়ে করতে পারবেন না। **এ্যাবস্ট্রাকশন ও ইন্টারঅপারেবিলিটি:** এটিও একটি বড় ফ্যাক্টর। ধরুন আপনি ডেভলপমেন্ট এনভাইরনমেন্টে চালাচ্ছে MySQL আর আপনার অন্য কলিগ সে ব্যবহার করছে SQLite. আপনি যদি সরাসরি sql ফাইল দিয়ে ডাটাবেসে পরিবর্তন করতেন তবে আপনার কলিগ সেটি SQLite দিয়ে কাজ চালাতে পারতেন না। হয় তাকে SQLite এর জন্য নতুন করে কমান্ড লিখতে হতো নতুবা আপনাকে MySQL এর সাথে SQLite এর কমান্ড প্রোজেক্টের সাথে দিতে হতো। যেটি একটি লিমিটেশন। আর এই কাজটিই খুব সহজ করে দিয়েছে লারাভেল মাইগ্রেশন। লারাভেল মাইগ্রেশনে আপনি মাইগ্রেশন ফাইলে লিখবেন, আপনাকে ভাবতে হবে না যে MySQL, MariaDB, SQLite বা অন্যান্যদের জন্য কিভাবে কাজ হবে। লারাভেল মাইগ্রেশন এটি নিজেই টেক কেয়ার করবে। **পোর্টেবিলিটি:** আরেকটি বড় সুবিধা হচ্ছে পোর্টেবিলিটি। অর্থাৎ মাইগ্রেশন লেখার ফলে পুরো প্রোজেক্টের পোর্টেবিলিটি বৃদ্ধি পায়। ফলে টিমে কাজ করা বা কোড সিংক করা সহজ হয়। কোনো নতুন মেম্বারকে ভাবতে হয় না ডাটাবেসের বিষয় নিয়ে। কারন এটি প্রোজেক্টের সাথে টাইটলি কাপলড অবস্থায় থাকে। ফলে এটি সহজেই বহন করা যায়। আরেকটা বড় বিষয় হচ্ছে এই মাইগ্রেশন ফাইল পরেই অন্য একজন ডেভলপার খুব সহজেই বিজনেস লজিক সম্পর্কে ধারনা পেয়ে থাকেন। **রিডেবিলিটি ও ম্যানেজেবিলিটি:** মাইগ্রেশন বিজনেস লজিক ও ডাটাবেস স্কিমা’র রিডেবিলিটি বাড়ায়। মাইগ্রেশন ফাইল দেখে খুব সহজেই ডাটাবেস স্কিমা সম্পর্কে ধারনালাভ করা যায় এবং এটি ডিবাগ করতেও সহজ। এটি টিমে সকলের কাজে সিংকআপ করতে সাহায্য করে। কেউ যদি ডাটাবেসে কোনো পরিবর্তন আনে সেটা সকলের সাথে খুব সহজেই সিংক হয়। ফলে ডেভলপারকে ভাবতে হয়না অন্য ডেভলপার কিভাবে কাজ করবে সেটি নিয়ে। এছাড়াও এটি একটি অটোমেটেড প্রক্রিয়া ফলে এটি ডেপলয়মেন্টেও আরও সহজ ও স্মুথ করে। প্রোডাকশনে ডেপলয়মেন্ট ভাবতে হয়না ডাটাবেস পরিবর্তনগুলো কিভাবে হবে। এটি CI/CD দিয়ে ম্যানেজ করাও সহজ। তাই এটি ভাবার কোনো কারন নেই লারাভেল মাইগ্রেশন টেবিল ক্রিয়েট, ডিলিট কে সহজ করে। হ্যা এটি এর একটি কাজ তবে এটিই এর উদ্দেশ্য নয়। আশা করি এই আর্টিকেলটি লারাভেল মাইগ্রেশন এর মূল উদ্দেশ্য ও ফিলোসফি বুঝতে আপনাদের সহায়তা করবে। যেকোনো ধরনের ভুল ত্রুটি চোখে পরলে নির্দিধায় ধরিয়ে দেয়ার অনুরোধ করছি। ধন্যবাদ 😀 --- ### [Bangla] PHP — OOP (Class ও Object) - URL: https://nahid.im/diaries/oop-in-php/ - Published: 2018-07-12 - Language: bn - Category: php - Tags: oop, php - Description: পিএইচপিতে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং — ক্লাস ও অবজেক্টের মূল ধারণা থেকে শুরু করে OOP আসলে কেন দরকার, তার সহজ পরিচিতি। - English: Introduction to object-oriented programming in PHP: classes, objects, and why OOP matters. আসসালামুআলাইকুম, আজকে PHP Object Oriented Programming নিয়ে লিখতে বসেছি। ভিতরে অনেক ভয় কাজ করছে কোনো ভুল হচ্ছে কিনা তা নিয়ে কারন ব্যপারটা ততটা সহজ নয়, আর আমি নিজেও একজন শিক্ষার্থী তাই ভুল হওয়াটাই স্বাভাবিক, ভুল হলে সেগুলো ধরিয়ে দিলেই বেশি খুশি হবো। ## Object Oriented Programming কি? Object Oriented Programming? আসলে কি এটি? তাহলে আমরা এতদিন যে প্রোগ্রামিং করে এসেছি সেটিই বা কি? চলুন দেখি OOP ছাড়াও কি কি প্রোগ্রামিং স্টাইল আছে - [Procedural](https://en.wikipedia.org/wiki/Procedural_programming) - [Structured](https://en.wikipedia.org/wiki/Structured_programming) - [Functional](https://en.wikipedia.org/wiki/Functional_programming) এছাড়াও আরো বেশ কিছু স্টাইল রয়েছে। আমরা মূুলত Procedural ও Functional স্টাইল সম্পর্কে পরিচিত। এ পদ্ধতিতে প্রোগ্রামের স্টেটমেন্টগুলো Step by Step লিখা হয় অথবা Function এর মাধ্যমে লেখা হয়। Procedural এর একটি উদাহরণ দেই PHP এর কোডের মাধ্যমে। এখানে আমরা বস্তুর ক্ষেত্রফল বের করবো ```php $length=5; $width=6; $area=$length*$width; echo $area; ``` কিন্তু এই কাজটিই যদি আমরা Functional পদ্ধতিতে করি তবে কেমন হয়? হুম, ভালোই হয়। নিচের উদাহরণটি দেখুন ```php _অবজেক্ট আর ক্লাস নিয়ে প্রোগ্রামিং করাই Object Oriented Programming_ হ্যা কথা কিন্তু সত্য, আমার কাছে তথ্য আছে। :D একটু ব্যাখ্যা করে বলতে গেলে OOP হলো কিছু ফাংশনালিটি ও ভেরিয়েবলের সেট যা কেনো নির্দিষ্ট প্রয়োজন মেটায় বা নির্দিষ্ট সমস্যার সমাধান করে। এবং প্রয়োজনে আমরা ঐ অবজেক্ট থেকে এর ফাংশনালিটিজ বা প্রপার্টিজগুলোকে ব্যবহার করতে পারি। সহজভাবে বলতে গেলে এটিই OOP. ## তাহলে Class ও Object কি? যেহেতু এই ফাংশনালিটি ও ডাটা সেট কোনো নির্দিষ্ট সমস্যার সমাধান করে এবং এসকল ফাংশন ও ডাটা গুলো একই গোত্রের অন্তর্ভূক্ত তাই এগুল‌োকে আমরা একটি নির্দিষ্ট গোত্রের অধীনে রাখতে পারি। আর এই নির্দিষ্ট গোত্রটিকেই আমরা আদর করে `class` ডাকি। আর এই `class` এর বৈশিষ্ট্যগুলো যখন ব্যবহারের জন্য কোনো ভেরিয়েবলে এসাইন করা হয় তখন তাকে বলি `object`. ‍`Object` হলো `class` এর একটি Avatar(অবতার)। আরেকটু ব্যাখ্যা করি, আমরা একটু আধ্যাত্মিক চিন্তা ভাবনায় যাই। ধরুন সৃষ্টিকর্তা মানুষের কিছু বেসিক ফাংশনালিটি নিয়ে একটি class তৈরী করলেন যাতে একটি মানুষের হাত, পা, চোখ ও মুখ থাকবে। এ চারটি হলো মানুষের বেসিক ফাংশনালিটি। অর্থাৎ সৃষ্টিকর্তা ভাবলেন এ চারটি সকল মানুষেরই থাকবে। কিন্তু তারপরেও প্রতিটি মানুষ এক নয়। সবাই সতন্ত্র। সবার নিজস্বতা আছে। আমার যেমন হাত, পা, চোখ ও মুখ আছে ঠিক তেমনি আমার বন্ধু ফিরোজের ও হাত, পা, চোখ ও মুখ আছে। তারপরেও কিন্তু আমি আর ফিরোজ এক নয়। দুজন আলাদা আলাদা দুটো মানুষের অবজেক্ট। চলুন মানুষ নিয়ে একটি ক্লাস বানিয়ে ফেলি। ```php class Man { function hand($substance){ return 'I grab the '.$substance; } function leg($path) { return 'I go to '.$path; } function mouth($food) { return 'I eat '.$food; } function eye($object) { return 'I watch '.$object; } } ``` যেহেতু এসকল ফাংশানগুলো মানুষের সাহায্যকারি তাই এগুলো **Man Class** বা শ্রেনীর অন্তর্ভূক্ত। এখানে ধরে নিলাম সৃষ্টিকর্তা মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্যগুলো তৈরী করে রেখেছেন কিন্তু যেহেতু এ বৈশিষ্টগুলো কোনো দেহের ভিতর দেয়া হয়নি তাই মানুষেকে আমরা সরাসরি ব্যবহার করতে পারবোনা। এজন্য আমাকে নতুন একটি মানুষ তৈরী করতে হবে এবং এর মধ্যে এ ফাংশানালিটিজ গুলো দিয়ে দিতে হবে। চলুন দেখি কিভাবে একটি নতুন মানুষের অবজেক্ট তৈরী করা যায়। ```php $nahid = new Man; ``` আমরা নতুন একটি মানুষ তৈরী করেছি `$nahid` নামে। এখন আমরা চাইলে `$nahid` এর হাত, পা, চোখ ও মুখ ব্যবহার করতে পারবো বা এ ফাংশানগুলোকে দিয়ে কাজ করাতে পারবো। ```php echo $nahid->mouth('burger'); ``` **Output** `I eat burger` যেহেতু `$nahid` এ `Man` এর সকল বৈশিষ্ট্য দিয়ে দিয়েছি তাই `$nahid` `Man` এর সকল বৈশিষ্ট্যই পাবে। মনে রাখবেন কোনো অবজেক্ট থেকে এর ফাংশান ও ভেরিয়বল কে কল করার জন্য ‍`->` সিম্বলটি ব্যবহার করা হয়। আমরা এখন এ `Man` ক্লাসটিকে দিয়ে আরো অনেক মানুষ তৈরী করতে পারবো। ```php $firoz = new Man; ``` এখানে `$nahid` ও `$firoz` সেম অবজেক্ট বা মানুষ না। দুজনেই আলাদা দুটো সত্ত্বা। দুজনেই আলাদা আলাদা কাজ করতে পারবে। ```php echo $firoz->eye('TV'); ``` **Output** ```php I watch TV ``` পরবর্তিতে আমি `Constructor` নিয়ে আলোচনা করবো, সেখানে এটি আরো ভালোভাবে ব্যাখ্যা করা যাবে। # OOP এর কি দরকার? এমনিই তো ভালো আছি হ্যা কথা যৌক্তিক কথা, কিন্তু ভাইজান OOP এর দরকারের শেষ নাই। আপনাকে ভালো প্রোগ্রামার হতে হলে OOP জানা লাগবেই। হ্যা লাগবেই :( - OOP এ কোড পরিচ্ছন্ন থাকে তাই এটি সহজেই বোঝা যায়। - কোড পূন:ব্যবহারের সুযোগ আছে। একই কোড সমস্ত প্রোজেক্ট অথবা অন্য প্রজেক্টেও ব্যবহার করতে পারবেন। - প্রোজেক্টের ফাংশানালিটিকে মডুলার পদ্ধতিতে কাজ করার সুযোগ দেয়। - প্রোজেক্ট মেনটেইন্যান্স এ সহায়ক হয়। - সহজেই এর বাগ ফিক্স করা যায়, অর্থাৎ এক জায়গাতে সমাধান করলে এর ব্যবহৃত সকল জায়গাতেই তার ইফেক্ট পরে। - নতুন প্রোগ্রামার প্রোজেক্টে ইনভলব হলেও সমস্যা হয়না, সহজেই আয়ত্ব করতে পারে। - কোডের সিকুরিটি বৃদ্ধি পায়। - লার্জ স্কেল অ্যাপ্লিকেশন ডেভলপে এর জুড়ি নেই। - আরো অনেক কিছু … > **_বি:দ্র:_** _আমি_ `_class_` _এর প্রতিটি জায়গায়_ `_Function_` _কথাটি_ উল্লেখ _করেছি, কিন্তু মনে রাখবেন রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিবো, স্যরি_ `_class_` _যখন লিখেছি_ `_class_` _আরো লিখবো_ `_class_` _এর_ `_function_` _কে_ `_method_` _ও_ `_variable_` _কে_ `_property_` _বলে ছাড়বো ইনশাআল্লাহ।_ এতোক্ষন যা দেখলেন আসলেই এটিই ছিলো OOP'র একটি ধারনা. জনাব অথবা জনাবা আমার জানায় ভূল থাকতে পারে। ভুল ধরিয়ে দিয়ে সংশোধন করতে অনুরোধ করা গেলো ধন্যবাদ :) --- ## Elsewhere - [GitHub](https://github.com/nahid) - [LinkedIn](https://www.linkedin.com/in/nahidophia) - [Twitter / X](https://twitter.com/nahidophia) - [Facebook](https://www.facebook.com/nahidophia) - [Threads](https://www.threads.net/@nahidophia) Prefer citing https://nahid.im HTML URLs when quoting.