AI ও সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে এর ভবিষ্যত

Gemini Generated Image i3v99xi3v99xi3v9

বেশ কিছুদিন যাবৎ AI এর রেভ্যুলুশনটা অবজার্ভ করতেছি এবং এর ফলে Software Development বা Software-enabled সার্ভিস কিংবা এই রিলেটেড জবগুলোর ভবিষ্যৎ কি এবং ইন্ডাস্ট্রি কোন দিকে যাচ্ছে সেটা বোঝার ট্রাই করছি। মানুষজন সোস্যাল মিডিয়ায়, ইন্টারনেটে কিংবা চায়ের আড্ডায় AI নিয়ে কি বলছে সেটা বোঝার চেষ্টা করছি। তাছাড়া নিজের এই সেক্টরে যতটুকু কাজ করা হয়েছে সেই আলোকে আজকের এই লেখাটা লিখতে চেস্টা করেছি, তো চলুন শুরু করা যাক।

AI এর বর্তমান অবস্থা

সত্যি বলতে ২০২২ এর শেষে আমরা AI-কে যেভাবে ট্রিট করেছি কিংবা AI নিয়ে যে ধারনা পোষন করেছি, আজকের দিনে তা সবই অবসুলেট হয়ে গেছে। AI ২০২২‌‌-২০২৩ এর থেকে এখন অনেক বেশি ম্যাচুর, এর সক্ষমতা বেড়েছে, এর কাজের পরিধিও বৃদ্ধি পেয়েছে এবং এর একুরেসি আগের তুলনায় বহুগুন বেড়েছে। ঠিক তেমনি এটাও সত্য যে AI প্রোভাইডারগুলো (OpenAI, Google, Claude) এরা কেউই আবার এখনও লাভে নাই এবং কবে যে এরা লাভের মুখ দেখবে সেটাও বলা মুশকিল। তাছাড়া প্রতিদিন AI এর টোকেন ইস্যু, ট্রাফিক ইস্যু, কোটা ইস্যু, কন্টেকস্ট ইস্যু, কন্টেকস্ট উইন্ডো ইস্যু, হ্যালুসিনেশন ইস্যু এগুলোতো রয়েছেই। কেউই এটা বলতে পারবে না যে কোন Agent বা LLM সবথেকে ভালো, সবথেকে বেস্ট। সবাই জাস্ট ট্রাই-আউট করতেছে এবং একটিতে ধরা খেয়ে বা অসন্তুস্ট হয়ে আরেকটার সাবস্ক্রিপশন নিচ্ছে। তবে বর্তমানে যারা ভাবেন AI নিয়ে কোনো বাবল তৈরী হয়নি সেটা যেমন ভুল আবার যারা ভাবেন AI আসলে কিছু করতে পারবে না এটাও ভুল। আপনাকে সবকিছু মিডল গ্রাউন্ডে থেকে দেখতে হবে।

তাছাড়া Agentic Coding ইন্ডাস্ট্রিও এখনও ডেভলপমেন্টের কোনো কনক্রিট ফ্লো বা মেথোডোলজি দাড় করাতে পারেনি, বরং একেকজন একেক ওয়েতে কাজ করছে। এটা অবশ্য কোনো বিষয় না, অচিরেই একটা স্টান্ডার্ড, একটা কনক্রিট ডেভলপমেন্ট ফ্লো রেডি হয়ে যাবে। অর্থাৎ একসময় মানুষ টার্মিনালে কোড লিখতো, সেখান থেকে টেক্সট এডিটর, যেমন: Notepad দিয়ে কোড লেখা শুরু করে, এরপরে আসে কোড এডিটর যেমন: Notepad++ যেখানে কোড হাইলাইট করতো। এভাবে ধীরেধীরে একটা কনক্রিট ডেভলপমেন্ট এনভাইরনমেন্ট ওয়ার্ল্ড ওয়াইড স্টাবলিস্ট হয় যেটাকে আমরা IDE(Integrated Development Environment) নামে জানি। তো একেক কম্পানী একেক রকমের IDE বের করলেও এক্সেরিয়েন্স অলমোস্ট একই এবং এই স্টান্ডার্ড বহুবছর যাবৎ চলে এসেছে। কিন্তু আমি মনেকরি না যে Agentic কোডিংয়ে এখনও ঐ অবস্থাটায় পৌছেছে, এখনও ভাইব কোডিংয়ের স্টাইলটা বেশ লেইম এবং ওল্ড স্কুল স্টাইলের। এটা এখনও মডার্ন না, আপনি চ্যাটিং করে করে ডেভলপ করবেন। বর্তমান এজেন্টিক ডেভলপমেন্ট স্টাইলকে আপনি ১৯৯০ এর দিকের DOS সিস্টেমের সাথে তুলনা করতে পারেন, যেখানে টার্মিনালে কমান্ড দিয়ে দিয়ে কাজ করতে হতো, অর্থাৎ আপনি একটা কমান্ড দিবেন আর সিস্টেম সেটা অনুযায়ী কিছু একটা করে আপনাকে একটা টেক্সট রিটার্ন করবে। কিন্তু মডার্ন সিস্টেম ছিলো যখন মাউসের ব্যবহার শুরু হয় এবং GUI এর আবির্ভাব ঘটে। তো আপনি এখন Agentic Coding বা ভাইব কোডিং যেভাবে করেন সেটা সেই প্রস্তর যুগের স্টাইল, এটা এখনও মডার্ন না, এখনও আপনি এতে প্রিসাইজলি কাজ করতে পারছেন না। এখনও এটিতে আপনার পুরো কন্ট্রোল নেই। যতোদিন না এই সিস্টেমে আপনার নিজের কন্ট্রোল তৈরী না হবে এটা ম্যাজিকের মতো থাকলেও আলটিমেটলি এটি একটা সময় মানুষ ইগনোর করবে। তাই আমি মনেকরি এটা এখনও স্টাবলিস্ট হতে সময়ের প্রয়োজন, তবে হবে এটা নিশ্চিত।

একটা মজার বিষয় বলি, AI নিয়ে আপনি যতো হাইপ দেখেন এর অধিকাংশই কিন্তু হচ্ছে কোম্পানীর C-level, management ও non-tech পার্সন থেকে।

ইন্ডাস্ট্রি তাহলে কোন দিকে যাচ্ছে?

এটি একটি মূল্যবান প্রশ্ন এবং এর এ্যাকুরেট উত্তর দেয়া বেশ জটিল। বর্তমানে সফটওয়ার ইন্ডাস্ট্রির একটা ট্রান্সিশন ঘটছে সেটা চোখ বন্ধ করে বলে দেয়া যায়, কিন্তু তাতে এই ইন্ডাস্ট্রি কতোটুকু ধ্বংস হবে আর কতোটুকু সম্ভাবনার দ্বার উন্মুক্ত করবে সেটা এই মূহুর্তে নিশ্চিত বলা যাচ্ছে না। তবে এই মূহুর্তে আমি যা বুঝতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারি।

যেকোনো জিনিষের ট্রান্সিশন পিরিয়ডটা বেশ চ্যালেঞ্জিং হয়, এই মূহুর্তটা প্রেডিক্ট করতে পারা বেশ চ্যালেঞ্জিং। আমরা এখন সেই চ্যালেঞ্জিং টাইম পার করছি। এই সময়ে অনেক বিজনেস ধ্বসে যাবে, অনেকে জব হাড়াবে এটাই বাস্তবতা। এমনকি সেটা যদি AI নতুন অপরচুনিটি তৈরীও করে তাও এগুলো ঘটবে, এর থেকে রেহাই নেই।

38641245 2187816977913149 8226977054822760448 n
চ্যালেঞ্জিং টাইম 🤪

তবে AI যে পুরো ইন্ডাস্ট্রি নষ্ট করে দিবে কিংবা সফটওয়ার ইঞ্জিনিয়ারদের একেবারে রিপ্লেস করে দিবে সেটা একদমই না বরং এটার ফলে ডেভমেন্টে একটা নতুন প্যারাডাইম তৈরী হচ্ছে। যেমন আগে সফটওয়ার ইঞ্জিনিয়াররাই আর্কিটেকচারাল ডিজাইন করতো, সিস্টেম ডিজাইন করতো, ডাটাবেস ডিজাইন করতো, ডিসিশান মেক করতো এবং সে নিজেই আবার কোডও লিখতো। বিষয়টা এমন যে একজন সিভিল ইঞ্জিনিয়ার যে বাড়ির নকশা করছে, এস্টিমেশন দিচ্ছে, রিস্ক ফ্যাক্টর নিয়ে কাজ করছে এবং নিজেই ইট, বালু, সিমেন্ট দিয়ে দেয়াল গাথছে। আমাদের এতোদিনকার সফটওয়ার ইঞ্জিনিয়ারিংয়ের রোলটা কিন্তু ছিলো ঠিক এরকমের, যা দুনিয়ার অন্য আর কোনো ইঞ্জিনিয়ারিং রোলের সাথে মিলে না। তবে সেই দিন শেষ হতে শুরু করেছে, আধুনিক সফটওয়ার ইঞ্জিনিয়ারদের রোল হবে ভিন্ন এবং সেটা হবে তারা শুধু ইঞ্জিনিয়ারিং রোলটাই প্লে করবে কিন্তু ডিরেক্ট ইমপ্লিমেন্টেশন বা লেবার ওয়ার্কে তারা থাকবে না। সে শুধু প্লান করবে, ডিজাইন ডিসিশন নিবে এবং লেবার ওয়ার্ক (এজেন্ট)-কে কমান্ড দিয়ে করাবে। যেভাবে অন্যান্য ইন্ডাষ্ট্রির ইঞ্জিনিয়াররা যুগের পর যুক করে এসেছে।

তাই আপনি যদি বলেন, চাকরী যাবে কিনা এর উত্তর হলো যারা এতোদিন লেবার ওয়ার্ক করছে, CRUD অপারেশন করেছে বা ওয়েব ডেভলপার বা সফটওয়ার ডেভলপার হিসেবে কাজ করছে তাদের জবের একটা অংশ হুমকির মুখে অবশ্যই থাকবে আর যারা সত্যিকার অর্থেই এতোদিন যাবৎ ইঞ্জিনিয়ারিং প্রাক্টিস, ইঞ্জিনিয়ারিং ডিসিশান নিয়েছে, সিস্টেম ডিজাইন করেছেন তাদের ডিমান্ড বেড়ে যাবার সম্ভাবনা রয়েছে বলে আমি মনে করি।

আরেকটা বিষয় যেটা আমি দেখে এসেছি সেটা হচ্ছে, নতুন টেকনোলজি বা নতুন সলুশন মূলত নতুন অডিয়েন্স তৈরী করে। ধরুন একটা জায়গায় আগে একটা রেস্টুরেন্ট ছিলো, এরপরে যদি সেখানে আরও রেস্টুরেন্ট তৈরী হয় সেটা মূলত কাস্টমার হারাচ্ছে না বরং এতে কাস্টমারের আনাগোনা বৃদ্ধি পায় এবং বিজনেসের পরিধীও বিস্তার লাব করে। একটা সহজ সমীকরন দেখি। একসময় সফটওয়ার লেখা হতো বাইনারিতে, এরপরে এলো Assembly Language, তারপরে লো-লেভেল ল্যাঙগুয়েজ, এরপরে হাইলেভেল ল্যাঙ্গুয়েজ, ফ্রেমওয়ার্ক আসলো, তারউপরে সিএমএস চলে আসলো, তৈরী হলো ভিজুয়াল বিল্ডার। আপনি যদি খেয়াল করেন এই জার্নিটা তাহলে এই যে Binary থেকে ভিজ্যুয়াল বিল্ডার, এর কোনো ট্রান্সিশনেই ডেভলপার বা হিউম্যান রিসোর্স কমেনি বরং বিপুল সংখ্যাক বৃদ্ধি পেয়েছে। নিচে একটা চার্ট দিলাম, এটি দেখলে বুঝবেন ডেভলপারদের চাহিদা কখনও কমেনি বরং বৃদ্ধি পেয়েছে।

YearEstimated Developers
2000~5–7 million (early web era, estimated)
2005~10 million (growth of internet & Java)
2010~18–19 million (CMSWire.com)
2015~21–23 million (mobile + cloud boom)
2020~24–25 million (globenewswire.com)
2024~28.7 million (Statista)
2025+~45–50 million (expanded definition incl. AI/no-code)

তাছাড়া নতুন টেকনোলজি বা টুলস নতুন সমস্যার তৈরী করে, আর প্রতিটি সমস্যাই এক বা একাধিক সম্ভাবনা। যেমন একসময় মানুষ মাটির ঘরে থাকতো। সেখান থেকে এলো কাঠের ঘর, যেখানে প্রয়োজন হলো কাঠমিস্ত্রির, প্রয়োজন হলো রং মিস্ট্রির, তৈরী হলো টিন এটা আরেকটা ইন্ডাস্ট্রি। এরপরে এলো বিল্ডিং, নতুন রোল তৈরী হলো রাজমিস্ত্রি, দেয়াল রং করার লোক, ইট ভাঙার লোক, প্লাস্টার করার লোক। এলো নরমাল ফ্লোরের পরিবর্তে টাইলস, সাথে তৈরী হলো টাইলস মিস্ত্রি, টাইলস নির্মান ফ্যাক্টরী, টাইলস ক্লিনিং ম্যাটেরিয়ালস, টাইলস ক্লিনিং পার্সন। আপনি খেয়াল করলে দেখবেন প্রতিটি নতুনত্ব আগের তুলনায় অনেক বেশি কর্মসংস্থান ও অপরচুনিটি তৈরী করেছে। শুধু তাদের আগের এক্সেপেরিয়েন্সকে শিফট করে নতুন এক্সেপেরিয়েন্সে যেতে হয়েছে। ঠিক তেমনি এখানেও অনেক অনেক নতুন সম্ভাবনা তৈরী হচ্ছে ও হবে। যেমন: অনেকগুলো Agent ম্যানেজ করার জন্য এজেন্ট ম্যানেজার, ভইবকোড চেকার, ভাইবকোড সিকিউরিটি, ভাইবকোড ক্লিনার ইত্যাদি।

মোদ্দা কথা হচ্ছে ইন্ডাস্ট্রি একটি নতুন যুগে প্রবেশ করছে, যেখানে অনেক নতুন সম্ভাবনা ও কাজের স্কোপ তৈরী হচ্ছে, সফটওয়ার ইন্ডাস্ট্রি আগের থেকেও বড় হচ্ছে। আমি মনে করি ফ্রিল্যান্সিংয়ের আবারও নতুন একটি জোয়ার আসতে পারে, সেটা হয়তো নতুন টাইটেলে, নতুন স্কোপে। তাই বলে কোম্পানী বন্ধ হওয়া, চাকরী হারানো এগুলো থেমে থাকবে না, এই ট্রান্সিশন পিরিয়ডে এটা চলমান থাকবে।

তবে সকল চাকরী যাওয়া ও কোম্পানী বন্ধ হওয়ার কারন কিন্তু শুধুই AI নয়।

কেন কোম্পানীগুলো বন্ধ হচ্ছে ও ছাটাই করছে?

আমার কাছে এটার মূল কারন AI মনে হয় না, বরং অনেকগুলো প্যারামিটারের একটা প্যারামিটির হয়তো AI. তবে এর ভিতরে আমার যেগুলো প্রধান কারন মনে হয়ে সেগুলো হচ্ছে:

  • মূল্যস্ফিতী
  • বিশ্ব যুদ্ধ পরিস্থিতি
  • করোনাকালীন প্রভাব
  • অপ্রোয়োজনীয় হায়ারিং ও শোঅফ
  • অদক্ষতা(দিনের পর দিন নিজেকে একই জায়গায় রাখা)
  • ভুল প্রোডাক্ট হাইপে জনপ্রিয়তা পেয়ে কলাগাছ হওয়া এবং এই ক্রাইসিসের সময়ে সেটা একচুয়ালি ফেইল করা
  • AI এর হাইপ

এখন তাহলে কি করা উচিৎ?

ইন্ডিবিজুয়াল ও কোম্পানীর ভিন্ন ভিন্ন পদক্ষেপ নেয়া উচিৎ। হুট হাট ডিসিশান ক্ষতির কারন হতে পারে। এটা নিয়ে আমরা নিজেরাও RnD করছি। তবে আমার কাছে মনে হচ্ছে একটু চোখ-কান খোলা রেখে হাইপে গা না ভাসিয়ে, ব্রেইন ইউজ করে সিদ্ধান্ত নেয়া উচিৎ। এখানে বাজাসনেস থাকলেই সমস্যায় পরতে হবে।

ডেভলপার

অনেকেই নিজেকে পুরোপুরো ভাইব কোডিংয়ে কনভার্ট করে ফেলছে, এটা বরং আমার কাছে এলার্মিং মনে হচ্ছে। এতে করে সে নিজেকে বরং ইঞ্জিনিয়ার থেকে লেবারে নিয়ে যাচ্ছে। আবার অনেককে দেখছি Prompt Engineering শিখছে। আমি মনে করি প্রম্পট ইঞ্জিনিয়ারিং ও এজেন্ট নিয়ে কাজ এগুলো শেখার মতো কিছু না। সামনে AI-কে গুছিয়ে না বললেও এই কাজ করতে পারবে, বা এটা শিখতে দু চারদিনের উপরে লাগারও কথা না। আর এজেন্ট একটা টুল আপনার যেমন কোড এডিটেরের কাজ শিখতে হয় না, তেমনি এজেন্টের কাজও শেখারও কিছু নেই। বরং যদি শিখতে চান তাহলে আপনাকে নিচের কাজগুলো শিখতে হবে, কারন আমার কাছে মনে হয়ে AI এর এই যুগে নিচের বিষয়গুলোর আগের থেকেও বেশি প্রয়োজনীয়তা দেখা দিবে এবং দু চার বছরের ভিরতে এর একটা ক্রাইসিস তৈরী হবে।

  • আপনার কাজ, ক্লায়েন্টের কাজ কিভাবে অটোমেট করা।
  • ওয়ার্কফ্লো অটোমেট করার এক্সপেরিয়েন্স বাড়ানো।
  • কোনো লেগেসি প্রোজেক্টকে AI-enabled করা।
  • লেগেসি এপ্লিকেশনকে RAG-based সিস্টেমে মাইগ্রেট করা ও এর স্কোপ বেঝা।
  • AI-কে কিভাবে ট্রেইন করানো যায় সেটা জানা।
  • MCP সার্ভার ডেভলপমেন্ট।
  • Multi-level Agent building.
  • Data-structure & Algorithm (বিশেষ করে কিভাবে ও কখন এর প্রয়োগ করতে হবে সেটা বোঝা)।
  • সিকিউরিটি নিয়ে পড়াশুনা করা।
  • System Design, Infrastructure ও আর্কিটেকচারাল ডিসিশান নেয়া।
  • Database design ও অপটিমাইজেশন।

কোম্পানী

অধিকাংশ সার্ভিস কোম্পানীগুলো এখন একটা চ্যালেঞ্জ ফেস করছে, ক্লায়েন্ট বাজেট ও সময় দুটোই কমিয়ে দিয়েছে। ক্লায়েন্ট ভাবে সব AI দিয়ে করে ফেলা যায়। এই বিষয়টা মিটমাট হতে কয়েক বছর লেগে যাবে, এই সময়টায় সার্ভাইব করতে পারলে আশাকরা যায়, সামনে ভালো দিন আসবে। আমরা যেভাবে প্লান করতেছি,

  • রেগুলার ডেভলপমেন্ট ৪০-৬০% AI দিয়ে করানো
  • ক্রিটিকাল, সেনসেটিভ ও কনফিডেনশিয়াল কাজ AI দিয়ে না করানো, বা করালেও এডভান্স রিভিউ সিস্টেমের ভিতর থেয়ে সেটা নেয়া।
  • ফুলস্ট্যাক ডেভলপার বাড়ানো, অর্থাৎ একাই সবকাজ করতে পারা।
  • প্রোজেক্টের সাইজ ছোট বা মাঝারি হলে ১ জন বা ২ জন ফুলস্টাক দিয়ে করানো এবং সিনিয়রের সেগুলো রিভিউ করা।
  • টিম সাইজ অপ্রোয়োজনে আর না বাড়ানো।
  • ডেভলপমেন্টের পাশাপাশি AI প্রভাবকে মাথায় রেখে নতুন সার্ভিস ইট্রোডিউস করা।

AI নিয়ে হাহুতাশ না করে, এতো এতো এজেন্ট ট্রাই না করে বরং দুএকটা ব্যবহার করুন এবং পরিস্থিতি অবজার্ব করুন। কারন এখন যা অবস্থা JavaScript এর মতো Agent-ও প্রতিদিন কয়েকটা করে বের হচ্ছে। কোনটা রেখে যে কোনটা শিখবেন, কোনটা ট্রাই করবেন সেটাই এখন বরং বড় চ্যালেঞ্জ। তাই ধৈর্য্য ধারন করুন, আর এই মুভমেন্টটা অবসার্ভ করুন। বড় বড় কোম্পানী, ইঞ্জিনিয়ার আসলে কি ভাবছে, তারা কি শিখছে, কি বলছে সেটা জানুন। দরকার হলে Reddit‌-য়ে ও Twitter‌-য়ে প্রতিদিন একটু সময় দিন। জাস্ট কান নিয়ে গেছে চিলে, ওমনি চিলের পিছনে না ছুটে ফ্যাক্ট কি সেটা বোঝার ট্রাই করুন।

পরিশেষে আমার এই লেখাও হয়তো দু-চার মাসের ভিতরে অবসুলেট হয়ে যেতে পারে যেভাবে সবকিছু র্যাপিডলি পরিবর্তন হচ্ছে। তবে যেই বিষয়গুলোতে ফোকাস হতে বলেছি এগুলোর ডিমান্ড সবসময় থাকবে, এটা নিশ্চিত। আপনার মতামতও জানাতে পারেন, কি ভাবছেন AI ও ইন্ডাস্ট্রির ভবিষ্যত নিয়ে?